প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধিতে স্বচ্ছতা ও শৃঙ্খলার ওপর গুরুত্বারোপ ফায়ার সার্ভিস মহাপরিচালকের
- প্রান্তকাল ডেস্ক
- ৬ ঘণ্টা আগে
ঢাকা, ৭ জুন: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল স্বচ্ছতা, জবাবদিহিতা ও চাকরিগত শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের মাধ্যমে প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধিতে সকল সদস্যকে সচেষ্ট থাকার আহ্বান জানিয়েছেন।
রোববার সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরে আয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের দরবারে তিনি এ আহ্বান জানান। অনুষ্ঠানে সদর দপ্তরের পরিচালকবৃন্দ, প্রকল্প পরিচালকসহ ঢাকায় কর্মরত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা সরাসরি উপস্থিত ছিলেন। এছাড়া বিভাগীয় উপপরিচালক, জেলা কর্মকর্তা এবং বিভিন্ন ফায়ার স্টেশনের কর্মকর্তারা অনলাইনের মাধ্যমে অংশ নেন।
দরবার অনুষ্ঠানে মহাপরিচালক বলেন, প্রতিষ্ঠানকে জনগণের আস্থার প্রতীক হিসেবে গড়ে তুলতে হলে প্রতিটি সদস্যকে সততা, নিষ্ঠা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। তিনি আসন্ন নিয়োগ কার্যক্রমকে গত বছরের মতো স্বচ্ছ, নিরপেক্ষ ও দুর্নীতিমুক্ত রাখতে সকলের সহযোগিতা কামনা করেন এবং নিয়োগসংক্রান্ত কোনো ধরনের অনৈতিক কর্মকাণ্ডে জড়িত না হওয়ার বিষয়ে সদস্যদের সতর্ক করেন।
তিনি বলেন, নিয়োগ প্রক্রিয়া সম্পর্কিত অধিদপ্তরের নির্দেশনা ও আদেশ মাঠপর্যায়ের সকল সদস্যের কাছে যথাযথভাবে পৌঁছে দিতে হবে। একই সঙ্গে বদলি প্রক্রিয়ায় যে স্বচ্ছতা প্রতিষ্ঠিত হয়েছে তা অব্যাহত রাখতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।
সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রেও বাহিনীর সদস্যদের প্রচলিত আইন ও বিধিবিধান মেনে চলার নির্দেশ দেন মহাপরিচালক। তিনি বলেন, বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করে বা আইনবহির্ভূত কোনো কনটেন্ট প্রচারে কোনো সদস্যের সংশ্লিষ্টতা পাওয়া গেলে তার বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
দরবারে মহাপরিচালক ফায়ার সার্ভিসের বিভিন্ন কল্যাণমূলক কার্যক্রম সম্পর্কেও কর্মকর্তাদের অবহিত করেন। পরে তিনি সরাসরি উপস্থিত ও অনলাইনে যুক্ত কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন মতামত ও সমস্যার কথা শোনেন এবং তাদের প্রশ্নের উত্তর দেন।
দুপুর ১২টায় দরবার অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
এই বিভাগের আরও খবর
বজ্রপাতে টাঙ্গাইলে বাবা-মেয়ের মৃত্যু, মারা গেছে দুটি গরুও
টাঙ্গাইল, ৫ জুন : টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় বজ্রপাতে…
নয়াদিল্লির হোটেল অগ্নিকাণ্ডে নিহত চৌদ্দগ্রামের সোহাগ, মরদেহ দেশে আনতে হাইকমিশনের উদ্যোগ
ভারতের রাজধানী নয়াদিল্লির মালবীয় নগরের একটি আবাসিক হোটেলে…
স্ত্রীর পরকীয়ার জেরে প্রেমিককে হত্যা, পিবিআইয়ের তদন্তে স্বামী-স্ত্রী গ্রেপ্তার; আদালতে দোষ স্বীকার
কিশোরগঞ্জের কুলিয়ারচরে পরকীয়া সম্পর্ককে কেন্দ্র করে সংঘটিত জাহাঙ্গীর…
স্ত্রীর সঙ্গে পরকীয়ার জেরে প্রেমিককে হত্যা, এক বছর পর রহস্য উদ্ঘাটন; নারী গ্রেফতার, আদালতে স্বীকারোক্তি
কিশোরগঞ্জের কুলিয়ারচরে পরকীয়া সম্পর্কের জেরে সংঘটিত এক হত্যাকাণ্ডের…
অনলাইন ক্যাসিনোর নেটওয়ার্কে জড়িত থাকার অভিযোগ, রংপুরে দুই শিক্ষার্থী গ্রেফতার
রংপুর মহানগরীতে অনলাইনে অবৈধ ক্যাসিনো পরিচালনার অভিযোগে দুই…
সর্বশেষ খবর
1.
2.
4.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচ মাসে ৩৬৫ শিশুর জন্ম, স্বাভাবিক প্রসবে বাড়ছে মায়েদের আস্থা
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাভাবিক প্রসবের মাধ্যমে সন্তান জন্মদানের হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। সরকারি স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, দক্ষ চিকিৎসক ও…
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বাড়ছে শয্যা সংখ্যা, ১০১ শয্যায় উন্নীত করার উদ্যোগ
দেশের উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবার সক্ষমতা বাড়াতে এবং রোগীদের জন্য উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ধাপে ধাপে ১০১…
উন্নয়ন প্রকল্পে মাঠপর্যায়ে নজরদারি জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর, প্রয়োজন হলে সংবিধান সংশোধনের ইঙ্গিত
সরকারের উন্নয়ন কার্যক্রমের বাস্তবায়ন নিশ্চিত করতে মাঠপর্যায়ে নজরদারি বাড়ানো, শিক্ষা ও স্বাস্থ্য খাতের সংস্কার অব্যাহত রাখা, যোগাযোগ অবকাঠামোর উন্নয়ন ত্বরান্বিত…
ইরান এখনো অনড়, তবে চুক্তিতে আসতেই হবে: ডোনাল্ড ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট Donald Trump (ডোনাল্ড ট্রাম্প) বলেছেন, ইরানের সঙ্গে চলমান সংকটের স্থায়ী সমাধানে আলোচনা অব্যাহত থাকলেও দেশটি এখনো নিজেদের অবস্থানে…
২৫ জুনের মধ্যে সম্পদের বিবরণী জমা দিতে ভূমি মন্ত্রণালয়ের নির্দেশ
মাঠ পর্যায়ের রাজস্ব প্রশাসনে কর্মরত বিভিন্ন শ্রেণির কর্মকর্তা-কর্মচারীদের সম্পদের হিসাব নির্ধারিত সময়ের মধ্যে জমা দেওয়ার জন্য পুনরায় নির্দেশনা জারি করেছে…
হেমোরেজিক ডেঙ্গুর আশঙ্কা, তিন মাসের বিশেষ অভিযান শুরু; লার্ভা মিললে জরিমানার হুঁশিয়ারি
দেশে চলতি বছর ডেঙ্গুর প্রকোপ আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।…
ফুটবল বিশ্বকাপ ২০২৬: ইতিহাসের সবচেয়ে বড় আসরকে ঘিরে উত্তেজনা তুঙ্গে
বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় মহাযজ্ঞ ফিফা বিশ্বকাপ ২০২৬ শুরু হতে আর মাত্র কয়েক দিন বাকি। এবারের আসরটি বিভিন্ন কারণে ফুটবল…
৩০০ কোটি টাকার বরাদ্দ নিয়ে সৃজনশীল অর্থনীতিকে এগিয়ে নিতে সরকারের নতুন উদ্যোগ
ঢাকা, ৬ জুন : দেশের তরুণ জনগোষ্ঠীকে সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করা, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং সংস্কৃতিভিত্তিক অর্থনীতিকে শক্তিশালী করতে আগামী…

