রুমমেটকে ছুরিকাঘাত: ডাকসু ভিপি প্রার্থীকে পুলিশে দিলো প্রশাসন
- নিজস্ব সংবাদদাতা
- আগস্ট ২৭, ২০২৫
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি প্রার্থী ও টেলিভিশন অ্যান্ড ফিল্ম স্টাডিজ বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জালাল আহমদ ওরফে ‘জ্বালাময়ী জালাল’ রুমমেটকে ছুরিকাঘাতের অভিযোগে বিশ্ববিদ্যালয় প্রশাসনের হাতে গ্রেপ্তার হয়ে শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ হয়েছেন। তিনি হাজী মুহাম্মদ মুহসীন হলের আবাসিক শিক্ষার্থী।
মঙ্গলবার (২৬ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে মুহসীন হলের ৪৬২ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। আহত রবিউল হক রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, জালাল ও রবিউলের মধ্যে দীর্ঘদিন ধরে বাকবিতণ্ডা চলছিল। তারই জেরে রাত সাড়ে ১২টার দিকে জালাল রুমে এসে শব্দ করলে ঘুম ভাঙে রবিউলের। তিনি প্রতিবাদ করলে জালাল ক্ষিপ্ত হয়ে তাকে ‘অবৈধ বহিরাগত’ বলে গালমন্দ করেন এবং ছুরি দিয়ে গলায় আঘাত করেন।
চিকিৎসাধীন রবিউল বলেন, “আমি তাকে বলেছিলাম শব্দ না করতে, কারণ সকালে লাইব্রেরিতে যেতে হবে। তখনই সে রেগে গিয়ে আমাকে বহিরাগত বলে। আমি প্রতিবাদ করলে ছুরি দিয়ে আঘাত করে।”
অন্যদিকে জালাল আহমদ তার ফেসবুকে আহত অবস্থার ছবি পোস্ট করে দাবি করেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো থেকে অবৈধ ও বহিরাগতদের বের করে দেওয়ার দাবিতে উকিল নোটিশ পাঠানোর প্রস্তুতি চলাকালে রুমমেট রবিউল আমাকে মারধর করেছে।”
ঘটনার পর শিক্ষার্থীরা জালালের রুম ঘেরাও করলে তিনি ভেতরে নিজেকে আটকে রাখেন। পরে প্রক্টর ও হল প্রভোস্টের উপস্থিতিতে তাকে বের করে পুলিশে সোপর্দ করা হয়।
হল প্রাধ্যক্ষ ড. মো. সিরাজুল ইসলাম বলেন, “ঘটনার পরপরই জালাল আহমদকে তাৎক্ষণিকভাবে হল থেকে বহিষ্কার করা হয়েছে। রাতেই পুলিশকে অবহিত করা হয়েছে এবং মামলা দায়ের করা হবে।”
বর্তমানে জালাল শাহবাগ থানায় পুলিশের হেফাজতে রয়েছেন।
এই বিভাগের আরও খবর
জাপানের গুনমা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ইইউবির গবেষণা সহযোগিতা, স্বাক্ষরিত দুই চুক্তি
বাংলাদেশ ও জাপানের মধ্যে উচ্চশিক্ষা ও গবেষণা সহযোগিতা…
আড়াইহাজারে পুকুরে ডুবে ৪ শিশুর মৃত্যু
নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু…
পরিচয় গোপন করে পাসপোর্ট তৈরির চেষ্টার অভিযোগ, ঝালকাঠিতে ২ রোহিঙ্গা নারী আটক
ঝালকাঠি আঞ্চলিক পাসপোর্ট অফিসে ভুয়া পরিচয় ব্যবহার করে…
সহকর্মীর মেয়ের বিয়েতে আনসার-ভিডিপি সদস্যদের ২ লাখ টাকার সহায়তা
স্বামীহারা ভিডিপি সদস্যার পরিবারের পাশে দাঁড়ালেন সহকর্মীরা নীলফামারীতে…
দুর্ধর্ষ জঙ্গিসহ এখনো পলাতক ৬৯০ বন্দি
নরসিংদী কারাগার থেকেই পালিয়েছিলেন ৮২৬ জন, দেশের কারাগারে…
সর্বশেষ খবর
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি রুমিন ফারহানাসহ ৬ সংসদ সদস্য
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানাসহ ছয় সংসদ সদস্য। তাদের মধ্যে কয়েকজন…
চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের বৈঠক
বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধিদল। বৈঠকে বাংলাদেশ-চীন দ্বিপক্ষীয় সম্পর্ক, আঞ্চলিক…
মিরপুর বিআরটিএ কার্যালয়ে আনসারের অভিযানে ৩ দালাল আটক, ৩০ দিনের কারাদণ্ড
রাজধানীর মিরপুরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে অভিযান চালিয়ে দালাল চক্রের তিন সদস্যকে আটক করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম…
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। দীর্ঘদিন বিএনপির…
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফুল দিয়ে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২০…
৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন: ২৫৫ ভোটে বঙ্গভবনের পথে মির্জা ফখরুল
দীর্ঘ ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটের মধ্য দিয়ে বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হলো। জাতীয় সংসদ সদস্যদের ভোটে দেশের ২৩তম রাষ্ট্রপতি…
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ…
হাম ও উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত-উপসর্গ ১,০৭২ জন
দেশে হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা আরও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় এ রোগের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু…

