মহাখালীতে মোটরসাইকেলে এসে গুলি, আহত ঢাকা ডেন্টাল হাসপাতালের কর্মচারী
- নিজস্ব প্রতিবেদক
- ২ ঘণ্টা আগে
রাজধানীর মহাখালী এলাকায় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তদের গুলিতে রফিকুল ইসলাম নামে এক ব্যক্তি আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) রাত সোয়া ১০টার দিকে মহাখালীর পুরোনো কাঁচাবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আহত রফিকুল ইসলাম ঢাকা ডেন্টাল কলেজ হাসপাতাল-এর চুক্তিভিত্তিক (আউটসোর্সিং) কর্মচারী। তিনি মিরপুর-১৪ এলাকার বাসিন্দা এবং মহাখালীর ইনস্টিটিউট অব পাবলিক হেলথ স্টাফ কোয়ার্টারে বসবাস করেন।
আজ শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রফিকুলের বোন রাশেদা বেগম জানান, রাতে মহাখালী পুরোনো কাঁচাবাজারের সামনে দাঁড়িয়ে ছিলেন রফিকুল। এ সময় পাঁচ থেকে ছয়জন দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়।
তিনি বলেন, হামলায় একটি গুলি রফিকুলের বাম ঊরুতে লাগে। তবে কারা এবং কী কারণে এ হামলা চালিয়েছে, সে বিষয়ে পরিবারের কেউ কিছু জানেন না।
এ বিষয়ে ঢামেক পুলিশ ক্যাম্প-এর পরিদর্শক মো. ফারুক জানান, অস্ত্রোপচারের মাধ্যমে রফিকুল ইসলামের ঊরু থেকে একটি গুলি বের করা হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনী হামলার কারণ ও জড়িতদের শনাক্তে কাজ করছে বলে জানা গেছে।
এই বিভাগের আরও খবর
রিমান্ডে জিজ্ঞাসাবাদে তথ্য, পাবনায় আরও অবৈধ অস্ত্র উদ্ধার
পাবনা জেলা পুলিশ অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে আরও…
ইউনিক গ্রুপের কর্ণধার নূর আলী ও বোরাক রিয়েল এস্টেটের বিরুদ্ধে সিআইডির ১১৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা
রাজধানীর বনানী এলাকায় সরকারি জমিতে নির্মিত “বনানী সুপার…
ইন্টারপোলের সহায়তায় দুবাই থেকে আলোচিত হত্যা মামলার আসামি গ্রেফতার
নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বীর…
নৌ পুলিশের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল ও মাছ জব্দ, আটক ১৭৪
দেশের মৎস্যসম্পদ রক্ষা এবং নৌপথে নিরাপত্তা নিশ্চিত করতে…
সংবেদনশীল এনআইডি ও কল ডিটেইলস বিক্রির অভিযোগে অ্যাপ ডেভেলপার গ্রেফতার
প্রান্তকাল ডেস্ক: দেশের নাগরিকদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি), কল…
সর্বশেষ খবর
2.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
ভুয়া মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রীর
রাজধানী ঢাকার ইস্কাটন এলাকায় অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় অমুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আহমেদ আযম…
২৩ দিন পর সচল ইস্টার্ন রিফাইনারি, সৌদি ক্রুড অয়েল দিয়ে আবার শুরু উৎপাদন
চট্টগ্রামের রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল) টানা ২৩ দিন বন্ধ থাকার পর আবারও উৎপাদনে ফিরেছে। শুক্রবার (৮ মে)…
বুলিং ঠেকাতে স্কুলে বেত্রাঘাতের বিধান চালু করল সিঙ্গাপুর
সিঙ্গাপুরের স্কুলগুলোতে বুলিং ও সাইবার বুলিং মোকাবিলায় নতুন শৃঙ্খলাবিধি চালু করেছে দেশটির সরকার। নতুন নিয়ম অনুযায়ী, বুলিংয়ের ঘটনায় দোষী সাব্যস্ত…
জাতিসংঘে অভিবাসীদের অধিকার সুরক্ষায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান বাংলাদেশের
অভিবাসীদের অধিকার সুরক্ষা, অনিয়মিত অভিবাসন রোধ, অভিবাসন ব্যয় হ্রাস, ন্যায্য মজুরি নিশ্চিতকরণ এবং ন্যায়বিচারে প্রবেশাধিকার সম্প্রসারণে বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান…
হরমুজে ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, যুদ্ধবিরতি বহাল দাবি ট্রাম্পের
হরমুজ প্রণালীতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পাল্টাপাল্টি হামলার ঘটনায় দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে…
‘হৃৎস্পন্দন বন্ধ হয়ে যাবে’: মার্কিন বাহিনীকে ইরানের নতুন হুঁশিয়ারি। মার্কিন নৌবহরকে লক্ষ্য করে ইরানের ‘হুট’ অস্ত্র নিয়ে বাড়ছে উত্তেজনা
হরমুজ প্রণালিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা আরও তীব্র হয়ে উঠছে। এমন পরিস্থিতিতে মার্কিন নৌবহরের বিরুদ্ধে নিজেদের…
যুদ্ধবিরতি ভঙ্গের অভিযোগে মার্কিন নৌবাহিনীর ওপর পাল্টা হামলার দাবি ইরানের
যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর জাহাজ লক্ষ্য করে পাল্টা হামলা চালানোর দাবি করেছে ইরানের সামরিক বাহিনী। তেহরানের অভিযোগ, মার্কিন বাহিনী ইরানের আঞ্চলিক জলসীমায়…
ট্রাম্পের নিষেধাজ্ঞা এড়াতে চাবাহার বন্দরে নতুন কৌশল নিচ্ছে ভারত
মার্কিন নিষেধাজ্ঞার কারণে ইরানের চাবাহার বন্দর ব্যবহার নিয়ে জটিলতায় পড়েছে ভারত। মধ্য এশিয়ার সঙ্গে বাণিজ্যিক যোগাযোগ সচল রাখতে এবার বিকল্প…

