সুত্রাপুরে দিবালোকে গুলিতে ব্যবসায়ী নিহত, টার্গেট কিলিংয়ের আশঙ্কা পুলিশের
- নিজস্ব সংবাদদাতা
- নভেম্বর ১০, ২০২৫
রাজধানীর সুত্রাপুরে ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের সামনে দিবালোকে দুর্বৃত্তদের গুলিতে ব্যবসায়ী তারিক সাইফ মামুন (৫৫) নিহত হয়েছেন। সোমবার বেলা ১১টার দিকে সংঘটিত এই ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, এটি টার্গেট কিলিংয়ের ঘটনা হতে পারে।
ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের ওয়ার্ড মাস্টার মহিবুল্লাহ (০১৭০৮১০৪১৩২) জানান, “বেলা ১১টার দিকে হঠাৎ গুলির শব্দ শুনে বাইরে যাই। দেখি, হাসপাতালের প্রধান ফটকের সামনে এক ব্যক্তি রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। তাঁকে দ্রুত হাসপাতালে আনি। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়।”
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়ার পর চিকিৎসক দুপুর ২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
পরে নিহতের পরিচয় শনাক্ত করেন তাঁর পরিচিত ফাইজুল হক অপু (০১৭১৯৩৭১০৫৪)। তিনি বলেন, “সকালে তারিক ভাইয়ের ফোন থেকেই কল আসে। আমাকে জানানো হয় তিনি গুলিবিদ্ধ হয়েছেন। আমি কাকরাইল থেকে দ্রুত ঢাকা মেডিকেলে এসে দেখি তিনিই মারা গেছেন।”
ফাইজুল হক জানান, নিহত তারিক সাইফ মামুন পেশায় ব্যবসায়ী। তাঁদের পরিচয় হয়েছিল গাজীপুরে।
নিহতের জাতীয় পরিচয়পত্র অনুযায়ী, তাঁর পিতার নাম এস. এম. ইকবাল, স্থায়ী ঠিকানা লক্ষ্মীপুর সদর উপজেলার মোবারক কলোনি এলাকা।
ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, “মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি টার্গেট কিলিং কিনা, তা আমরা খতিয়ে দেখছি।”
তিনি আরও জানান, সুত্রাপুর থানার একটি বিশেষ টিম ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য ও আশপাশের দোকানপাটের সিকিউরিটি ক্যামেরার ভিডিও বিশ্লেষণ করা হচ্ছে।
গুলির শব্দে হাসপাতাল ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। হাসপাতালের কর্মচারীরা জানান, ওই সময় সড়কে মানুষের চলাচল ছিল স্বাভাবিক। হঠাৎ তিনটি গুলির শব্দ শোনা যায়। মুহূর্তের মধ্যেই রাস্তায় পড়ে যান এক ব্যক্তি।
পুলিশ বলছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা কাছে থেকে গুলি ছুঁড়ে পালিয়ে যায়। ঘটনার পর এলাকা ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
ঘটনাস্থল—ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের সামনে, সুত্রাপুর, ঢাকা।
ঘটনার তদন্তে সুত্রাপুর থানা পুলিশ, ডিএমপি ক্রাইম ডিভিশন ও সিআইডি’র একটি টিম যৌথভাবে কাজ করছে।
পুলিশ সূত্রে জানা গেছে, নিহত তারিক সাইফ মামুনের পেশাগত বা ব্যক্তিগত জীবনে কোনো বিরোধ ছিল কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।
তদন্তের অগ্রগতির বিষয়ে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে সুত্রাপুর থানা পুলিশ।
এই বিভাগের আরও খবর
মাদকের বিস্তার ও কিশোর গ্যাং: উদ্বেগ বাড়ছে দেশজুড়ে
দেশে উদ্বেগজনক হারে বাড়ছে মাদকাসক্তি ও কিশোর গ্যাংয়ের…
কুমিল্লায় মহাসড়কে ডাকাতি: আদালতের নির্দেশে তদন্তে নেমে ২ ডাকাত গ্রেফতার, উদ্ধার লুট হওয়া মোবাইল
কুমিল্লার লালমাই এলাকায় মহাসড়কে ব্যবসায়ীর গাড়ি থামিয়ে ডাকাতির…
মহাখালীতে মোটরসাইকেলে এসে গুলি, আহত ঢাকা ডেন্টাল হাসপাতালের কর্মচারী
রাজধানীর মহাখালী এলাকায় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তদের গুলিতে রফিকুল…
রিমান্ডে জিজ্ঞাসাবাদে তথ্য, পাবনায় আরও অবৈধ অস্ত্র উদ্ধার
পাবনা জেলা পুলিশ অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে আরও…
ইউনিক গ্রুপের কর্ণধার নূর আলী ও বোরাক রিয়েল এস্টেটের বিরুদ্ধে সিআইডির ১১৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা
রাজধানীর বনানী এলাকায় সরকারি জমিতে নির্মিত “বনানী সুপার…
সর্বশেষ খবর
1.
4.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
তেলের দাম ও বিক্রি বাড়ায় আরামকোর মুনাফা ২৫ শতাংশের বেশি বৃদ্ধি
সৌদি আরামকো জানিয়েছে, ২০২৬ সালের প্রথম প্রান্তিকে তাদের নিট মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় ২৫ শতাংশের বেশি বেড়েছে। অপরিশোধিত…
মানবাধিকার সম্মেলনে অংশ নিতে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন আসিফ মাহমুদ
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে অংশ নিতে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন। রোববার (১০ মে) রাতে তার দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে…
ম্যাগসেফ পাওয়ার ব্যাংকের সেরা তালিকায় অ্যানকার ম্যাগগো
স্মার্টফোনের চার্জ ৫ শতাংশে নেমে গেলে এবং আশপাশে কোনো চার্জার না থাকলে অনেকের কাছেই পরিস্থিতি বেশ অস্বস্তিকর হয়ে ওঠে। এ…
জনগণের আস্থা অর্জনে পুলিশকে মানবিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
তারেক রহমান জনগণের আস্থা অর্জন এবং কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের প্রতি…
পুলিশের যৌক্তিক দাবিসমূহ পূরণ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশ বাহিনীকে একটি জনকল্যাণমুখী ও আধুনিক বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকারের আর্থিক সক্ষমতা বিবেচনায় তাদের যৌক্তিক দাবিসমূহ…
পাল্টা শুল্কের ধাক্কায় যুক্তরাষ্ট্রে চীনের পোশাক রপ্তানি কমেছে, দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ
যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক নীতির প্রভাবে দেশটির বাজারে চীনের তৈরি পোশাক রপ্তানি উল্লেখযোগ্যভাবে কমে গেছে। এর সুযোগে চলতি বছরের ফেব্রুয়ারিতে তৈরি…
ভ্রমণসাহিত্য ও সৃজনশীলতায় অবদানের স্বীকৃতি দিল বিটিডব্লিউএ
ভ্রমণসাহিত্য ও সৃজনশীলতায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ‘ভ্রমণে সৃজনশীলতার বিকাশবিষয়ক পুরস্কার ২০২৫’ প্রদান করেছে বাংলাদেশ ট্রাভেল রাইটার্স অ্যাসোসিয়েশন। শুক্রবার (৯…
গাজাগামী বহরের দুই বিদেশি মানবাধিকারকর্মীকে মুক্তি দিল ইসরায়েল
গাজাগামী ত্রাণবাহী নৌবহর থেকে আটক দুই বিদেশি মানবাধিকারকর্মীকে মুক্তি দিয়েছে ইসরায়েল। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রোববার তাদের নিজ নিজ দেশে…

