ধানমন্ডির পরিত্যক্ত ভবনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
- নিজস্ব সংবাদদাতা
- ৬ ঘণ্টা আগে
রাজধানীর ধানমন্ডি থানার ৫ নম্বর সড়কে অবস্থিত পরিত্যক্ত সুধাসদন ভবন থেকে মোহাম্মদ শাকিল (২০) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৫ জুলাই) বেলা ১১টার দিকে স্থানীয়রা ভবনের ভেতরে এক যুবককে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলতে দেখে পুলিশকে খবর দেয়। পরে ধানমন্ডি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে বিকেল সাড়ে ৩টার দিকে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ ওয়াদুজ্জামান জানান, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে সিআইডির ক্রাইম সিন ইউনিটকে খবর দেওয়া হলে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে নিহতের পরিচয় শনাক্ত করা হয়।
তিনি আরও জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
নিহত মোহাম্মদ শাকিল মোহাম্মদপুরের জিগাতলা শিবপুর টালি অফিস এলাকার ২৯৫/জি/এইচ/এ/৭ নম্বর বাসার বাসিন্দা। তিনি সেকান্দার আলী মাতুব্বর ও আসমা বেগমের ছেলে।
এই বিভাগের আরও খবর
পুলিশ ফুটবল গ্রাউন্ড উদ্বোধন, খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে পারে-আইজিপি
ঢাকা, ২৫ জুলাই ২০২৬: ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ…
৯৯৯-এ ফোন, মাটির ২০ ফুট গভীর থেকে জীবিত উদ্ধার শ্রমিক
নরসিংদী, ২৩ জুলাই ২০২৬ (বৃহস্পতিবার): নরসিংদীর বেলাবো উপজেলায়…
৯৯৯-এ ফোন, লিফটে আটকা পড়া মা ও দুই বছরের শিশুকে উদ্ধার করল ফায়ার সার্ভিস
মুন্সিগঞ্জ, ২৩ জুলাই ২০২৬ (বৃহস্পতিবার): মুন্সিগঞ্জ সরকারি হরগঙ্গা…
অগ্রণী ব্যাংকে চুরির চেষ্টা নস্যাৎ, আনসারের অভিযানে চোর আটক
ফরিদপুর, ২৩ জুলাই ২০২৬ (বৃহস্পতিবার): ফরিদপুর সদর উপজেলার…
হাতিরঝিলে আনসার সদস্যদের তৎপরতায় মা ও ১১ মাসের শিশুর জীবন রক্ষা
ঢাকা, ২৩ জুলাই ২০২৬ (বৃহস্পতিবার): রাজধানীর হাতিরঝিলে দায়িত্বশীল…
সর্বশেষ খবর
2.
4.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন নৌবাহিনী প্রধান
ঢাকা, ২৫ জুলাই: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ নৌবাহিনীর নবনিযুক্ত প্রধান ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম।…
পোশাক খাতের পর সেমিকন্ডাক্টরই হবে পরবর্তী অর্থনৈতিক চালিকাশক্তি: প্রধানমন্ত্রী
তৈরি পোশাক শিল্পের পর সেমিকন্ডাক্টর খাতই হতে যাচ্ছে বাংলাদেশের আগামী দিনের অর্থনীতির নতুন সম্ভাবনাময় দিগন্ত। দেশকে বৈশ্বিক প্রযুক্তির কেন্দ্রে রূপান্তর…
পশ্চিমা দ্বিমুখী নীতির সমালোচনা, কূটনীতি ও সম্পর্ক জোরদারে জোর ইরানের: তিন দেশের রাষ্ট্রদূতের সাথে পেজেশকিয়ানের বৈঠক
দৈনিক প্রান্তকাল আন্তর্জাতিক ডেস্ক: আন্তর্জাতিক অঙ্গনে দ্বিপাক্ষিক অংশীদারিত্ব জোরদার এবং গঠনমূলক আলোচনার বার্তা নিয়ে জার্মানি, আয়ারল্যান্ড ও শ্রীলঙ্কার নবনিযুক্ত রাষ্ট্রদূতদের…
স্টারলিংকের নতুন প্রজন্মের স্যাটেলাইট উৎক্ষেপণে সাফল্য, তবে আবারও ব্যর্থ স্পেসএক্সের সুপার হেভি বুস্টার
মার্কিন মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্স তাদের স্টারশিপ রকেটের ১৩তম পরীক্ষামূলক উড্ডয়নে প্রথমবারের মতো তৃতীয় প্রজন্মের (V3) স্টারলিংক স্যাটেলাইট সফলভাবে মহাকাশে…
বিচারবহির্ভূত হত্যাকাণ্ডে ‘জিরো টলারেন্স’, রাজনৈতিক মামলা প্রত্যাহার চূড়ান্ত পর্যায়ে: আইনমন্ত্রী
রাজধানীর সিরডাপ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ‘মানবাধিকার লঙ্ঘন ও ভুক্তভোগীদের ন্যায়বিচারে প্রবেশাধিকার’ শীর্ষক এক পরামর্শ সভায় আইন, বিচার ও সংসদবিষয়ক…
পাঁচ দশকের অগ্রযাত্রায় বাংলাদেশ পুলিশে নারীর নেতৃত্বের নতুন দিগন্ত
বাংলাদেশ পুলিশে নারীদের অন্তর্ভুক্তির যাত্রা শুরু হয়েছিল ১৯৭৪ সালে। সীমিত দায়িত্বে কর্মজীবন শুরু করা সেই নারী সদস্যরা আজ আইনশৃঙ্খলা রক্ষাকারী…
স্পেনের দাবানলে হুমকির মুখে নাসার মহাকাশ যোগাযোগ কেন্দ্র, ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও অজানা
স্পেনের রাজধানী মাদ্রিদের পশ্চিমাঞ্চলে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানলের মুখে পড়েছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার অন্যতম গুরুত্বপূর্ণ গভীর মহাকাশ যোগাযোগ…
আইসিসির সাবেক প্রধান কৌঁসুলি করিম খান অপসারণের বৈধতা চ্যালেঞ্জ করবেন
আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) সাবেক প্রধান কৌঁসুলি করিম খান তাঁর পদ থেকে অপসারণের সিদ্ধান্তকে আইনি প্রক্রিয়ায় চ্যালেঞ্জ করার ঘোষণা দিয়েছেন।…
