সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

আবারও কমল স্বর্ণের দাম, ভরিতে প্রায় ১১ হাজার টাকা কমেছে

২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা। একই সঙ্গে কমানো হয়েছে রুপার দামও। শুক্রবার সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে। দেশের বাজারে স্বর্ণের দাম আরও কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১০ হাজার ৯৫৪ টাকা কমিয়ে ২ […]

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

ঢাকাসহ পাঁচ বিভাগে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঘূর্ণিঝড়টি সরাসরি বাংলাদেশের উপকূলে আঘাত হানার আশঙ্কা না থাকলেও উপকূলীয় এলাকায় দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। প্রবল ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত বহাল রেখেছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি দেশের পাঁচ বিভাগে ভারী থেকে অতিভারী বৃষ্টির আশঙ্কার কথা জানিয়েছে […]

রোহিঙ্গা গণহত্যার রায়ের পর মিয়ানমারের প্রতিরক্ষা অ্যাটাশেকে বহিষ্কার করবে যুক্তরাজ্য

রোহিঙ্গা গণহত্যায় মিয়ানমারকে দায়ী করে আইসিজের ঐতিহাসিক রায়ের পর লন্ডনে নিযুক্ত দেশটির চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক আহ্বানের ঘোষণাও দিয়েছে ব্রিটিশ সরকার। রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমারের গণহত্যার দায়ে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) ঐতিহাসিক রায়ের পর দেশটির প্রতিরক্ষা অ্যাটাশেকে বহিষ্কারের ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) যুক্তরাজ্য এ ঘোষণা দেয়। দেশটির পররাষ্ট্রমন্ত্রী […]

আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন

ঘাত-প্রতিঘাত, আন্দোলন-সংগ্রাম, বিসর্জন ও অর্জনের দীর্ঘ পথ পেরিয়ে দেশের রাষ্ট্রক্ষমতার কেন্দ্রে এসেছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শুক্রবার (২০ নভেম্বর) তাঁর জন্মদিন। মহান মুক্তিযুদ্ধের তিন বছর আগে সেনা কর্মকর্তা জিয়াউর রহমান ও গৃহবধূ খালেদা জিয়ার পরিবারে জন্ম নেন আদরের ‘পিনু’ তারেক রহমান। শৈশব থেকেই নানা প্রতিকূলতার মধ্য দিয়ে বেড়ে ওঠা তাঁর। বাবা রণাঙ্গনে, […]

ফটিকছড়ির সৌরবিদ্যুৎ প্রকল্পে বিনিয়োগ করছে পিআইডিজি

বারাকা গ্রুপ ও পিআইডিজির যৌথ উদ্যোগে বাস্তবায়িত হবে প্রকল্পটি; দুই বছরের মধ্যে নির্মাণকাজ শেষ করার লক্ষ্য, সরকারের সঙ্গে চুক্তির মেয়াদ ২০ বছর। নবায়নযোগ্য জ্বালানি খাতে বিদেশি বিনিয়োগের নতুন উদ্যোগ নিয়েছে বারাকা গ্রুপ ও প্রাইভেট ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট গ্রুপ (পিআইডিজি)। যৌথ উদ্যোগে চট্টগ্রামের ফটিকছড়িতে ৪৫ মেগাওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎকেন্দ্র নির্মাণ করবে প্রতিষ্ঠান দুটি। প্রকল্পটিতে প্রায় ৪৫ মিলিয়ন মার্কিন […]

ফরিদপুরে আইনশৃঙ্খলা রক্ষায় ৫ প্লাটুন বিজিবি মোতায়েন

জেলার বিভিন্ন উপজেলায় শুক্রবার সকাল থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে দায়িত্ব পালন করবেন বিজিবি সদস্যরা। মানুষের জানমাল ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় তাঁরা কাজ করবেন বলে জানিয়েছে জেলা প্রশাসন। ফরিদপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)–এর ৫ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে বিজিবি সদস্যরা ফরিদপুরে এসে পৌঁছান। শুক্রবার সকাল থেকে মাঠে […]

গাজীপুরে ২৪ ঘণ্টায় ৮০ জন গ্রেপ্তার

লকডাউন’ ঘিরে নাশকতা ও জননিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। নাশকতার পরিকল্পনা, নির্দেশনা ও অর্থায়নে জড়িতদেরও আইনের আওতায় আনার কথা জানিয়েছেন পুলিশ কমিশনার। গাজীপুরে ‘লকডাউন’কে কেন্দ্র করে নাশকতা ও জননিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগে গত ২৪ ঘণ্টায় ৮০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরাও রয়েছেন। বৃহস্পতিবার […]

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সব কার্যালয় হবে তামাকমুক্ত: মহাপরিচালক

অফিসে দৃশ্যমান স্থানে ‘নো-স্মোকিং’ সাইনেজ স্থাপনসহ তামাকমুক্ত পরিবেশ নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সব কার্যালয় ও স্থাপনায় শতভাগ তামাকমুক্ত পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সভাকক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি […]

অরাজকতা ও চোরাগোপ্তা হামলা আর সহ্য করা হবে না: ত্রাণ প্রতিমন্ত্রী

নিষিদ্ধ ঘোষিত দলের কর্মকাণ্ড প্রতিহত করার ঘোষণা দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেইন। প্রয়োজনে প্রতিশোধ নেওয়ার কথাও বলেছেন তিনি। দেশে নিষিদ্ধ ঘোষিত একটি দলের অরাজকতা আর করতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেইন। তিনি বলেছেন, দেশে কোনো গন্ডগোল চান না তাঁরা। তবে মানুষের জানমালের […]

কাশিমপুর কারাগারের নিরাপত্তায় সেনাবাহিনী-পুলিশের সহযোগিতা চাইল কর্তৃপক্ষ

কারা কমপ্লেক্সে সার্বক্ষণিক নিরাপত্তা ও টহল জোরদারে সংশ্লিষ্ট বাহিনীকে চিঠি দেওয়া হয়েছে। চারটি কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সহস্রাধিক আসামিসহ প্রায় ১২ হাজার বন্দি রয়েছেন। গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারা কমপ্লেক্সের নিরাপত্তা ও টহল জোরদার করতে সেনাবাহিনী ও পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা চেয়েছে কারা কর্তৃপক্ষ। বুধবার (১৮ নভেম্বর) কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর জ্যেষ্ঠ জেল সুপার হালিমা খাতুনের স্বাক্ষরে […]