রংপুরে ডিবি পুলিশের অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার
- নিজস্ব সংবাদদাতা
- ৩ ঘণ্টা আগে
রংপুর মহানগরীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে আটজনকে গ্রেফতার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। গত ২৪ ঘণ্টায় নগরীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী থানার আলমনগর খামারপাড়া প্রাণীসম্পদ অফিস এলাকা, ইসলামপুর হনুমানতলা, সেন্ট্রাল রোডের বামনডাঙ্গা জমিদার বাড়ি সংলগ্ন এলাকা এবং এরশাদ হকার্স মার্কেটের পাশের ডায়না গলিতে এসব অভিযান পরিচালনা করা হয়। ডিবির উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তীর তত্ত্বাবধানে একাধিক টিম অভিযানে অংশ নেয়।
সেন্ট্রাল রোড এলাকায় অভিযান চালিয়ে মোছা. মমতাজ বেগম (৪৫), পারভীন আক্তার (৪৬) ও রফিকুল ইসলাম ওরফে রয়েল (৫২)-কে আটক করা হয়। তাদের কাছ থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৬ বোতল নেশাজাতীয় সিরাপ উদ্ধার করা হয়েছে।
এ ছাড়া পৃথক অভিযানে ইয়াবা সেবনের অভিযোগে হৃদয় বাবু (১৯), রোমান ইসলাম (২০), জিহাদ হাসান (২০) ও জসিম উদ্দিন (২৮)-কে গ্রেফতার করা হয়। ইসলামপুর এলাকায় আরেকটি অভিযানে মোছা. মালেকা বেগম (৪৮)-কে ১০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক সেবন ও ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
পুলিশ জানিয়েছে, মহানগরীতে মাদকের বিস্তার রোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এই বিভাগের আরও খবর
থানাগুলোকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
রাজধানীসহ সারা দেশের থানাগুলোকে দালালমুক্ত করতে কঠোর নির্দেশ…
বরগুনায় ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ১
বরগুনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে…
মিষ্টি আলু: পুষ্টি, সম্ভাবনা ও অর্থনীতির নীরব শক্তি
বাংলার মাটি যেমন উর্বর, তেমনি বৈচিত্র্যময়। এই মাটিতে…
নিষেধাজ্ঞা শেষে পদ্মা-মেঘনায় জেলেদের জাল, প্রথম দিনে মিলছে না আশানুরূপ ইলিশ
জাটকা সংরক্ষণে দুই মাসের নিষেধাজ্ঞা শেষে চাঁদপুরে পদ্মা-মেঘনা…
ছিনতাইকৃত স্বর্ণালংকার উদ্ধারসহ দুই ছিনতাইকারী গ্রেফতার
রংপুর মেট্রোপলিটন পুলিশের আওতাধীন মাহিগঞ্জ থানার এলাকায় সংঘটিত…
সর্বশেষ খবর
3.
4.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
সংসদ হবে জনমানুষের কণ্ঠস্বরের কেন্দ্র: শফিকুর রহমান
সংসদীয় রাজনীতিতে জাতীয় সংসদকে সবকিছুর কেন্দ্রবিন্দু হিসেবে প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি…
বন্ধ কারখানা চালু করে কর্মসংস্থান ফিরিয়ে আনার ঘোষণা প্রধানমন্ত্রীর
বিগত স্বৈরাচারী সরকারের আমলে ধ্বংসপ্রাপ্ত দেশের শিল্প খাত পুনর্গঠনে বন্ধ হয়ে যাওয়া কলকারখানাগুলো পর্যায়ক্রমে পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে…
প্রেস রিলিজসেবা সহজীকরণের লক্ষ্যেই-ফায়ার লাইসেন্স চালুকরলো ফায়ার সার্ভিস
জনসাধারণের সেবা গ্রহণ প্রক্রিয়াকে সহজ করার লক্ষ্যে ই-ফায়ার লাইসেন্স চালু করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। ৩০ এপ্রিল মিরপুর-১০-এ অবস্থিত…
হযরত উমর (রাঃ): ন্যায়বিচার, মানবতা ও নেতৃত্বের এক অনন্য দৃষ্টান্ত
ইসলামের ইতিহাসে এমন কিছু ব্যক্তিত্ব আছেন, যাদের জীবন শুধু একটি সময়ের জন্য নয়, বরং যুগে যুগে মানুষের জন্য পথনির্দেশক হয়ে…
নৌ-অবরোধে ধাক্কা: রিয়ালের দরপতন, চাপে ইরানের অর্থনীতি
ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধের প্রভাব পড়েছে দেশটির অর্থনীতিতে। জাতীয় মুদ্রা রিয়াল ডলারের বিপরীতে নতুন নিম্নস্তরে নেমে গেছে, একই সঙ্গে বাণিজ্য…
জ্বালানির দামে ধাক্কা, যুদ্ধের চাপ ট্রাম্পের রাজনীতিতে প্রভাব ফেলছে
ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের প্রভাব পড়েছে বৈশ্বিক জ্বালানি বাজারে, যার সরাসরি প্রতিফলন দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে প্রতি গ্যালন (প্রায় ৩.৮…
মধ্যপ্রাচ্য উত্তেজনায় গালফ দেশগুলোর যৌথ প্রকল্পে নতুন গতি
যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরান সংঘাতের পর প্রথমবারের মতো সৌদি আরবের রাজধানী রিয়াদ-এ বৈঠকে বসেছেন উপসাগরীয় দেশগুলোর নেতারা। নিরাপত্তা পরিস্থিতির পাশাপাশি দীর্ঘদিনের…
ডেপুটি স্পিকারের পদ নিতে বিরোধীদের আহ্বান প্রধানমন্ত্রীর, আলোচনায় সমাধানের বার্তা
বিরোধী দলের প্রতি আবারও সহযোগিতার আহ্বান জানিয়ে ডেপুটি স্পিকারের পদ গ্রহণের অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, “পদটি এখনো…

