দেশের উন্নয়নে প্রযুক্তি ও উদ্ভাবনের বিকল্প নেই: এহসানুল হক মিলন
- প্রান্তকাল ডেস্ক
- মে ৯, ২০২৫
সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এডাস্ট স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের পরিচালক ড. আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, দেশের উন্নয়নে প্রযুক্তি ও উদ্ভাবনের বিকল্প নেই। প্রশংসা করেন তরুণ প্রকৌশলীদের উদ্ভাবনী চিন্তা, প্রকল্প ও দক্ষতাকে। তিনি উল্লেখ করেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের বাস্তবভিত্তিক সমাধানে আগ্রহী করে তোলে এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত করে। তিনি সকল বিজয়ী ও অংশগ্রহণকারীদের অভিনন্দন জানান এবং বলেন, তরুণরাই আগামী দিনের বাংলাদেশ গড়বে। শুক্রবার (৯ মে) বিকেলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ে ইনোভেশন ডে এর পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এসময় প্রধান পৃষ্ঠপোষক হিসেবে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রস্টিজের চেয়ারম্যান মোহাম্মদ শামসুল আলম লিটন, উদ্বোধনী অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আশরাফুল হক, সম্মাননীয় অতিথি হিসেবে দক্ষিণ কোয়িার সোল গেটওয়ে কর্পোরেশনের বাংলাদেশ প্রেসিডেন্ট ও সিইও জে কে মুন, বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য-সচিব মোঃ কামরুজ্জামান লিটু এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ আবদুর রাজ্জাক উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গীর আলম। তিনি বলেন, আমাদের গবেষণার জন্য ফান্ডের সল্পতা আছে। কিন্তু কাজে করতে আগ্রহী হলে কোন কিছুই প্রতিবন্ধকতা হয়না। শিক্ষার্থীদেরকে এ.আই প্রযুক্তির উপর গবেষণা করার জন্য আহ্বান জানান। নিজেকে যোগ্য করে গড়ে তুলতে পারলে চাকরির কোন অভাব হবেনা বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। স্বাগত বক্তব্য রাখেন ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিঃ বিভাগের এডভাইজর অধ্যাপক ড. এস.এম মোস্তফা আল মামুন। ভোট অব থ্যাংকস প্রদান করেন ইভেন্ট অর্গানাইজিং চেয়ার ইইই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আশীষ কুমার ভট্টাচার্য্য।
এই বিভাগের আরও খবর
‘রাজনীতিমুক্ত ক্যাম্পাস’ দাবিতে ইডেন কলেজে মধ্যরাতের বিক্ষোভ
ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা…
বুলিং ঠেকাতে স্কুলে বেত্রাঘাতের বিধান চালু করল সিঙ্গাপুর
সিঙ্গাপুরের স্কুলগুলোতে বুলিং ও সাইবার বুলিং মোকাবিলায় নতুন…
জুলাই থেকে প্রাথমিক শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস, জুতা ও ব্যাগ
আগামী জুলাই মাস থেকে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের…
রমজানে স্কুল বন্ধের হাইকোর্ট আদেশ স্থগিত
পুরো রমজান মাসে সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক…
রাজু ভাস্কর্যঃ প্রতিবাদের প্রতীক, স্মৃতির অনন্ত প্রহরী
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন প্রাঙ্গণে দাঁড়িয়ে থাকা রাজু…
সর্বশেষ খবর
3.
4.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
কাঠমান্ডু বিমানবন্দরে অবতরণের সময় তুর্কি এয়ারলাইন্সের বিমানে আগুন
Turkish Airlines–এর একটি যাত্রীবাহী বিমানে নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর–এ অবতরণের সময় আগুন লেগেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া…
গাইবান্ধায় আগামীকাল দুদকের ১৯৩তম গণশুনানি
দুর্নীতি দমন কমিশন (দুদক) দুর্নীতিবিরোধী জনসচেতনতা বৃদ্ধি, সরকারি সেবার মানোন্নয়ন এবং সেবাগ্রহীতাদের হয়রানি প্রতিরোধের লক্ষ্যে আগামীকাল সোমবার (১১ মে) গাইবান্ধা…
তাজহাট থানার অভিযানে চোরাই অটোগাড়িসহ গ্রেফতার ১
রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি)–এর তাজহাট থানার বিশেষ অভিযানে চোরাই ব্যাটারিচালিত অটোগাড়িসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১১ মে) আরপিএমপির…
সাজেকে ইউপিডিএফের আধাবেলা সড়ক অবরোধ, যান চলাচলে বিঘ্ন
সাজেক–এ ইউপিডিএফ (প্রসীত)–এর ডাকা আধাবেলা সড়ক অবরোধ কর্মসূচি চলছে। সংগঠনটির এক সদস্যকে গুলি করে হত্যার প্রতিবাদে সোমবার ভোর থেকে এ…
ফজরের নামাজ: ঈমান, শৃঙ্খলা ও আল্লাহর নৈকট্যের এক মহিমান্বিত ইবাদত
ইসলামে পাঁচ ওয়াক্ত নামাজের প্রতিটিরই রয়েছে স্বতন্ত্র গুরুত্ব ও মর্যাদা। তবে ফজরের নামাজকে বিশেষভাবে মর্যাদাপূর্ণ ও তাৎপর্যপূর্ণ হিসেবে বর্ণনা করা…
ইরান যুদ্ধ ও বাণিজ্য ইস্যুতে বেইজিং সফরে যাচ্ছেন ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প ইরান যুদ্ধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনার জন্য বুধবার সন্ধ্যায় বেইজিং পৌঁছানোর কথা রয়েছে। সফরকালে তিনি শি জিনপিং–এর সঙ্গে…
স্টার্টআপ ও বিনিয়োগকারীদের নতুন ‘ডিল হাব’ হয়ে উঠছে ফর্মুলা ওয়ান
একসময় যেখানে তেল, তামাক, ব্যাংক ও অ্যালকোহল ব্র্যান্ডের আধিপত্য ছিল, সেই ফর্মুলা ওয়ান এখন ধীরে ধীরে প্রযুক্তি কোম্পানি, স্টার্টআপ ও…
আকুর আমদানি বিল পরিশোধের পর বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও ৩৪ বিলিয়নের নিচে
বাংলাদেশ ব্যাংক এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) মার্চ ও এপ্রিল মাসের আমদানি বিল বাবদ ১৫১ কোটি মার্কিন ডলার পরিশোধ করেছে। বড়…

