অনুসরণ করুন:
রবিবার, ৩ মে ২০২৬

বরগুনায় ১.৫ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

বরগুনার আমতলীতে বিশেষ অভিযানে ১ দশমিক ৫ কেজি গাঁজাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

রোববার (৩ মে) রাত ১২টা ১৫ মিনিটের দিকে আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের আজিমপুর বাজার এলাকায় কুকুয়া ইউনিয়ন পরিষদের সামনে পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত আসামি মো. আজিজুল হক আল ইমরান (২৫) আমতলী উপজেলার পশ্চিম কৃষ্ণনগর এলাকার বাসিন্দা। তার পিতা মো. ফোরকান গাজী।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার একটি দল এসআই বিকাশ কর্মকারের নেতৃত্বে অভিযান পরিচালনা করে। এ সময় তার কাছ থেকে ১.৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১ লাখ ২০ হাজার টাকা।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় আমতলী থানায় মামলা দায়ের করা হয়েছে।

জেলা গোয়েন্দা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন