রংপুরে মাদকবিরোধী ও বিশেষ অভিযানে ২৭ জন গ্রেফতার
- নিজস্ব সংবাদদাতা
- ৬ ঘণ্টা আগে
রংপুর মহানগরীতে মাদকবিরোধী অভিযান, চাঁদাবাজ দমন, ওয়ারেন্ট তামিল ও আইন-শৃঙ্খলা রক্ষায় পরিচালিত বিশেষ অভিযানে মোট ২৭ জনকে গ্রেফতার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি)। বৃহস্পতিবার আরপিএমপির মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা বিভাগের (ডিবি) পৃথক অভিযানে কোতোয়ালী থানার শালবন মিস্ত্রিপাড়া মোড়, আদর্শ স্কুল অ্যান্ড কলেজ মাঠ, শাপলা সিনেমা হলের পেছন এবং ইসলামপুর এরশাদ হকার্স মার্কেট এলাকায় অভিযান চালিয়ে গাঁজা সেবনের অভিযোগে ছয়জনকে গ্রেফতার করা হয়। এছাড়া ধাপ কটকিপাড়া এলাকায় অভিযান চালিয়ে চাঁদাবাজির অভিযোগে আরও চারজনকে আটক করা হয়।
কোতোয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে পার্বতীপুর ও কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় আইনশৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ড, অশালীন আচরণ ও সন্দেহজনক চলাফেরার অভিযোগে ছয়জনকে গ্রেফতার করা হয়। একই থানার পশ্চিম মুলাটোল এলাকায় মাদকবিরোধী অভিযানে পাঁচ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
পরশুরাম থানা পুলিশের অভিযানে দুই পুরিয়া গাঁজাসহ এক মাদকসেবীকে গ্রেফতার করা হয়। পাশাপাশি জিআর পরোয়ানাভুক্ত আরও একজন আসামিকে আটক করা হয়েছে।
মাহিগঞ্জ থানার পৃথক অভিযানে রংপুর মহানগরী পুলিশ আইনে দুইজন এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় একজনসহ মোট তিনজনকে গ্রেফতার করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়।
অন্যদিকে তাজহাট থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত একজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া অশালীন আচরণের অভিযোগে একজন এবং জুয়া খেলার প্রস্তুতিকালে আরও তিনজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে এক সেট তাস ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।
রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদের সার্বিক নির্দেশনায় মহানগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিতভাবে মাদকবিরোধী অভিযান, ওয়ারেন্ট তামিল, চুরি-ছিনতাই প্রতিরোধ, ট্রাফিক ব্যবস্থাপনা ও অপরাধ দমনে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছে আরপিএমপি।
নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এই বিভাগের আরও খবর
কম্বোডিয়ায় পাচার করে নির্যাতন, মুক্তিপণ আদায়; মানব পাচার চক্রের মূল আসামি গ্রেফতার
কম্বোডিয়ায় চাকরির প্রলোভন দেখিয়ে এক বাংলাদেশি যুবককে পাচার,…
প্রেমের জেরে গলা কেটে হত্যা, ২৪ ঘণ্টার মধ্যেই রহস্য উদঘাটন; দুই তরুণ গ্রেফতার
শেরপুরে প্রেমঘটিত বিরোধের জেরে সংঘটিত নৃশংস হত্যাকাণ্ডের রহস্য…
অস্ট্রেলিয়ায় চাকরির প্রলোভনে ৬০ লাখ টাকা আত্মসাৎ, আন্তর্জাতিক সাইবার প্রতারক চক্রের দুই সদস্য গ্রেফতার
ব্রাহ্মণবাড়িয়ায় অস্ট্রেলিয়ায় পাঠানোর নামে ৬০ লাখ টাকা আত্মসাৎকারী…
ফতুল্লায় বিকাশ ব্যবসায়ী হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেফতার ৬; আদালতে স্বীকারোক্তি ২ জনের
নারায়ণগঞ্জের ফতুল্লায় বিকাশ ব্যবসায়ী আতিকুল ইসলাম হত্যা মামলার…
অনলাইন জুয়ার আড়ালে কোটি কোটি টাকা পাচার, সিআইডির অভিযানে গ্রেফতার ৮
আন্তর্জাতিক ও দেশীয় অনলাইন জুয়ার সাইট পরিচালনার মাধ্যমে…
সর্বশেষ খবর
3.
4.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
ঈদে নৌপথে যাত্রী ও পশু পরিবহনে নিরাপত্তায় আন্তরিকভাবে কাজ করছে নৌ পুলিশ: অতিরিক্ত আইজিপি
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে নৌপথে যাত্রী, পণ্য ও কোরবানির পশু পরিবহনে নিরাপত্তা নিশ্চিত করতে নৌ পুলিশ আন্তরিকতার সঙ্গে কাজ করছে…
ফায়ার সার্ভিস সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী
‘অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুরু হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ…
জিলহজের প্রথম ১০ দিন: ইবাদত, ত্যাগ ও আত্মশুদ্ধির মহিমান্বিত সময়
ইসলামী বর্ষপঞ্জির দ্বাদশ ও সর্বশেষ মাস জিলহজ মুসলিম উম্মাহর জন্য এক বিশেষ তাৎপর্যময় সময়। বিশেষ করে এই মাসের প্রথম ১০…
ট্রাম্প সফরের চারদিন পরই বেইজিংয়ে পুতিন, বিশ্ব কূটনীতির নতুন কেন্দ্র কি চীন?
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর বেইজিং সফর শেষ হওয়ার মাত্র চার দিনের মাথায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন-কে স্বাগত জানানোর প্রস্তুতি নিচ্ছে…
নারী সংসদ সদস্যদের সংসদে আরও সক্রিয় ও দক্ষ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের জাতীয় সংসদে কার্যকর ও দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য নিজেদের প্রস্তুত করার…
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সিঙ্গাপুরের অনিবাসী হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
পুলিশ সংস্কার, সাইবার নিরাপত্তা ও বিনিয়োগ বৃদ্ধিতে যৌথ সহযোগিতার প্রত্যয় বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে পুলিশ…
জবাবদিহিতামূলক এলিট ফোর্স গঠনে নতুন আইন প্রণয়ন হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, মানবাধিকার সমুন্নত রেখে জনগণের প্রত্যাশা পূরণে একটি আধুনিক, পেশাদার ও জবাবদিহিতামূলক এলিট ফোর্স গঠনের লক্ষ্যে সরকার…
জনবান্ধব ও দায়িত্বশীল বাহিনী হিসেবে র্যাবকে পুনর্গঠন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
রাজধানীর উত্তরায় র্যাব ফোর্সেস সদর দপ্তরে র্যাবের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আগামী দিনে র্যাবকে একটি…

