রবিবার, ১০ মে ২০২৬

বরগুনায় ২৫ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার

বরগুনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ২৫ গ্রাম গাঁজাসহ মোঃ সিরাজ হাওলাদার (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত ১০টা ৪০ মিনিটে বরগুনা সদর থানাধীন ২ নম্বর গৌরিচন্না ইউনিয়নের দক্ষিণ খাজুরতলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, পুলিশ সুপার মোঃ কুদরত-ই-খুদা, পিপিএম-সেবা’র সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) বিকাশ কর্মকার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালান। অভিযানে গোমস্তা সড়কের পূর্ব মাথায় তিন রাস্তার মোড় এলাকায় কবিরের বসতঘরের বিপরীত পাশে পাকা রাস্তার ওপর থেকে কাগজে মোড়ানো পাঁচটি পুরিয়ায় রাখা ২৫ গ্রাম গাঁজাসহ সিরাজ হাওলাদারকে আটক করা হয়।

গ্রেপ্তার সিরাজ হাওলাদার বরগুনা সদর উপজেলার ২ নম্বর গৌরিচন্না ইউনিয়নের লাকুরতলা ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তার পিতার নাম আফজাল হাওলাদার এবং মায়ের নাম শেফালী বেগম।

জব্দ করা গাঁজার আনুমানিক অবৈধ বাজারমূল্য প্রায় ২ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় এসআই বিকাশ কর্মকার বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় বরগুনা সদর থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন