সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণে দগ্ধ পাঁচজনের একজনের মৃত্যু

শতভাগ দগ্ধ ইফতি সাবা মারা গেছেন, আশঙ্কাজনক অবস্থায় তাঁর এক বছরের ছেলে রাজধানীর কাঁঠালবাগানে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ পাঁচজনের মধ্যে ইফতি সাবা (২৫) মারা গেছেন। তিনি একটি পরিবারের তিন সদস্যের একজন। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২০ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তাঁর মৃত্যু হয়। বার্ন ইনস্টিটিউটের আবাসিক […]

আকভানের প্রভাবে চাঁদপুরে টানা বৃষ্টি, বাড়ছে শীতের আমেজ

২৪ ঘণ্টায় ৬০ মিলিমিটার বৃষ্টিপাত, দুর্ভোগে নিম্ন আয়ের মানুষ প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে চাঁদপুরে টানা বৃষ্টিতে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। সেই সঙ্গে বাড়তে শুরু করেছে শীতের আমেজ। চাঁদপুর আবহাওয়া কার্যালয়ের উচ্চ পর্যবেক্ষক শাহ মো. শোয়েব জানান, ঘূর্ণিঝড়ের প্রভাবে শুক্রবার (২০ নভেম্বর) বিকেল ৩টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় জেলায় ৬০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। শনিবারও […]

পাসপোর্ট আবেদনে নয়, প্রত্যর্পণ চুক্তিতে সন্ত্রাসীদের দেশে আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পালিয়ে যাওয়া অপরাধীদের খুঁজে বের করে আইনের আওতায় আনার হুঁশিয়ারি হুমায়ুন কবিরের সন্ত্রাসীদের পাসপোর্ট আবেদনের প্রয়োজন পড়ে না; বরং প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে হ্যান্ডকাফ পরিয়ে অথবা কঠোর নজরদারির মধ্য দিয়ে তাদের দেশে ফিরিয়ে আনা হয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায় সিলেটের দাড়িয়াপাড়ায় নিজ বাসার সামনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি […]

নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকের ভবনে ভাঙচুর, ফটকে আগুন

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মিছিল থেকে হামলার অভিযোগ, হতাহতের ঘটনা নেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মিছিল থেকে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় গ্রামীণ ব্যাংকের একটি ভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে উপজেলার নাপিতের পোল এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মাহবুবুল কবির। যেভাবে ঘটে হামলা পুলিশ ও […]

ছয় মাসে স্কুলের সব শিক্ষক-প্রধান শিক্ষকের পদ পূরণ হবে: শিক্ষামন্ত্রী

শিক্ষার মানোন্নয়নে ফাঁকি বরদাশত করা হবে না, প্রাথমিক বিদ্যালয়ে বরাদ্দ ৫ হাজার কোটি টাকা শিক্ষাখাতে কোনো ধরনের ফাঁকি বরদাশত করা হবে না জানিয়ে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, আগামী ছয় মাসের মধ্যে দেশের সব স্কুলে শিক্ষক ও প্রধান শিক্ষকের শূন্যপদ পূরণ করা হবে। শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর […]

এবি পার্টি চেয়ারম্যানের গাড়িতে আগুন, আওয়ামী দুর্বৃত্তদের গ্রেপ্তার দাবি রিজভীর

ঘটনাকে রাজনৈতিক ও গণতান্ত্রিক পরিবেশের ওপর সরাসরি আঘাত বলে মন্তব্য আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এ ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি। শুক্রবার (২০ নভেম্বর) দেওয়া এক বিবৃতিতে […]

প্রধানমন্ত্রীর জন্মদিনে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে দোয়া মাহফিল

দোয়া মাহফিল শেষে দুস্থদের মধ্যে খাবার বিতরণ করা হয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে দোয়া মাহফিল ও দুস্থদের মধ্যে খাবার বিতরণ করা হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) বাদ জুমা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে অতিথিরা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য […]

যুদ্ধের দেড় বছর পর ভারতে পাকিস্তানের মন্ত্রী, আলোচনায় এসসিওর সভ্যতা ফোরাম

এসসিওর সভ্যতা সংলাপ ফোরামে যোগ দিতে নয়াদিল্লিতে মুসাদ্দিক মালিক, দ্বিপক্ষীয় বৈঠকের ঘোষণা নেই ২০২৫ সালের মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে চার দিনের সামরিক সংঘাতের পর প্রথমবারের মতো ভারতের মাটিতে পা রাখলেন পাকিস্তানের কোনো কেন্দ্রীয় মন্ত্রী। শুক্রবার (২০ নভেম্বর) পাকিস্তানের জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সমন্বয়বিষয়ক মন্ত্রী মুসাদ্দিক মালিক ভারতের নয়াদিল্লিতে পৌঁছেছেন। তিন দিনব্যাপী সাংহাই সহযোগিতা […]

সার বিতরণে অনিয়ম বা কৃত্রিম সংকট হলে কঠোর ব্যবস্থা: কৃষি সচিব

প্রকৃত কৃষকের কাছে নির্ধারিত মূল্যে সার পৌঁছানোর নির্দেশ, সিন্ডিকেট ভাঙার হুঁশিয়ারি কৃষক পর্যায়ে সারের সুষ্ঠু ও সুষম বিতরণ নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম খান। তিনি বলেছেন, কোনো কৃষক যেন সার পাওয়া থেকে বঞ্চিত না হন। সার বিতরণে অনিয়ম, কৃত্রিম সংকট সৃষ্টি বা কৃষক হয়রানির ঘটনা ঘটলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। […]

জুমার দিনের ফজিলত ও রিজিকে বরকতের পথ

জুমার আজান হলে বেচাকেনা ছেড়ে আল্লাহর স্মরণের দিকে যেতে বলেছেন আল্লাহ। নামাজ শেষ হলে আবার পৃথিবীতে ছড়িয়ে পড়ে তাঁর অনুগ্রহ সন্ধান করতে বলেছেন। সুরা জুমুআর এই নির্দেশনায় ইবাদত ও জীবিকার সম্পর্ক স্পষ্ট। নামাজের ডাকে সাড়া দেওয়ার মতোই জীবিকা অর্জনের সময় সততা বজায় রাখা এবং মানুষের হক রক্ষা করা একজন মুমিনের দায়িত্ব। (সুরা আল-জুমুআ, ৬২:৯–১০) জুমার […]