রংপুর মহানগরে পৃথক অভিযানে ৯ জন গ্রেফতার, মাদক ও জুয়ার আলামত উদ্ধার
- নিজস্ব সংবাদদাতা
- ৩ ঘণ্টা আগে
রংপুর মহানগরের বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ পরিচালিত ধারাবাহিক অভিযানে মোট ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে মাদকদ্রব্য, জুয়ার সরঞ্জাম ও চোরাই মালামালসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে রংপুর মেট্রোপলিটন পুলিশ।
মঙ্গলবার (৫ মে) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, কোতয়ালী থানার কামারপাড়া এলাকায় দিবাকালীন টহল ডিউটির সময় একটি মাদ্রাসায় অনধিকার প্রবেশের অভিযোগে মো. জাকির হোসেন (২৯) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়।
হাজীরহাট থানা এলাকায় বিশেষ অভিযানে একটি জুয়ার আসর থেকে হাতেনাতে মো. সামিম মিয়া (৪৫) নামে একজনকে গ্রেফতার করা হয়। ঘটনাস্থল থেকে নগদ অর্থ ও জুয়ার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
তাজহাট থানায় পৃথক তিনটি অভিযানে একাধিক আসামী গ্রেফতার করা হয়। মাদকবিরোধী অভিযানে ২০ পিস ইয়াবাসহ কাজী হায়াত মাহামুদ বাবু (৩১) নামে একজনকে আটক করা হয়। এছাড়া ওয়ারেন্টভুক্ত আসামী মোছা. শাহিনুর বেগমকে গ্রেফতার করা হয়েছে। চুরি মামলার তদন্তে মো. শরিফুল ইসলাম (২৬) ও মো. জালাল (৪৭) নামে দুইজনকে আটক করে চোরাই অটোরিকশার যন্ত্রাংশ উদ্ধার করা হয়।
পরশুরাম থানায় মাদক সেবনের অভিযোগে মো. আসিফ হোসেন (২৫) ও মো. রমজান আলী (২০) নামে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে আদালতে পাঠানো হয়েছে।
এদিকে গোয়েন্দা বিভাগ (ডিবি) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মো. শিপন ব্যাপারী (২৯) নামে একজনকে ১০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে। এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
রংপুর মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এই বিভাগের আরও খবর
৪০০ কোটি টাকা প্রতারণা: নাজরান ফিশারীজ প্রকল্পের এক সদস্য গ্রেফতার
নাজরান ফিশারীজ অ্যান্ড এগ্রো প্রজেক্টে বিনিয়োগের নামে প্রায়…
কেরানীগঞ্জে ৮ লাখ টাকার জাল নোটসহ দুইজন গ্রেফতার
ঢাকার কেরানীগঞ্জে অভিযান চালিয়ে ৮ লাখ টাকার জাল…
রংপুরে ডিবির অভিযানে ৫ জন গ্রেফতার, ১০০ গ্রাম গাঁজা উদ্ধার
রংপুর মহানগর এলাকায় মাদকবিরোধী অভিযানে পাঁচজনকে গ্রেফতার করেছে…
ঢাকাজুড়ে ট্রাফিক অভিযানে ১৩৫৭ মামলা, শতাধিক যানবাহন জব্দ
রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে…
পাওনা ৫০০ টাকার জেরে বৃদ্ধা হত্যা: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার মূল আসামি
ময়মনসিংহে মাত্র ৫০০ টাকা পাওনা চাওয়াকে কেন্দ্র করে…
সর্বশেষ খবর
3.
4.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূলের হারের পর বিভিন্ন জেলায় অশান্তি, ভাঙচুর ও হামলার অভিযোগ
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত অশান্তির ঘটনা ঘটেছে। দু’দফার ভোটগ্রহণ মোটের উপর শান্তিপূর্ণভাবে সম্পন্ন…
OpenAI মামলায় AGI ‘আর্মস রেস’ নিয়ে সতর্কবার্তা: মাস্কের সাক্ষীর উদ্বেগ
আদালতে AI ঝুঁকি নিয়ে বিতর্ক কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) খাতের ভবিষ্যৎ ও নিরাপত্তা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে OpenAI-কে ঘিরে…
এন্টারপ্রাইজ AI সেবায় নতুন যুগ: Anthropic–OpenAI’র বিলিয়ন ডলারের প্রতিযোগিতা
Anthropic-এর যৌথ উদ্যোগ কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে করপোরেট সেবার নতুন দিগন্ত উন্মোচন করে সোমবার Anthropic একটি যৌথ উদ্যোগ (জয়েন্ট ভেঞ্চার) গঠনের…
গণনাকেন্দ্রে উত্তেজনার মধ্যে অভিযোগ তুলে কেন্দ্র ছাড়লেন মমতা ব্যানার্জি
পশ্চিমবঙ্গের ভবানীপুর বিধানসভা কেন্দ্রের ভোট গণনাকে ঘিরে সোমবার দিনভর টানটান উত্তেজনা বিরাজ করে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও বিরোধী দলনেতা শুভেন্দু…
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্যচুক্তির বৈধতা চ্যালেঞ্জে হাইকোর্টে রিট
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত পারস্পরিক বাণিজ্যচুক্তি—অ্যাগ্রিমেন্ট অন রিসিপ্রোক্যাল ট্রেড (এআরটি)—এর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। সোমবার…
নন্দীগ্রামে শুভেন্দুর দাপট অটুট, তৃণমূলের কৌশল ভেস্তে দিল বিজেপি
পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম বিধানসভা আসনে আবারও নিজের শক্ত অবস্থান ধরে রেখেছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। এবারের নির্বাচনে তিনি তৃণমূল প্রার্থীকে বড়…
পশ্চিমবঙ্গে ভোটের ফল ঘোষণা, ২৯৩ আসনে গণনা—দিলীপের জয়, ভবানীপুরে অনিশ্চয়তা
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফল সোমবার (৪ মে) ঘোষণা করা হয়েছে। দুই দফায় অনুষ্ঠিত এ নির্বাচনে ২৯৪টি আসনের মধ্যে ফলতা কেন্দ্রে…
আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকার কঠোর, শুরু হয়েছে যৌথ অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন এবং জনমনে স্বস্তি ফিরিয়ে আনতে সরকার কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন,…

