মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, নতুন করে শনাক্ত ১ হাজার ৫৭২ জন

মৃতদের ছয়জনই ঢাকা বিভাগের; এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। ১৫ মার্চ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত হাম ও উপসর্গে মোট মৃত্যু ১ হাজার ৩১৪ দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১ হাজার ৫৭২ জন। রোববার (১৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক […]

২৮ বছর পর আলাস্কার গভর্নর হলেন ডেমোক্র্যাট প্রার্থী

তিন রিপাবলিকান প্রার্থীকে হারিয়ে জয়ী ৩৭ বছর বয়সী জোনাথন ক্রেইস-টমকিন্স; মধ্যবর্তী নির্বাচনে ৩৬ অঙ্গরাজ্যের মধ্যে ২৪টিতে ডেমোক্র্যাটদের জয় যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের গভর্নর নির্বাচিত হয়েছেন ডেমোক্র্যাট দলীয় প্রার্থী জোনাথন ক্রেইস-টমকিন্স। অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) ও এনবিসি নিউজ তাঁকে বিজয়ী ঘোষণা করে পূর্বাভাস দিয়েছে। দেশটির মধ্যবর্তী নির্বাচনে অঙ্গরাজ্য সরকার ও মার্কিন কংগ্রেসে ডেমোক্র্যাটিক পার্টির ধারাবাহিক জয়ের সর্বশেষ সংযোজন […]

গোপালগঞ্জে লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল

বিভিন্ন সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ, আতঙ্কে বন্ধ দোকানপাট; শহরের বিভিন্ন পয়েন্টে পুলিশ, বিজিবি ও এসআরবি মোতায়েন গোপালগঞ্জ শহরে লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে মিছিল ও বিক্ষোভ করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় শহরের বিভিন্ন সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন তাঁরা। ভয়ে ও আতঙ্কে বন্ধ করে দেওয়া হয় দোকানপাট। পরিস্থিতি নিয়ন্ত্রণে […]

সাইবার নিরাপত্তা ও ব্যক্তিগত তথ্য সুরক্ষায় নতুন আইন প্রণয়নের আহ্বান: রিজভী

জাতীয় নিরাপত্তা ও সাইবার চ্যালেঞ্জ মোকাবিলায় প্রযুক্তির আইনি কাঠামো জরুরি বলে মন্তব্য জাতীয় নিরাপত্তা, সাইবার চ্যালেঞ্জ মোকাবিলা এবং ব্যক্তিগত তথ্যের (পার্সোনাল ডাটা) সুরক্ষায় নতুন কিছু আইন প্রণয়ন করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার (১৫ নভেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ‘প্রযুক্তির বিপ্লবে জাতীয় প্রতিরক্ষা: সাইবার নিরাপত্তায় বাংলাদেশের প্রস্তুতি ও করণীয়’ শীর্ষক […]

বিটিআরসির নতুন চেয়ারম্যান হলেন মেজর জেনারেল ওয়াহিদ-উজ-জামান

এমদাদ উল বারীর নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল; নতুন চেয়ারম্যানের নিয়োগ এক বছরের জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান পদে পরিবর্তন এনেছে সরকার। বর্তমান চেয়ারম্যান মেজর জেনারেল মো. এমদাদ উল বারীর নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে। একই সঙ্গে নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে মেজর জেনারেল মো. ওয়াহিদ-উজ-জামানকে (অব.)। রোববার (১৫ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের […]

জেনসেন হুয়াংকে এনভিডিয়ার সিইও পদে ফেরানোর দাবিতে পিটিশনে ১ লাখ ৮ হাজার স্বাক্ষর

ইলন মাস্কসহ প্রযুক্তি খাতের শীর্ষ ব্যক্তিদের সমর্থন; শনিবার বিকেল পর্যন্ত স্বাক্ষর ১ লাখ ৮ হাজার ছাড়িয়েছে এনভিডিয়ার সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংকে আবারও ওই পদে ফিরিয়ে আনার দাবিতে চালু করা অনলাইন পিটিশনে শনিবার বিকেল পর্যন্ত ১ লাখ ৮ হাজারের বেশি স্বাক্ষর জমা পড়েছে। স্বাক্ষরকারীদের তালিকায় রয়েছেন ইলন মাস্ক ও রেপ্লিটের সিইও আমজাদ মাসাদের […]

শাহজালাল বিমানবন্দরে যাত্রীর শরীর থেকে ১ কেজি স্বর্ণসদৃশ বস্তু উদ্ধার

দুবাইফেরত যাত্রীর কাছ থেকে উদ্ধার বস্তুর আনুমানিক মূল্য ১ কোটি ৮০ লাখ টাকা; আটক যাত্রী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাইফেরত এক যাত্রীর কাছ থেকে প্রায় এক কেজি ওজনের স্বর্ণসদৃশ বস্তু উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। এ ঘটনায় হাসান মিয়া নামের ওই যাত্রীকে আটক করা হয়েছে। উদ্ধার করা বস্তুর আনুমানিক মূল্য প্রায় ১ […]

শিল্পাঞ্চলে নিরাপত্তা নিশ্চিতে মাঠে বিজিবির ৩৫ প্লাটুন

শিল্পাঞ্চলের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সতর্ক অবস্থানে বিজিবি; ড্রোন ও বডি-ওর্ন ক্যামেরায় চলছে নজরদারি শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলে মোট ৩৫ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। আজ বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য […]

শিক্ষার্থীদের কর্মদক্ষতা বাড়াতে বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ডিজিটাল প্রযুক্তি ও যোগাযোগ দক্ষতা উন্নয়নে গুরুত্ব দিয়ে শিক্ষা কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেশীয় ও আন্তর্জাতিক চাকরির বাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে শিক্ষার মান এবং শিক্ষার্থীদের দক্ষতা আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, শিক্ষার্থীদের ডিজিটাল প্রযুক্তি, যোগাযোগসহ প্রয়োজনীয় দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্ব দিয়ে বিশ্ববিদ্যালয়গুলোকে শিক্ষা কার্যক্রম […]

কার্যকর সংসদ গণতন্ত্রের প্রাণকেন্দ্র: স্পিকার

উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে: হাফিজ উদ্দিন আহমদ একটি শক্তিশালী ও কার্যকর সংসদ গণতন্ত্রের প্রাণকেন্দ্র বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি বলেছেন, আইন প্রণয়নের পাশাপাশি সরকারের উন্নয়ন প্রকল্পের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করাও সংসদ সদস্যদের গুরুত্বপূর্ণ দায়িত্ব। রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদের শপথ কক্ষে আয়োজিত এক […]