বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

রংপুরে সিটিএসবি’র কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়, গোয়েন্দা তথ্যভিত্তিক তৎপরতার নির্দেশনা

রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) সিটিএসবি ইউনিটে কর্মরত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ৯টায় এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় অংশগ্রহণ করেন উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) মোঃ হাবিবুর রহমান। তিনি রংপুর মহানগর এলাকায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পূর্বপ্রস্তুতি গ্রহণ এবং গোয়েন্দা তথ্যভিত্তিক অগ্রিম রিপোর্ট সংগ্রহের ওপর গুরুত্বারোপ করেন।

মতবিনিময় সভায় তিনি উপস্থিত কর্মকর্তা ও ফোর্সের কাছ থেকে বিভিন্ন বিষয়ে মতামত গ্রহণ করেন এবং দায়িত্ব পালনে আরও কার্যকর ও সমন্বিত উদ্যোগ গ্রহণের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

সভায় মহানগরের নিরাপত্তা নিশ্চিত করতে পেশাদারিত্ব, সতর্কতা এবং পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালনের ওপর জোর দেওয়া হয় বলে জানানো হয়েছে।

রংপুর মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করেছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন