মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

ভোক্তা অধিকারের অভিযানে ২৪ জেলায় ৬৬ প্রতিষ্ঠানকে জরিমানা

নিত্যপণ্যের বাজার তদারকিতে ভোক্তা অধিকারের ৩৯ টিমের অভিযান; মূল্যতালিকা প্রদর্শন, সঠিক ওজন ও স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করার নির্দেশনা নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারমূল্য স্থিতিশীল রাখা এবং স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করতে ঢাকা মহানগরসহ দেশের ২৪ জেলায় অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ৬৬টি প্রতিষ্ঠানকে মোট ৪ লাখ ৯৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার […]

বাজার সংকোচনের চেয়েও বেশি কমেছে বাংলাদেশের পোশাক রপ্তানি

প্রথম ৯ মাসে বাংলাদেশের রপ্তানি আয় কমেছে ১.৮২ বিলিয়ন ইউরো; বিপরীতে চীন ও ভিয়েতনাম নিজেদের অবস্থান শক্তিশালী করেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাজারে চলতি ২০২৬ সালের প্রথম ৯ মাসে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি কমেছে প্রায় ১২ শতাংশ। একই সময়ে ইইউর মোট পোশাক আমদানি বাজার সংকুচিত হয়েছে মাত্র ২ দশমিক ৪৬ শতাংশ। ফলে সামগ্রিক বাজারের সংকোচনের তুলনায় […]

প্রথমবার আন্তর্জাতিক বাজারে সার্বভৌম বন্ড ছাড়ার পরিকল্পনা সরকারের

নিউইয়র্ক বা লন্ডনের বাজারে বন্ড ছাড়ার পরিকল্পনা; অর্থায়নের উৎস বহুমুখী করতে সামুরাই, পান্ডা ও সুকুক বন্ডের উদ্যোগও নেওয়া হচ্ছে আগামী দুই থেকে তিন মাসের মধ্যে প্রথমবারের মতো আন্তর্জাতিক বাজারে সার্বভৌম বন্ড (সভরেন বন্ড) ছাড়ার পরিকল্পনা করছে সরকার। প্রচলিত ঋণদাতা সংস্থার বাইরে অর্থায়নের নতুন উৎস তৈরি করতেই এ উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজারবিষয়ক বিশেষ […]

নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের তদন্ত শেষ করতে আরও সাত দিন সময় চাইল কমিটি

তিন দিনের মধ্যে প্রতিবেদন জমার নির্দেশনা ছিল; আলামত ও ভিডিও ফুটেজ যাচাই করছে তদন্ত দল কুষ্টিয়ার দৌলতপুরে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুম জ্যোতির গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত শেষ করতে আরও সাত কর্মদিবস সময় চেয়েছে তদন্ত কমিটি। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। বিকেল পৌনে ৪টার […]

আনসার বাহিনীর মহাপরিচালক পদে মেজর জেনারেল তৌহিদুল আহমেদ নিয়োগ

একই প্রজ্ঞাপনে সেনাবাহিনীর আরও দুই জ্যেষ্ঠ কর্মকর্তার বদলি ও পদায়ন; আদেশ কার্যকর অবিলম্বে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল তৌহিদুল আহমেদ। তাঁকে বাংলাদেশ সেনাবাহিনী থেকে প্রেষণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বাংলাদেশ সেনাবাহিনীর তিন জ্যেষ্ঠ […]

বাজারে অনিয়মের বিরুদ্ধে সরকারের কঠোর পদক্ষেপের কথা জানালেন বাণিজ্যমন্ত্রী

সাড়ে আট মাসে ১০ হাজার ১৪৪টি অভিযান, ১৬ হাজার ৫২৯ প্রতিষ্ঠানকে ১৫ কোটি টাকার বেশি জরিমানা; সাত পণ্যের বাজারে ৬৭টি মামলা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, দারিদ্র্য হ্রাস, সামাজিক সুরক্ষা জোরদার, খাদ্যে ভেজাল প্রতিরোধ এবং বাজার ব্যবস্থাপনাকে সিন্ডিকেটমুক্ত করার মাধ্যমে জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে সুষ্ঠু […]

গুম-খুন ও জুলাইয়ের হত্যাকাণ্ডের প্রতিটি ঘটনায় ন্যায়বিচার নিশ্চিত হবে: আইনমন্ত্রী

১৬-১৭ বছরের রাজনৈতিক নিপীড়ন ও মানবাধিকার লঙ্ঘনের তদন্তে বিভিন্ন জেলায় যাবে ট্রাইব্যুনালের তদন্ত দল; তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান বিগত ১৬-১৭ বছরে সংঘটিত গুম, খুন, গায়েবি মামলা, রাজনৈতিক নিপীড়ন এবং জুলাই গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ড ও মানবাধিকার লঙ্ঘনের প্রতিটি ঘটনায় ন্যায়বিচার নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, এসব ঘটনায় জড়িতদের […]

স্বাস্থ্যমন্ত্রীর হৃদ্‌যন্ত্রে তিন ব্লক, দুটিতে রিং পরানো হয়েছে

এনজিওগ্রামে তিন স্থানে ব্লক ধরা পড়ে; দুটি স্থানে স্টেন্ট, অন্যটিতে বেলুনের মাধ্যমে চিকিৎসা স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের হৃদ্‌যন্ত্রে সফলভাবে দুটি রিং (স্টেন্ট) পরানো হয়েছে। রোববার (১৫ নভেম্বর) বিকেলে রাজধানীর একটি হাসপাতালে হৃদ্‌যন্ত্রের ব্লক দূর করতে এ চিকিৎসা সম্পন্ন হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা পবন চৌধুরী এ তথ্য জানিয়েছেন। তিনি […]

নারী ও তরুণদের নেতৃত্বে সমান সুযোগ নিশ্চিতের আহ্বান: চসিক প্রশাসক

রাজনৈতিক পরিচয়ের চেয়ে মেধা, যোগ্যতা ও পরিশ্রম বেশি গুরুত্বপূর্ণ: চসিক প্রশাসক শাহাদাত হোসেন; নারী উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারণে প্রশাসনিক জটিলতা কমানোর তাগিদ নারী ও তরুণদের নেতৃত্ব বিকাশে সামাজিক প্রতিবন্ধকতা দূর করে সমান সুযোগ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, নারীরা নিজেদের যোগ্যতা ও দক্ষতা দিয়ে এগিয়ে আসার সুযোগ […]

সংসদ ভবনে শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

রাজনীতি ও রাষ্ট্র পরিচালনায় আগ্রহী হতে নতুন প্রজন্মের প্রতি আহ্বান তারেক রহমানের; পরিচ্ছন্নতা, বৃক্ষরোপণ ও প্রাণীর প্রতি সদয় আচরণের পরামর্শ জাতীয় সংসদ ভবন পরিদর্শনে আসা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় নতুন প্রজন্মের রাজনীতি ও রাষ্ট্র পরিচালনায় আগ্রহী হয়ে ওঠার প্রত্যাশা ব্যক্ত করার পাশাপাশি নিজেদের যোগ্য, দক্ষ ও দায়িত্বশীল […]