তরুণ উদ্ভাবকদের পাশে থাকবে সরকার: এমআইএসটির বিশ্বচ্যাম্পিয়ন দলকে প্রধানমন্ত্রী
- প্রান্তকাল প্রতিবেদক
- ৮ ঘণ্টা আগে
ঢাকা, ২ আগস্ট: গবেষণা, উদ্ভাবন ও প্রযুক্তিনির্ভর উদ্যোক্তা তৈরিতে সরকার সর্বাত্মক সহায়তা দেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের ভবিষ্যৎ গড়ে তুলতে তরুণ উদ্ভাবকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাদের মেধাকে কাজে লাগাতে প্রয়োজনীয় নীতিগত ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা অব্যাহত থাকবে।
রোববার বিকেলে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আন্তর্জাতিক আন্ডারওয়াটার রোবট নির্মাণ প্রতিযোগিতা ‘মেট আরওভি ইন্টারন্যাশনাল আন্ডারওয়াটার রোবট কম্পিটিশন ২০২৬’-এ বিশ্বচ্যাম্পিয়ন হওয়া মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি)-এর শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানায়, বিশ্বসেরা হওয়ার কৃতিত্ব অর্জন করায় বিজয়ী দলকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সক্ষমতা তুলে ধরতে এ ধরনের সাফল্য দেশের জন্য গর্বের এবং ভবিষ্যতে বিজ্ঞান ও প্রযুক্তি খাতে আরও বড় অর্জনের পথ তৈরি করবে।
সাক্ষাৎকালে এমআইএসটির শিক্ষার্থীরা তাদের উদ্ভাবিত আন্ডারওয়াটার রোবটের বিভিন্ন প্রযুক্তিগত বৈশিষ্ট্য ও কার্যক্ষমতা প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করেন। রোবটটির নকশা, ব্যবহারিক প্রয়োগ এবং ভবিষ্যৎ উন্নয়নের সম্ভাবনা সম্পর্কে খোঁজখবর নেন তিনি।
প্রধানমন্ত্রী আশ্বাস দেন, এই প্রযুক্তির আরও উন্নয়ন, বাণিজ্যিক ব্যবহার এবং ভবিষ্যতে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় সরকারি সহায়তা দেওয়া হবে।
শিক্ষার্থীদের ভবিষ্যৎ পরিকল্পনা জানতে চাইলে তারা প্রযুক্তি খাতে কাজ করার পাশাপাশি নিজেদের উদ্যোগে উদ্ভাবনভিত্তিক প্রতিষ্ঠান গড়ে তোলার আগ্রহের কথা জানান। জবাবে প্রধানমন্ত্রী বলেন, প্রযুক্তিনির্ভর স্টার্টআপ প্রতিষ্ঠায় আগ্রহীদের জন্য সরকারের বিদ্যমান স্টার্টআপ কর্মসূচির আওতায় প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।
তিনি বলেন, দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করতে তৈরি পোশাক শিল্পের পাশাপাশি সেমিকন্ডাক্টর, ওষুধ, আসবাবপত্র ও প্রসাধনীসহ সম্ভাবনাময় শিল্পখাতের বিকাশে সরকার কাজ করছে। বিশেষ করে সেমিকন্ডাক্টর শিল্পে বিনিয়োগ বৃদ্ধি এবং দক্ষ মানবসম্পদ তৈরিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
এ সময় বিদেশে কর্মরত বাংলাদেশি সেমিকন্ডাক্টর বিশেষজ্ঞদের দেশে ফিরে এ শিল্পের বিকাশে অবদান রাখার আহ্বানও জানান প্রধানমন্ত্রী।
তিনি বলেন, দেশের প্রতিটি খাতে দক্ষতা, উদ্ভাবন ও আন্তরিকতার সঙ্গে কাজ করলে বাংলাদেশের অগ্রযাত্রা আরও ত্বরান্বিত হবে।
উল্লেখ্য, কানাডার নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডরে গত ২৩ থেকে ২৯ জুন অনুষ্ঠিত ‘মেট আরওভি ইন্টারন্যাশনাল আন্ডারওয়াটার রোবট কম্পিটিশন ২০২৬’-এ বিশ্বের ১৮টি দেশের ৮৮টি দল অংশ নেয়। যুক্তরাষ্ট্র, কানাডা, চীন ও সৌদি আরবসহ বিভিন্ন দেশের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে অনুষ্ঠিত প্রতিযোগিতায় এমআইএসটির ‘মিস্ট ম্যাভিরভ’ দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্র রানার-আপ এবং স্বাগতিক কানাডা তৃতীয় স্থান লাভ করে।
সাক্ষাৎকালে প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ কে এম শামসুল ইসলাম, এমআইএসটির কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল কে এম মোস্তাফিজুর রহমান এবং বিজয়ী দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এই বিভাগের আরও খবর
হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তাল নেপাল, নিহত ৩; কারফিউ জারি
নেপালের সুনসারি জেলায় হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে…
বাংলাদেশ-মিয়ানমার বাণিজ্য সম্প্রসারণ ও রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে বৈঠক
ঢাকা, ২ আগস্ট: বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে…
ঢাকার চারপাশের নৌপথ সচলে প্রধানমন্ত্রীর নির্দেশ
রাজধানী ঢাকার চারপাশের নৌপথ পুনরায় সচল করতে সংশ্লিষ্ট…
নন-বন্ডেড কারখানার জন্য শুল্কমুক্ত কাঁচামাল আমদানির সুবিধা দিল এনবিআর
রপ্তানি খাতের প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি এবং নতুন নতুন…
গাজার ধ্বংসস্তূপে উদ্ধার আরও ১১২ মরদেহ, নিখোঁজদের খোঁজে অব্যাহত উদ্ধার অভিযান
দীর্ঘদিনের যুদ্ধ ও ধারাবাহিক বিমান হামলায় বিধ্বস্ত গাজায়…
সর্বশেষ খবর
3.
5.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
ইউরোপের উচিত প্রমাণভিত্তিক মূল্যায়ন, ধারণাভিত্তিক নয়: পাকিস্তানের তৈরি পোশাক খাত নিয়ে নতুন বিতর্ক
ইউরোপীয় বাজারে প্রবেশকারী পোশাক ও টেক্সটাইল পণ্যে শ্রম অধিকার, শিশুশ্রম, পরিবেশ সুরক্ষা ও মানবাধিকার নিশ্চিত করতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কড়াকড়ি…
স্বেচ্ছাশ্রমে হাওরাঞ্চলের সড়ক পরিষ্কার, জনদুর্ভোগ কমাতে আনসার-ভিডিপির ব্যতিক্রমী উদ্যোগ
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার হাওরাঞ্চলে দীর্ঘদিনের জনদুর্ভোগ নিরসনে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে গুরুত্বপূর্ণ একটি সড়ক পরিষ্কার করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর…
কাঠালবাগানে পারিবারিক বিরোধে স্ত্রী-শাশুড়ি নিহত, অভিযুক্ত জামাতার আত্মসমর্পণ
রাজধানীর কলাবাগান থানার কাঠালবাগান এলাকায় পারিবারিক বিরোধকে কেন্দ্র করে স্ত্রী ও শাশুড়িকে হত্যার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। ঘটনার পর…
রূপগঞ্জে আনসারের অভিযানে চুরির চেষ্টা ব্যর্থ, আটক ১
নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি শিল্পপ্রতিষ্ঠানে সংঘবদ্ধ চোরচক্রের চুরির চেষ্টা ব্যর্থ করে এক ব্যক্তিকে আটক করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।…
‘পুলিশ হবে দলীয় প্রভাবমুক্ত ও জনবান্ধব’—নবীন কর্মকর্তাদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশ পুলিশকে কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর হাতিয়ার হিসেবে নয়, বরং একটি নিরপেক্ষ, পেশাদার, প্রযুক্তিনির্ভর ও…
পুঁজিবাজারে আস্থা ফেরাতে নতুন আইন, শক্তিশালী হচ্ছে ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড
প্রান্তকাল প্রতিবেদন দেশের পুঁজিবাজারকে আরও স্থিতিশীল, স্বচ্ছ ও বিনিয়োগবান্ধব করতে নতুন আইনি কাঠামো তৈরির উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে ‘বাংলাদেশ…
নির্বাচন কমিশন নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন জামায়াত আমির
নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিতের আহ্বান সিলেট প্রতিনিধি বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান নির্বাচন…
বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক ও কৌশলগত অংশীদারত্ব আরও জোরদারে যুক্তরাষ্ট্রের অঙ্গীকার পুনর্ব্যক্ত
তিন দিনের ঢাকা সফর শেষে বিশেষ দূত সার্জিও গরের আশাবাদ; রোহিঙ্গা সংকট সমাধানেও সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি কূটনৈতিক প্রতিবেদক দক্ষিণ…

