বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

আইজিপির সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের সাক্ষাৎ, সহযোগিতা জোরদারে গুরুত্ব

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির-এর সঙ্গে UNESCO-এর কান্ট্রি রিপ্রেজেনটেটিভ Susan Vize-এর নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত এ সাক্ষাতে সুসান ভাইজ নবনিযুক্ত আইজিপিকে অভিনন্দন জানান। বৈঠকে বাংলাদেশ পুলিশের সংস্কার, মতপ্রকাশের স্বাধীনতা, কমিউনিটি পুলিশিং, মানবাধিকার এবং সাইবার নিরাপত্তাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।

সুসান ভাইজ বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধি এবং পুলিশ ও গণমাধ্যমের মধ্যে সম্পর্ক উন্নয়নে প্রশিক্ষণ কার্যক্রমে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন।

এ সময় আইজিপি ইউনেস্কোর এ আগ্রহকে স্বাগত জানিয়ে বলেন, বাংলাদেশ পুলিশ ও ইউনেস্কোর মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করা প্রয়োজন।

বৈঠকে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন