সার্ভেয়ার-কানুনগোদের ঘন ঘন বদলি নিরুৎসাহিত করতে ভূমি মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা
- প্রান্তকাল প্রতিবেদক
- ১৫ ঘণ্টা আগে
ভূমি প্রশাসনে সেবার ধারাবাহিকতা ও কার্যকারিতা বজায় রাখতে মাঠ পর্যায়ে কর্মরত সার্ভেয়ার ও কানুনগোদের ঘন ঘন বদলি বা পদায়ন নিরুৎসাহিত করতে নতুন নির্দেশনা জারি করেছে ভূমি মন্ত্রণালয়। বিশেষ প্রশাসনিক প্রয়োজন ছাড়া এসব কর্মকর্তা-কর্মচারীকে কমপক্ষে দুই বছর একই কর্মস্থলে দায়িত্ব পালনের সুযোগ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।
সম্প্রতি ভূমি মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-১ শাখা থেকে জারি করা এক আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।
আদেশে বলা হয়েছে, মাঠ প্রশাসনের রাজস্ব ব্যবস্থাপনায় সার্ভেয়ার ও কানুনগো অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ভূমি জরিপ, রেকর্ড সংরক্ষণ, নামজারি কার্যক্রম, ভূমিসংক্রান্ত বিরোধ নিষ্পত্তিসহ বিভিন্ন প্রশাসনিক কাজে তাঁদের সক্রিয় ভূমিকা রয়েছে। তাই এসব পদে কর্মরতদের ঘন ঘন বদলি হলে মাঠপর্যায়ের সেবা কার্যক্রমে নেতিবাচক প্রভাব পড়ে।
মন্ত্রণালয়ের পর্যবেক্ষণে দেখা গেছে, সাম্প্রতিক সময়ে সার্ভেয়ার ও কানুনগোদের বারবার বদলি বা পদায়নের কারণে বিভিন্ন এলাকায় ভূমিসেবা কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। এতে সাধারণ মানুষ সময়মতো প্রয়োজনীয় সেবা থেকে বঞ্চিত হচ্ছেন এবং প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন করতেও বিলম্ব হচ্ছে।
এ পরিস্থিতিতে বিশেষ প্রশাসনিক প্রয়োজন ব্যতীত সার্ভেয়ার ও কানুনগোদের বর্তমান কর্মস্থল থেকে অন্যত্র বদলি বা পদায়ন না করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি তাঁদের কমপক্ষে দুই বছর একই কর্মস্থলে দায়িত্ব পালনের সুযোগ নিশ্চিত করতে বলা হয়েছে, যাতে মাঠপর্যায়ে অভিজ্ঞতা, দক্ষতা ও সেবার ধারাবাহিকতা বজায় থাকে।
ভূমি মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান স্বাক্ষরিত এ আদেশ ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান, দেশের সব বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকদের কাছে পাঠানো হয়েছে এবং নির্দেশনাটি যথাযথভাবে বাস্তবায়নের অনুরোধ জানানো হয়েছে।
আদেশে আরও উল্লেখ করা হয়েছে, প্রজাতন্ত্রের কর্মচারীদের পক্ষ থেকে ব্যক্তিগতভাবে বদলির জন্য তদবির করা সরকারি চাকরির বিধিবিধানের পরিপন্থী। তাই এ ধরনের অনৈতিক তদবির থেকে বিরত থাকতে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সতর্ক করা হয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, নতুন এই নির্দেশনা বাস্তবায়িত হলে মাঠপর্যায়ের ভূমি প্রশাসনে স্থিতিশীলতা ও দক্ষতা বৃদ্ধি পাবে। একই সঙ্গে ভূমিসংক্রান্ত সেবার ধারাবাহিকতা বজায় থাকবে, প্রশাসনিক জটিলতা কমবে এবং সাধারণ মানুষের ভোগান্তিও উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।
এই বিভাগের আরও খবর
শিক্ষার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ অব্যাহত থাকবে: প্রধানমন্ত্রী তারেক রহমান
দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য যুগোপযোগী ও মানসম্মত শিক্ষা…
মিরপুরে দুই স্বর্ণের দোকানে ২৫৯ ভরি স্বর্ণালংকার চুরি, নিখোঁজ ৫ নিরাপত্তাকর্মী
রাজধানীর মিরপুরের শাহ আলী শপিং কমপ্লেক্সে সংঘটিত বড়…
পাকিস্তজুড়ে মৌসুমি বৃষ্টির তাণ্ডব, এক মাসে প্রাণহানি শতাধিক
অব্যাহত মৌসুমি বৃষ্টিপাত, আকস্মিক বন্যা এবং ভবন ধসের…
জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইল বাংলাদেশ, প্রধানমন্ত্রীর সঙ্গে আনোয়ার ইব্রাহীমের টেলিফোনে আলোচনা
দেশের চলমান গ্যাস ও জ্বালানি সংকট নিরসনে আন্তর্জাতিক…
বাংলাদেশের উন্নয়নযাত্রায় জাপানের সহযোগিতা অব্যাহত থাকবে: উনো ইয়োশিমাসা
বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন, আধুনিক যোগাযোগ ব্যবস্থা এবং গণপরিবহন…
সর্বশেষ খবর
5.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
লন্ডনে স্বচালিত ট্যাক্সির পরীক্ষামূলক যাত্রা শুরু করল চীনের বাইডু
চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান বাইডু (Baidu) যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে স্বচালিত (অটোনোমাস) যানবাহনের পরীক্ষামূলক কার্যক্রম শুরু করেছে। ইউরোপে ভবিষ্যৎ রোবোট্যাক্সি সেবা চালুর…
জাপানের আরও বিনিয়োগ ও দক্ষ জনশক্তি নিয়োগে সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টিসহ বিভিন্ন খাতে জাপানের আরও সক্রিয় সহযোগিতা কামনা করেছেন। একই সঙ্গে…
বিশ্বকাপের সেরা গোল কেপ ভার্দের সিডনি লোপেজ কাবরালের, ভোটে পেছনে ফেললেন দুই প্রতিদ্বন্দ্বীকে
বিশ্বকাপের সেরা গোলের স্বীকৃতি জিতেছেন কেপ ভার্দের ফরোয়ার্ড সিডনি লোপেজ কাবরাল। আর্জেন্টিনার বিপক্ষে করা তার দুর্দান্ত বাঁকানো শটটি টুর্নামেন্টের সেরা…
ইতালিয়ান ফুটবল ফেডারেশনের (এফআইজিসি) দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন পাওলো মালদিনি ও লিওনার্দো
জাতীয় দলের ব্যবস্থাপনায় বড় ধরনের পুনর্গঠনের অংশ হিসেবে কয়েক দিন আগেই দুজন দায়িত্ব নিতে সম্মত হয়েছিলেন। তবে সেই পরিকল্পনা শেষ…
সরকারি কর্মকর্তাদের নামে প্রতারণা, জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান পুলিশের
পুলিশসহ বিভিন্ন সরকারি দপ্তরের দায়িত্বশীল কর্মকর্তা ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম-পরিচয় ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণার ঘটনা বাড়ছে বলে জানিয়েছে বাংলাদেশ…
ইসরায়েলি আটক থেকে মুক্তি পেয়ে গাজায় ফিরলেন ৬০ ফিলিস্তিনি, নির্যাতনের বিভীষিকার বর্ণনা
ইসরায়েলের বিভিন্ন আটককেন্দ্রে দীর্ঘদিন আটক থাকার পর ৬০ জন ফিলিস্তিনিকে গাজায় ফিরিয়ে দেওয়া হয়েছে। সোমবার আন্তর্জাতিক রেডক্রস কমিটির (ICRC) তত্ত্বাবধানে…
পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের সহিংসতা রোধে নেতানিয়াহুর ওপর চাপ দিতে ট্রাম্পের প্রতি সাবেক ইসরায়েলি কর্মকর্তাদের আহ্বান
অধিকৃত পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপনকারীদের ক্রমবর্ধমান সহিংসতা ইসরায়েলের নিরাপত্তা, আঞ্চলিক স্থিতিশীলতা এবং যুক্তরাষ্ট্রের স্বার্থের জন্য গুরুতর হুমকি হয়ে উঠছে—এমন…
ভারতে মুসলিম প্রতিষ্ঠাতার বিশ্ববিদ্যালয় ভাঙার উদ্যোগ ঘিরে উত্তেজনা
শিক্ষার্থীদের আন্দোলন, সরকারের আইনি অবস্থান এবং রাজনৈতিক বিতর্ক ভারতের উত্তর প্রদেশের রামপুর জেলার মোহাম্মদ আলী জওহর বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে নতুন…

