৪০০ কোটি টাকা প্রতারণা: নাজরান ফিশারীজ প্রকল্পের এক সদস্য গ্রেফতার
- নিজস্ব সংবাদদাতা
- ৬০ মিনিট আগে
নাজরান ফিশারীজ অ্যান্ড এগ্রো প্রজেক্টে বিনিয়োগের নামে প্রায় ৪০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। মঙ্গলবার (৫ মে) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি মো. ওবায়েদুল্লাহ (৩৩)। তাকে ঢাকার সবুজবাগ থানার বাসাবো এলাকা থেকে গ্রেফতার করে সিআইডির ঢাকা মেট্রো উত্তর ইউনিটের একটি দল।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, “নাজরান ফিশারীজ অ্যান্ড এগ্রো প্রজেক্ট” নামে একটি ভুয়া প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহ করত চক্রটি। তারা প্রতিশ্রুতি দিত, এক লাখ টাকা বিনিয়োগ করলে প্রতি মাসে তিন হাজার টাকা লাভসহ ৩৩ মাসে মূলধন দ্বিগুণ করা হবে।
এই প্রলোভনে আকৃষ্ট হয়ে এক ভুক্তভোগী ২০২৩ সালের মে মাসে ভাটারা এলাকায় প্রকল্পের অফিসে গিয়ে নিজে ৭ লাখ টাকা এবং তার দুই বান্ধবী প্রত্যেকে ৫ লাখ টাকা বিনিয়োগ করেন। প্রাথমিকভাবে আস্থা অর্জনের জন্য চক্রটি কিছু অর্থ ফেরত দিলেও পরে আরও বড় অঙ্কের বিনিয়োগে উৎসাহিত করে।
পরবর্তীতে ভুক্তভোগীদের বাধ্যতামূলকভাবে প্লট কেনার নামে মোট ১ কোটি ৬৩ লাখ ৯৮ হাজার টাকা বিনিয়োগ করতে বলা হয়। আংশিক অর্থ ফেরত দেওয়ার পর হঠাৎ করে লেনদেন বন্ধ করে অফিস গুটিয়ে আত্মগোপনে চলে যায় প্রতারকরা।
তদন্তে জানা গেছে, এই চক্র একই কৌশলে বহু মানুষের কাছ থেকে অর্থ আত্মসাৎ করেছে। প্রতিষ্ঠানটির নামে পরিচালিত চারটি ব্যাংক হিসাব ও অন্যান্য নথি পর্যালোচনায় আনুমানিক ৪০০ কোটি টাকা বিনিয়োগের তথ্য পাওয়া গেছে। এছাড়া গ্রেফতারকৃত ওবায়েদুল্লাহর ব্যক্তিগত ১৪টি ব্যাংক হিসাবে প্রায় আড়াই কোটি টাকার লেনদেনের তথ্যও পাওয়া গেছে।
সিআইডি জানায়, অভিযুক্ত গ্রেফতার এড়াতে মোবাইল ফোন বন্ধ রেখে আত্মগোপনে ছিল। গোয়েন্দা তথ্য ও প্রযুক্তিগত বিশ্লেষণের মাধ্যমে তার অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
তদন্তে তার বিরুদ্ধে ভাটারা, উত্তরা পশ্চিম ও সাভার থানায় একাধিক প্রতারণা মামলার তথ্য পাওয়া গেছে এবং এসব মামলায় আদালত থেকে গ্রেফতারি পরোয়ানাও জারি রয়েছে।
বর্তমানে গ্রেফতারকৃতকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদনসহ আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। একই সঙ্গে প্রতারক চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
সিআইডি সর্বসাধারণকে এ ধরনের বিনিয়োগ প্রতারণা সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে এবং অচেনা ব্যক্তি বা প্রতিষ্ঠানে বিনিয়োগের আগে যথাযথ যাচাই-বাছাই করার পরামর্শ দিয়েছে।
এই বিভাগের আরও খবর
রংপুর মহানগরে পৃথক অভিযানে ৯ জন গ্রেফতার, মাদক ও জুয়ার আলামত উদ্ধার
রংপুর মহানগরের বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ পরিচালিত…
কেরানীগঞ্জে ৮ লাখ টাকার জাল নোটসহ দুইজন গ্রেফতার
ঢাকার কেরানীগঞ্জে অভিযান চালিয়ে ৮ লাখ টাকার জাল…
রংপুরে ডিবির অভিযানে ৫ জন গ্রেফতার, ১০০ গ্রাম গাঁজা উদ্ধার
রংপুর মহানগর এলাকায় মাদকবিরোধী অভিযানে পাঁচজনকে গ্রেফতার করেছে…
ঢাকাজুড়ে ট্রাফিক অভিযানে ১৩৫৭ মামলা, শতাধিক যানবাহন জব্দ
রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে…
পাওনা ৫০০ টাকার জেরে বৃদ্ধা হত্যা: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার মূল আসামি
ময়মনসিংহে মাত্র ৫০০ টাকা পাওনা চাওয়াকে কেন্দ্র করে…
সর্বশেষ খবর
3.
4.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূলের হারের পর বিভিন্ন জেলায় অশান্তি, ভাঙচুর ও হামলার অভিযোগ
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত অশান্তির ঘটনা ঘটেছে। দু’দফার ভোটগ্রহণ মোটের উপর শান্তিপূর্ণভাবে সম্পন্ন…
OpenAI মামলায় AGI ‘আর্মস রেস’ নিয়ে সতর্কবার্তা: মাস্কের সাক্ষীর উদ্বেগ
আদালতে AI ঝুঁকি নিয়ে বিতর্ক কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) খাতের ভবিষ্যৎ ও নিরাপত্তা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে OpenAI-কে ঘিরে…
এন্টারপ্রাইজ AI সেবায় নতুন যুগ: Anthropic–OpenAI’র বিলিয়ন ডলারের প্রতিযোগিতা
Anthropic-এর যৌথ উদ্যোগ কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে করপোরেট সেবার নতুন দিগন্ত উন্মোচন করে সোমবার Anthropic একটি যৌথ উদ্যোগ (জয়েন্ট ভেঞ্চার) গঠনের…
গণনাকেন্দ্রে উত্তেজনার মধ্যে অভিযোগ তুলে কেন্দ্র ছাড়লেন মমতা ব্যানার্জি
পশ্চিমবঙ্গের ভবানীপুর বিধানসভা কেন্দ্রের ভোট গণনাকে ঘিরে সোমবার দিনভর টানটান উত্তেজনা বিরাজ করে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও বিরোধী দলনেতা শুভেন্দু…
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্যচুক্তির বৈধতা চ্যালেঞ্জে হাইকোর্টে রিট
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত পারস্পরিক বাণিজ্যচুক্তি—অ্যাগ্রিমেন্ট অন রিসিপ্রোক্যাল ট্রেড (এআরটি)—এর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। সোমবার…
নন্দীগ্রামে শুভেন্দুর দাপট অটুট, তৃণমূলের কৌশল ভেস্তে দিল বিজেপি
পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম বিধানসভা আসনে আবারও নিজের শক্ত অবস্থান ধরে রেখেছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। এবারের নির্বাচনে তিনি তৃণমূল প্রার্থীকে বড়…
পশ্চিমবঙ্গে ভোটের ফল ঘোষণা, ২৯৩ আসনে গণনা—দিলীপের জয়, ভবানীপুরে অনিশ্চয়তা
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফল সোমবার (৪ মে) ঘোষণা করা হয়েছে। দুই দফায় অনুষ্ঠিত এ নির্বাচনে ২৯৪টি আসনের মধ্যে ফলতা কেন্দ্রে…
আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকার কঠোর, শুরু হয়েছে যৌথ অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন এবং জনমনে স্বস্তি ফিরিয়ে আনতে সরকার কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন,…

