শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

রাষ্ট্রপতি পদে প্রার্থী ঘোষণা, বিএনপি মহাসচিবের পদত্যাগ

ঢাকা, ১৩ আগস্ট ২০২৬:
রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়ার পর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিবের পদ থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে তিনি তাঁর পদত্যাগপত্র দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে জমা দেন।

বৈঠকের শুরুতেই মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। এরপর তিনি দলীয় মহাসচিবের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানান এবং পদত্যাগপত্র হস্তান্তর করেন।

দলীয় সূত্রের বরাতে জানা গেছে, রাষ্ট্রপতি পদে প্রার্থী হিসেবে মির্জা ফখরুলের নাম চূড়ান্ত হওয়ার পর দলীয় দায়িত্বে পরিবর্তনের বিষয়টি নিয়ে বৈঠকে আলোচনা হয়।

স্থায়ী কমিটির বৈঠকে বিএনপির জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিমা রহমান ও এ জেড এম জাহিদ হোসেন

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পদত্যাগের পর বিএনপির মহাসচিব পদে কে দায়িত্ব পালন করবেন, সে বিষয়ে দলীয় সিদ্ধান্ত পরবর্তী সময়ে জানানো হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন