নিবন্ধিত অনলাইন সংবাদমাধ্যমের স্বার্থ রক্ষায় ‘অনলাইন এডিটরস ফোরাম’ আত্মপ্রকাশ
- নিজস্ব প্রতিবেদক
- ৩ ঘণ্টা আগে
দেশের নিবন্ধিত অনলাইন সংবাদমাধ্যমগুলোর পেশাগত স্বার্থ সংরক্ষণ, নীতিগত সমন্বয় এবং সরকারের সঙ্গে কার্যকর যোগাযোগ জোরদারের লক্ষ্যে ‘অনলাইন এডিটরস ফোরাম’ নামে নতুন একটি সংগঠনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) সংগঠনটির নয় সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
ঘোষিত কমিটিতে রাজনীতি ডটকম-এর সম্পাদক ও প্রকাশক শরিফুজ্জামান পিন্টু আহ্বায়ক এবং ঢাকা স্ট্রিম-এর সম্পাদক ও প্রকাশক গোলাম ইফতেখার মাহমুদ সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন।
জানা গেছে, সম্প্রতি অনুষ্ঠিত এক বৈঠকে খবর সংযোগ-এর সম্পাদক শেখ নজরুল ইসলাম আহ্বায়ক কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেন। উপস্থিত সম্পাদক ও প্রকাশকদের সর্বসম্মত সমর্থনের ভিত্তিতে নয় সদস্যের একটি অন্তর্বর্তী কমিটি গঠনের সিদ্ধান্ত হয়, যা মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে।
সংগঠনটির সূত্র জানায়, গত ৮ জুলাই সচিবালয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন-এর সঙ্গে দেশের শীর্ষস্থানীয় নিবন্ধিত অনলাইন সংবাদমাধ্যমের সম্পাদক ও প্রকাশকদের একটি সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে নিবন্ধিত অনলাইন নিউজপোর্টালগুলোতে সরকারি বিজ্ঞাপন বণ্টন, খাতের বিদ্যমান চ্যালেঞ্জ, সম্ভাবনা এবং বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরা হয়। এ সময় সরকার ও নিবন্ধিত অনলাইন সংবাদমাধ্যমের মধ্যে নিয়মিত সংলাপ অব্যাহত রাখার বিষয়ে ইতিবাচক আশ্বাস দেওয়া হয়।
একই দিনে জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত আরেকটি বৈঠকে উপস্থিত সম্পাদক ও প্রকাশকেরা নিবন্ধিত অনলাইন সংবাদমাধ্যমগুলোর জন্য একটি অভিন্ন প্ল্যাটফর্ম গঠনের সিদ্ধান্ত নেন। সেই সিদ্ধান্তের ধারাবাহিকতায় ‘অনলাইন এডিটরস ফোরাম’-এর আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে।
গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, আগামী তিন মাসের মধ্যে আহ্বায়ক কমিটি সংগঠনের গঠনতন্ত্রের খসড়া প্রণয়ন করবে। পরবর্তীতে সেই গঠনতন্ত্রের ভিত্তিতে সর্বোচ্চ ছয় মাসের মধ্যে পূর্ণাঙ্গ ও নিয়মিত কার্যনির্বাহী কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হবে।
আহ্বায়ক কমিটির অন্যতম প্রধান দায়িত্ব হবে নিবন্ধিত অনলাইন সংবাদমাধ্যমগুলোর জন্য সরকারি বিজ্ঞাপন কার্যক্রম চালুর বিষয়ে সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাওয়া। পাশাপাশি অনলাইন গণমাধ্যম-সংক্রান্ত নীতিমালা পর্যালোচনা ও প্রয়োজনীয় সংশোধনের ক্ষেত্রে অংশীজন হিসেবে সরকারকে সহযোগিতা করা, নতুন সদস্য অন্তর্ভুক্তির জন্য যাচাই-বাছাই প্রক্রিয়া পরিচালনা এবং সংগঠনের সাংগঠনিক কাঠামো সুসংহত করাও কমিটির অগ্রাধিকারপ্রাপ্ত কাজ হিসেবে নির্ধারণ করা হয়েছে।
সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে দায়িত্ব পালন করবেন সোনালী নিউজ-এর প্রকাশক মোহাম্মদ ইউনুছ।
আহ্বায়ক কমিটির সদস্যরা
আহ্বায়ক কমিটির সদস্যরা হলেন—
- শরিফুজ্জামান পিন্টু — আহ্বায়ক, সম্পাদক ও প্রকাশক, রাজনীতি ডটকম
- গোলাম ইফতেখার মাহমুদ — সদস্যসচিব, সম্পাদক ও প্রকাশক, ঢাকা স্ট্রিম
- তৌহিদুল ইসলাম মিন্টু — সম্পাদক, বাংলানিউজ২৪ডটকম
- শেখ নজরুল ইসলাম — সম্পাদক, খবর সংযোগ
- কে. এম. জিয়াউল হক — সম্পাদক, জাগোনিউজ২৪.কম
- উদিসা ইসলাম — নির্বাহী সম্পাদক, বাংলা ট্রিবিউন
- হারুন জামিল — নির্বাহী সম্পাদক, ঢাকা মেইল
- মো. শাহাদাত হোসেন — সম্পাদক, দেশ সমাচার
- তাপস রায় — নির্বাহী সম্পাদক, রাইজিংবিডি
সদস্য প্রতিষ্ঠান
ফোরামের প্রাথমিক সদস্য হিসেবে দেশের বিভিন্ন নিবন্ধিত অনলাইন সংবাদমাধ্যম যুক্ত হয়েছে। এর মধ্যে রয়েছে জাগোনিউজ২৪.কম, ঢাকা পোস্ট, ইউএনবি, বাংলানিউজ২৪ডটকম, সারাবাংলা, খবর সংযোগ, দ্য ডেল্টাগ্রাম, এনার্জি অ্যান্ড পাওয়ার, নিউজনেক্সট, ডেইলি খবর, ঢাকা মেইল, বাংলা ট্রিবিউন, দেশ সমাচার, রাইজিংবিডি, ঢাকা স্ট্রিম, সোনালী নিউজ, ম্যাজিক বাংলা টিভি এবং রাজনীতি ডটকম।
সংশ্লিষ্টরা মনে করছেন, এই নতুন প্ল্যাটফর্ম নিবন্ধিত অনলাইন সংবাদমাধ্যমগুলোর অভিন্ন স্বার্থ রক্ষা, নীতিগত সমন্বয়, পেশাগত মানোন্নয়ন এবং সরকারের সঙ্গে প্রাতিষ্ঠানিক যোগাযোগ জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
এই বিভাগের আরও খবর
সার্ভেয়ার-কানুনগোদের ঘন ঘন বদলি নিরুৎসাহিত করতে ভূমি মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা
ভূমি প্রশাসনে সেবার ধারাবাহিকতা ও কার্যকারিতা বজায় রাখতে…
যাত্রাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে কলেজছাত্রের মৃত্যু, দগ্ধ বন্ধু বার্ন ইনস্টিটিউটে
রাজধানীর যাত্রাবাড়ীর কোনাপাড়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ সিয়াম…
ছয় মাসে ৬৮১টি ভুল সংবাদ শনাক্ত, সর্বনিম্ন ভুল সংবাদের তালিকায় বাসস: রিউমার স্ক্যানার
চলতি বছরের প্রথম ছয় মাসে দেশের বিভিন্ন গণমাধ্যমে…
অনলাইনে ‘তান্ত্রিক’ সেজে প্রতারণা: রাসায়নিক কৌশলে ভয় দেখিয়ে অর্থ আত্মসাৎ, পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ৩
সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া ‘তান্ত্রিক’ পরিচয়ে নারীদের টার্গেট করে…
রাজবাড়ীতে ট্রেন-বাস সংঘর্ষ, দুইজনের মৃত্যু
রাজবাড়ীর খানখানপুর রেলক্রসিংয়ে মালবাহী ট্রেনের সঙ্গে যাত্রীবাহী বাসের…
সর্বশেষ খবর
5.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
বাংলাদেশের উন্নয়নযাত্রায় জাপানের সহযোগিতা অব্যাহত থাকবে: উনো ইয়োশিমাসা
বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন, আধুনিক যোগাযোগ ব্যবস্থা এবং গণপরিবহন খাতের অগ্রগতিতে জাপান ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ…
জনসংখ্যা সংকট মোকাবিলায় তৃতীয় সন্তান নিলে নগদ সহায়তা শুরু করল ভুটান
জনসংখ্যা বৃদ্ধি এবং ভবিষ্যৎ কর্মশক্তি নিশ্চিত করতে নতুন উদ্যোগ নিয়েছে ভুটান সরকার। দেশের জন্মহার কমে যাওয়ার প্রবণতা মোকাবিলায় ‘থার্ড চাইল্ড…
ভারত–বাংলাদেশ সম্পর্কের নতুন সমীকরণে আস্থা, সংলাপ ও বাস্তববাদী কূটনীতির ওপর জোর
বাংলাদেশের নতুন রাজনৈতিক বাস্তবতা এবং দক্ষিণ এশিয়ার পরিবর্তিত ভূরাজনৈতিক প্রেক্ষাপটে ভারত–বাংলাদেশ সম্পর্ক আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। ভারতীয় নীতিনির্ধারক, কূটনীতিক…
বাংলাদেশ-চীন সংসদীয় মৈত্রী গ্রুপের প্রথম বৈঠক, কৌশলগত অংশীদারিত্ব জোরদারে গুরুত্ব
বাংলাদেশ ও চীনের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও শক্তিশালী করার লক্ষ্যে জাতীয় সংসদে বাংলাদেশ-চীন সংসদীয় মৈত্রী গ্রুপের প্রথম বৈঠক অনুষ্ঠিত…
লন্ডনে স্বচালিত ট্যাক্সির পরীক্ষামূলক যাত্রা শুরু করল চীনের বাইডু
চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান বাইডু (Baidu) যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে স্বচালিত (অটোনোমাস) যানবাহনের পরীক্ষামূলক কার্যক্রম শুরু করেছে। ইউরোপে ভবিষ্যৎ রোবোট্যাক্সি সেবা চালুর…
জাপানের আরও বিনিয়োগ ও দক্ষ জনশক্তি নিয়োগে সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টিসহ বিভিন্ন খাতে জাপানের আরও সক্রিয় সহযোগিতা কামনা করেছেন। একই সঙ্গে…
বিশ্বকাপের সেরা গোল কেপ ভার্দের সিডনি লোপেজ কাবরালের, ভোটে পেছনে ফেললেন দুই প্রতিদ্বন্দ্বীকে
বিশ্বকাপের সেরা গোলের স্বীকৃতি জিতেছেন কেপ ভার্দের ফরোয়ার্ড সিডনি লোপেজ কাবরাল। আর্জেন্টিনার বিপক্ষে করা তার দুর্দান্ত বাঁকানো শটটি টুর্নামেন্টের সেরা…
ইতালিয়ান ফুটবল ফেডারেশনের (এফআইজিসি) দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন পাওলো মালদিনি ও লিওনার্দো
জাতীয় দলের ব্যবস্থাপনায় বড় ধরনের পুনর্গঠনের অংশ হিসেবে কয়েক দিন আগেই দুজন দায়িত্ব নিতে সম্মত হয়েছিলেন। তবে সেই পরিকল্পনা শেষ…

