রাষ্ট্রপতি পদে প্রার্থী ঘোষণা, বিএনপি মহাসচিবের পদত্যাগ
- নিজস্ব প্রতিবেদক
- ৯ ঘণ্টা আগে
ঢাকা, ১৩ আগস্ট ২০২৬:
রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়ার পর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিবের পদ থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে তিনি তাঁর পদত্যাগপত্র দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে জমা দেন।
বৈঠকের শুরুতেই মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। এরপর তিনি দলীয় মহাসচিবের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানান এবং পদত্যাগপত্র হস্তান্তর করেন।
দলীয় সূত্রের বরাতে জানা গেছে, রাষ্ট্রপতি পদে প্রার্থী হিসেবে মির্জা ফখরুলের নাম চূড়ান্ত হওয়ার পর দলীয় দায়িত্বে পরিবর্তনের বিষয়টি নিয়ে বৈঠকে আলোচনা হয়।
স্থায়ী কমিটির বৈঠকে বিএনপির জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিমা রহমান ও এ জেড এম জাহিদ হোসেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পদত্যাগের পর বিএনপির মহাসচিব পদে কে দায়িত্ব পালন করবেন, সে বিষয়ে দলীয় সিদ্ধান্ত পরবর্তী সময়ে জানানো হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এই বিভাগের আরও খবর
ইরাক ছাড়ছে আমেরিকা, সেপ্টেম্বরেই শেষ হচ্ছে দুই দশকের সামরিক উপস্থিতি
ইরাক থেকে মার্কিন সামরিক বাহিনীর অবশিষ্ট সদস্যদের প্রত্যাহার…
মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জন: স্বরাষ্ট্রের দায়িত্বে অ্যানি, স্থানীয় সরকারে সালাহউদ্দিন
রাষ্ট্রপতি পদে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে…
ছাত্ররাজনীতি-শিক্ষকতা পেরিয়ে রাষ্ট্রপতি ভবনের পথে মির্জা ফখরুল
এসএম দেলোয়ার হোসেন ছাত্ররাজনীতি দিয়ে যার রাজনৈতিক পথচলার…
বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণে মার্কিন কোম্পানিগুলোকে প্রধানমন্ত্রীর আহ্বান
ঢাকা, ১৩ আগস্ট ২০২৬:বাংলাদেশে বিনিয়োগ এবং ব্যবসার পরিধি…
গণভবন থেকে আত্মগোপন, এরপর সীমান্ত পেরিয়ে শিলং: নানকের মুখে দেশ ছাড়ার গল্প
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী জাহাঙ্গীর…
সর্বশেষ খবর
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
মিরপুরে পৃথক অভিযানে ৪ ছিনতাইকারী গ্রেপ্তার
রাজধানীর মিরপুরে পৃথক দুটি অভিযান চালিয়ে ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. রাব্বি…
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির প্রথম বৈঠক: মাদক ও জুয়া নির্মূলে কার্যকর পদক্ষেপের তাগিদ
ঢাকা, ১৩ আগস্ট ২০২৬ ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে দেশের মাদক ও জুয়াকে অন্যতম প্রধান…
সংস্কার ও রূপান্তরের দুই বছরে নতুন সক্ষমতায় আনসার-ভিডিপি
সংস্কার ও আধুনিকায়নের ধারাবাহিকতায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে আরও দক্ষ, প্রযুক্তিনির্ভর, স্বচ্ছ ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপ দেওয়ার কার্যক্রম…
কামরাঙ্গীরচর ও উত্তর বাড্ডায় দুই যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
রাজধানীর কামরাঙ্গীরচর ও উত্তর বাড্ডায় পৃথক ঘটনায় দুই যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে ও দুপুরে…
এলএনজি টার্মিনাল সচল না হওয়া পর্যন্ত লোডশেডিং ব্যবস্থাপনা ও অপেক্ষা ছাড়া উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী
চলমান গ্যাস-সংকটের কারণে শিল্প ও বিদ্যুৎ উৎপাদন খাতে যে চাপ তৈরি হয়েছে, তা দ্রুত পুরোপুরি কাটিয়ে ওঠার সুযোগ সীমিত বলে…
অনলাইন জুয়া চক্রের বিরুদ্ধে সিআইডির অভিযান, গ্রেপ্তার ৫
নরসিংদীতে অভিযানে ৯ মোবাইল, ২০ সিম ও ব্যাংকের চেকবই জব্দ অনলাইন বেটিং ও জুয়ার মাধ্যমে অর্থ লেনদেনের অভিযোগে নরসিংদীর বিভিন্ন…
ভাটারায় নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে ৪ বছরের শিশুর মৃত্যু
রাজধানীর ভাটারা থানার খিলবাড়ীরটেক এলাকায় নির্মাণাধীন একটি ভবনের দেয়াল ধসে মো. মাহিদ ইসলাম নামে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।…
রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর
ঢাকা, ১৩ আগস্ট ২০২৬:রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম ঘোষণা করেছেন…

