ঢাকাজুড়ে ট্রাফিক অভিযানে ১৩৫৭ মামলা, শতাধিক যানবাহন জব্দ
- নিজস্ব প্রতিবেদক
- ৮ মিনিট আগে
রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে একদিনে ১৩৫৭টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। একই সঙ্গে শতাধিক যানবাহনের বিরুদ্ধে জব্দ ও রেকার ব্যবস্থা নেওয়া হয়েছে।
ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, শনিবার (২ মে) মহানগরীর বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ট্রাফিক-রমনা বিভাগে ৭০টি, লালবাগে ১২২টি, মতিঝিলে ১৫০টি এবং ওয়ারীতে ১৭৮টি মামলা করা হয়।
এছাড়া তেজগাঁও বিভাগে ১০৪টি, মিরপুরে সর্বোচ্চ ৪৪৫টি, উত্তরা বিভাগে ১৬৩টি এবং গুলশানে ১২৫টি মামলা দায়ের করা হয়েছে।
অভিযান চলাকালে বিভিন্ন ধরনের যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এর মধ্যে বাস, ট্রাক, কাভার্ডভ্যান, সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেল রয়েছে। বিশেষ করে মোটরসাইকেলের বিরুদ্ধেই সবচেয়ে বেশি মামলা করা হয়েছে।
ডিএমপি জানিয়েছে, এ অভিযানে মোট ৩৫৮টি গাড়ি ডাম্পিং করা হয়েছে এবং ১৪৮টি গাড়ি রেকার করা হয়েছে।
রাজধানীতে ট্রাফিক শৃঙ্খলা নিশ্চিত করতে ডিএমপির ট্রাফিক বিভাগের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এই বিভাগের আরও খবর
বরগুনায় ১.৫ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার
বরগুনার আমতলীতে বিশেষ অভিযানে ১ দশমিক ৫ কেজি…
রাজধানীজুড়ে ডিএমপির সাঁড়াশি অভিযান: ৪৮ ঘণ্টায় ৫৮ চাঁদাবাজসহ দেড় শতাধিক গ্রেপ্তার
রাজধানীজুড়ে চাঁদাবাজ, অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক কারবারি ও অনলাইন…
ঢাকাসহ ১৩ জেলায় ঝড়-বৃষ্টি সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত
ঢাকাসহ দেশের ১৩ জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ…
বাসায় মজুত পেট্রলে আগুন, ত্রিশালে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা
ময়মনসিংহের ত্রিশালে একটি আবাসিক ভবনে অবৈধভাবে মজুত করা…
ঢাকায় ‘শীর্ষ সন্ত্রাসী’ নেই, তবে নজরদারি জোরদার—ডিএমপি
রাজধানী ঢাকায় আগের মতো বড় ধরনের শীর্ষ সন্ত্রাসীদের…
আরও পড়ুন
চট্টগ্রাম বন্দরে ভিড়ল ৫৩ হাজার ৬০০ টন ডিজেলবাহী আরও দুই জাহাজ
চীন ও ভারত থেকে আমদানিকৃত মোট ৫৩ হাজার ৬০০ টন ডিজেল নিয়ে আরও দুটি জাহাজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এসে পৌঁছেছে।…
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: ফলতায় ভোট বাতিল, ২১ মে পুনর্ভোট—সোমবার ২৯৩ আসনে গণনা
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছে Election Commission of India। দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রের সম্পূর্ণ ভোটগ্রহণ বাতিল করে…
পারস্য উপসাগরে শক্তির পালাবদল: উপসাগরীয় জোটের ভাঙন, ইরানের উত্থান ও আমিরাতের কৌশলগত সংকট
পারস্য উপসাগরকে কেন্দ্র করে গড়ে ওঠা দীর্ঘদিনের কৌশলগত ভারসাম্য এখন বড় ধরনের পরিবর্তনের মুখে। সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনা ও যুদ্ধ পরিস্থিতি…
ভয়েস-টু-টেক্সট প্রযুক্তিতে বিপ্লব: আধুনিক এআই ডিক্টেশন অ্যাপ বদলে দিচ্ছে লেখালেখির ধারা
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দ্রুত অগ্রগতির ফলে ভয়েস-টু-টেক্সট বা ডিক্টেশন অ্যাপ এখন এক নতুন উচ্চতায় পৌঁছেছে। একসময় এই ধরনের অ্যাপগুলো…
আজ শুরু হচ্ছে ডিসি সম্মেলন, ৪৯৮ প্রস্তাবে গুরুত্ব জনসেবা ও উন্নয়ন খাতে
চলতি বছরের জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন আজ রোববার শুরু হচ্ছে। মন্ত্রিপরিষদ বিভাগের আয়োজনে চার দিনব্যাপী এই সম্মেলন চলবে বুধবার (৬…
‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালু হচ্ছে, ৩০ লাখ শিশু পাবে ক্রীড়া বিকাশের সুযোগ
প্রতিভা খোঁজার নতুন উদ্যোগদেশের প্রতিভাবান শিশু-কিশোরদের খুঁজে বের করে তাদের দক্ষতা বিকাশে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর উদ্যোগ নিয়েছে সরকার। শনিবার…
সারাদেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ, ৮০ শতাংশই নারী—গ্রামীণ স্বাস্থ্যসেবায় বড় উদ্যোগ
স্বাস্থ্যখাতে বড় পরিকল্পনা ও নারীদের অগ্রাধিকারপ্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, সারাদেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার, যার প্রায় ৮০…
কোরআনের প্রতি আকর্ষণ—এক চিরন্তন আলোর আহ্বান
মানবজীবনের স্বাভাবিক প্রবণতা হলো কোনো না কোনো ভালোবাসার কেন্দ্রকে ঘিরে আবর্তিত হওয়া। কেউ মানুষকে ভালোবাসে, কেউ বস্তু বা কোনো চিন্তাধারাকে—আর…

