ভাইস চ্যান্সেলরের হোয়াটসঅ্যাপ হ্যাক করে প্রতারণা, চক্রের সদস্য গ্রেফতার
- নিজস্ব সংবাদদাতা
- মে ৫, ২০২৬
একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের হোয়াটসঅ্যাপ আইডি হ্যাক করে তার পরিচয়ে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার ঘটনায় একটি সংঘবদ্ধ চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)–এর সাইবার পুলিশ সেন্টার (সিপিসি)।
মঙ্গলবার (৫ মে) প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঝিনাইদহ জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সদর থানার নৃসিংহপুর এলাকা থেকে রিহাদ হাসান (২৩) নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। অভিযানে তার ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

সিআইডি জানায়, প্রাথমিক তদন্তে দেখা গেছে, অনলাইন জুয়ার টাকা জোগাড় করতে রিহাদ বিভিন্ন ব্যক্তির হোয়াটসঅ্যাপ আইডি নিয়ন্ত্রণে নিয়ে তাদের পরিচয়ে প্রতারণা করত। তার মোবাইল ফোন পর্যালোচনায় প্রায় ৪০টির মতো অনলাইন জুয়ার অ্যাপসের উপস্থিতি পাওয়া গেছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, এক ভুক্তভোগী বিশ্ববিদ্যালয় কর্মকর্তা তার কর্মস্থলে থাকা অবস্থায় ভাইস চ্যান্সেলরের পরিচয়ে একটি হোয়াটসঅ্যাপ বার্তা পান। বার্তায় জরুরি প্রয়োজনে দ্রুত দুইটি বিকাশ নম্বরে টাকা পাঠানোর অনুরোধ করা হয়। সন্দেহ হলে তিনি ফোনে যোগাযোগের চেষ্টা করলেও প্রতারকরা কল রিসিভ না করে বার্তার মাধ্যমে চাপ প্রয়োগ করে।
পরবর্তীতে সরল বিশ্বাসে ওই কর্মকর্তা তার ব্যক্তিগত ব্যাংক হিসাব থেকে ৫৫ হাজার টাকা পাঠান। পরে ভাইস চ্যান্সেলরের সঙ্গে সরাসরি যোগাযোগ করলে তিনি জানান, তার হোয়াটসঅ্যাপ আইডি হ্যাক হয়েছে এবং তিনি এ ধরনের কোনো নির্দেশ দেননি। এতে প্রতারণার বিষয়টি নিশ্চিত হয়।
এ ঘটনায় তেজগাঁও শিল্পাঞ্চল থানায় সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৫ এর একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে।
সিআইডি জানায়, তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রতারক চক্রের অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে রিহাদকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে চক্রের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে এবং প্রতারণার মাধ্যমে সংগৃহীত অর্থ অনলাইন জুয়ায় ব্যয় করত বলে জানিয়েছে।
বর্তমানে তাকে রিমান্ডে নেওয়ার আবেদনসহ আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
সিআইডি এ ধরনের প্রতারণা থেকে সতর্ক থাকতে এবং যাচাই-বাছাই ছাড়া আর্থিক লেনদেন না করার জন্য সর্বসাধারণকে আহ্বান জানিয়েছে।
এই বিভাগের আরও খবর
প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধিতে স্বচ্ছতা ও শৃঙ্খলার ওপর গুরুত্বারোপ ফায়ার সার্ভিস মহাপরিচালকের
ঢাকা, ৭ জুন: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স…
তুরাগ নদীতে বস্তাবন্দী লাশের রহস্য উদ্ঘাটন: হানিট্র্যাপ চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, লুণ্ঠিত গাড়ি উদ্ধার
ঢাকার তুরাগ নদীতে উদ্ধার হওয়া বস্তাবন্দী অজ্ঞাতনামা লাশের…
বজ্রপাতে টাঙ্গাইলে বাবা-মেয়ের মৃত্যু, মারা গেছে দুটি গরুও
টাঙ্গাইল, ৫ জুন : টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় বজ্রপাতে…
নয়াদিল্লির হোটেল অগ্নিকাণ্ডে নিহত চৌদ্দগ্রামের সোহাগ, মরদেহ দেশে আনতে হাইকমিশনের উদ্যোগ
ভারতের রাজধানী নয়াদিল্লির মালবীয় নগরের একটি আবাসিক হোটেলে…
স্ত্রীর পরকীয়ার জেরে প্রেমিককে হত্যা, পিবিআইয়ের তদন্তে স্বামী-স্ত্রী গ্রেপ্তার; আদালতে দোষ স্বীকার
কিশোরগঞ্জের কুলিয়ারচরে পরকীয়া সম্পর্ককে কেন্দ্র করে সংঘটিত জাহাঙ্গীর…
সর্বশেষ খবর
3.
4.
5.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
শান্তিরক্ষা মিশনে প্রযুক্তিনির্ভর সক্ষমতা বাড়ানোর ওপর জোর প্রধানমন্ত্রীর
ঢাকা, ১০ জুন: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পরিবর্তিত বৈশ্বিক বাস্তবতায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অংশগ্রহণকে আরও কার্যকর ও যুগোপযোগী করতে…
বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ বাজেট কাল সংসদে
ঢাকা, ১০ জুন: ২০২৬-২৭ অর্থবছরের জন্য দেশের ইতিহাসের সবচেয়ে বড় জাতীয় বাজেট আগামীকাল জাতীয় সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু…
ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা ক্রয়ের অনুমোদন
ঢাকা, ১০ জুন: জাতীয় সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) বাস্তবায়নের জন্য ৪১২ কোটি ৭১ লাখ ৪৫ হাজার টাকা ব্যয়ে প্রয়োজনীয় টিকা…
শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় আজ শুরু সাক্ষ্যগ্রহণ
ঢাকা, ১০ জুন : জুলাই গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জে ১০ জনকে হত্যার ঘটনায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে…
আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস আগামীকাল, বিশ্বশান্তিতে বাংলাদেশ পুলিশের গৌরবোজ্জ্বল অবদান
ঢাকা, ৯ জুন: আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০২৬ আগামীকাল (১০ জুন) বুধবার যথাযোগ্য মর্যাদায় পালিত হবে। দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ…
ভারতের তরুণদের ক্ষোভে নতুন রাজনৈতিক ঝড়, ‘ককরোচ জনতা পার্টি’ ঘিরে তুমুল আলোড়ন
ভারতে দীর্ঘদিন ধরে জমে থাকা তরুণদের ক্ষোভ এখন নতুন এক রাজনৈতিক ও সামাজিক আন্দোলনের রূপ নিতে শুরু করেছে। চাকরির সংকট,…
গুগল কি ক্রোমের সার্চকে সরাসরি এআইতে নিতে চেয়েছিল? বিতর্কের মাঝে ব্যাখ্যা দিল প্রতিষ্ঠান
গুগলের জনপ্রিয় ওয়েব ব্রাউজার ক্রোমে ব্যবহারকারীদের সার্চকে সরাসরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর অনুসন্ধান ব্যবস্থায় পাঠানোর একটি পরীক্ষামূলক ফিচার ঘিরে প্রযুক্তি…
ফিলিপাইনে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, তিন দেশে সুনামি সতর্কতা
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপের উপকূলের কাছে ৭.৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় রোববার সকাল ৭টা ৪০ মিনিটের…

