প্রধানমন্ত্রীর দরবারে ‘বিশৃঙ্খলা’ নয়, বাহিনী পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ব্যবস্থা: আনসার-ভিডিপি
- প্রান্তকাল ডেস্ক
- ১১ ঘণ্টা আগে
গাজীপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান এর দরবারে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে তিন আনসার সদস্য গ্রেপ্তারের বিষয়ে প্রকাশিত সংবাদকে “বিভ্রান্তিকর” উল্লেখ করে ব্যাখ্যা দিয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।
রোববার বাহিনীটির উপপরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. আশিকউজ্জামান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, যাদের বিভিন্ন গণমাধ্যমে “আনসার সদস্য” হিসেবে উল্লেখ করা হয়েছে, তারা মূলত স্বেচ্ছাসেবী গ্রাম প্রতিরক্ষা দল (ভিডিপি)-এর সদস্য এবং তারা প্রধানমন্ত্রীর দরবারে অংশগ্রহণকারী অনুমোদিত প্রতিনিধিদলের অন্তর্ভুক্ত ছিলেন না।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রীর দরবারে অংশগ্রহণের ক্ষেত্রে কঠোর নিরাপত্তা যাচাই ও নির্ধারিত অনুমোদন প্রক্রিয়া অনুসরণ করা হয়। শুধুমাত্র নিরাপত্তা ছাড়পত্রপ্রাপ্ত সদস্যদেরই অনুষ্ঠানে অংশ নেওয়ার অনুমতি দেওয়া হয়। সংশ্লিষ্ট তিন ব্যক্তি কোনোভাবেই ওই দরবার বা সেদিনের অন্য কোনো কর্মসূচিতে অংশগ্রহণের অনুমতি পাননি।
আনসার-ভিডিপি জানিয়েছে, গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে সদস্যদের কর্মকাণ্ড নিয়মিত পর্যবেক্ষণে রাখা হয়। এর ধারাবাহিকতায় অনুষ্ঠান শেষে সংশ্লিষ্ট তিন স্বেচ্ছাসেবী সদস্যের কর্মকাণ্ড তদন্ত করে “সন্দেহজনক সম্পৃক্ততার” তথ্য পাওয়া যায়। পরে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তাদের বিরুদ্ধে সরাসরি দরবারে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ নয়; বরং অনুষ্ঠানকে কেন্দ্র করে ব্যারাকে অবস্থান করে অভ্যন্তরীণ শৃঙ্খলা ও প্রশিক্ষণ পরিবেশ বিঘ্নিত করার ষড়যন্ত্র, উসকানি এবং বাহিনী পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
এতে দাবি করা হয়, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ উপলক্ষে আয়োজিত প্রধানমন্ত্রীর দরবারে বাহিনীর বিভিন্ন পর্যায়ের সদস্যরা যথাযথ নিয়ম-কানুন ও নিরাপত্তা প্রটোকল অনুসরণ করে সুশৃঙ্খল পরিবেশে অংশগ্রহণ করেন। একইসঙ্গে সদস্যদের যৌক্তিক দাবিদাওয়াও প্রচলিত বিধি-বিধান ও প্রশাসনিক প্রক্রিয়া অনুসরণ করে যথাযথভাবে উপস্থাপন করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বাহিনীটি আরও উল্লেখ করে, আনসার ও ভিডিপি একটি শৃঙ্খলাবদ্ধ ও রাষ্ট্রনিষ্ঠ বাহিনী হিসেবে জাতীয় নিরাপত্তা ও সাংগঠনিক শৃঙ্খলা রক্ষায় অঙ্গীকারাবদ্ধ। বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন হয় বা অভ্যন্তরীণ শৃঙ্খলা ব্যাহত হয়—এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে ভবিষ্যতেও আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।
এই বিভাগের আরও খবর
রংপুরে মাদকবিরোধী ও বিশেষ অভিযানে ২৭ জন গ্রেফতার
রংপুর মহানগরীতে মাদকবিরোধী অভিযান, চাঁদাবাজ দমন, ওয়ারেন্ট তামিল…
শেরপুরে প্রেমঘটিত দ্বন্দ্বে যুবক হত্যা, ২৪ ঘণ্টার মধ্যেই রহস্য উদঘাটন; দুই আসামি গ্রেফতার
শেরপুরে মামাতো ও ফুপাতো ভাইদের পরিবারের মধ্যে প্রেমঘটিত…
কম্বোডিয়ায় পাচার করে নির্যাতন, মুক্তিপণ আদায়; মানব পাচার চক্রের মূল আসামি গ্রেফতার
কম্বোডিয়ায় চাকরির প্রলোভন দেখিয়ে এক বাংলাদেশি যুবককে পাচার,…
প্রেমের জেরে গলা কেটে হত্যা, ২৪ ঘণ্টার মধ্যেই রহস্য উদঘাটন; দুই তরুণ গ্রেফতার
শেরপুরে প্রেমঘটিত বিরোধের জেরে সংঘটিত নৃশংস হত্যাকাণ্ডের রহস্য…
অস্ট্রেলিয়ায় চাকরির প্রলোভনে ৬০ লাখ টাকা আত্মসাৎ, আন্তর্জাতিক সাইবার প্রতারক চক্রের দুই সদস্য গ্রেফতার
ব্রাহ্মণবাড়িয়ায় অস্ট্রেলিয়ায় পাঠানোর নামে ৬০ লাখ টাকা আত্মসাৎকারী…
সর্বশেষ খবর
1.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
গাজাগামী ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ লক্ষ্য করে ইসরায়েলি বাহিনীর গুলি, উত্তেজনা ভূমধ্যসাগরে
গাজায় মানবিক সহায়তা পৌঁছে দিতে যাত্রা করা ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’কে লক্ষ্য করে ইসরায়েলি নৌবাহিনী রাবার বুলেট ছুড়েছে বলে অভিযোগ উঠেছে।…
জনবান্ধব ও প্রযুক্তিনির্ভর ভূমি ব্যবস্থাপনা গড়ে তুলতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি ন্যায়ভিত্তিক ও আধুনিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার জন্য স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই। তিনি…
ঈদে নৌপথে যাত্রী ও পশু পরিবহনে নিরাপত্তায় আন্তরিকভাবে কাজ করছে নৌ পুলিশ: অতিরিক্ত আইজিপি
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে নৌপথে যাত্রী, পণ্য ও কোরবানির পশু পরিবহনে নিরাপত্তা নিশ্চিত করতে নৌ পুলিশ আন্তরিকতার সঙ্গে কাজ করছে…
ফায়ার সার্ভিস সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী
‘অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুরু হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ…
জিলহজের প্রথম ১০ দিন: ইবাদত, ত্যাগ ও আত্মশুদ্ধির মহিমান্বিত সময়
ইসলামী বর্ষপঞ্জির দ্বাদশ ও সর্বশেষ মাস জিলহজ মুসলিম উম্মাহর জন্য এক বিশেষ তাৎপর্যময় সময়। বিশেষ করে এই মাসের প্রথম ১০…
ট্রাম্প সফরের চারদিন পরই বেইজিংয়ে পুতিন, বিশ্ব কূটনীতির নতুন কেন্দ্র কি চীন?
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর বেইজিং সফর শেষ হওয়ার মাত্র চার দিনের মাথায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন-কে স্বাগত জানানোর প্রস্তুতি নিচ্ছে…
নারী সংসদ সদস্যদের সংসদে আরও সক্রিয় ও দক্ষ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের জাতীয় সংসদে কার্যকর ও দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য নিজেদের প্রস্তুত করার…
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সিঙ্গাপুরের অনিবাসী হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
পুলিশ সংস্কার, সাইবার নিরাপত্তা ও বিনিয়োগ বৃদ্ধিতে যৌথ সহযোগিতার প্রত্যয় বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে পুলিশ…

