আমিরাতে দুই বাংলাদেশি স্কুলে এসএসসিতে ৭২ শতাংশ পাস
- প্রান্তকাল ডেস্ক
- জুলাই ১১, ২০২৫
ফল প্রত্যাশার চেয়ে কম, দায়ী শিক্ষক স্বল্পতা
সাইফুল ইসলাম তালুকদার, সংযুক্ত আরব আমিরাত থেকে
ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে চলতি বছরের এসএসসি পরীক্ষায় সংযুক্ত আরব আমিরাতের দুটি বাংলাদেশি ইংরেজি মাধ্যম স্কুলে গড় পাসের হার হয়েছে ৭২ শতাংশ। ফলাফল প্রত্যাশিত না হওয়ার পেছনে শিক্ষক সংকটকে দায়ী করেছেন স্কুল কর্তৃপক্ষ।
আবুধাবির শেখ খালিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া ইংলিশ প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার পরীক্ষায় অংশ নিয়েছিল ৫১ জন শিক্ষার্থী। এর মধ্যে ৩৮ জন উত্তীর্ণ হয়েছে। প্রতিষ্ঠানের ফল বিশ্লেষণে দেখা গেছে, ৪ জন জিপিএ-৫, ১৬ জন এ, ৯ জন এ-মাইনাস, ৬ জন বি এবং ৩ জন সি পেয়েছে। অকৃতকার্য হয়েছে ১৩ জন।
বিদ্যালয়ের অধ্যক্ষ কিরণ আখতার প্রান্তকাল-কে বলেন, “গত বছর আমাদের কোনো শিক্ষার্থী জিপিএ-৫ পায়নি, তখন কমিউনিটির মধ্যে শিক্ষার মান নিয়ে প্রশ্ন উঠেছিল। এবার সেই চিত্র বদলালেও অকৃতকার্য শিক্ষার্থীর সংখ্যা বেশি হওয়ায় অভিভাবকদের মধ্যে হতাশা রয়েছে।”
তিনি বলেন, “ভালো বাংলা শিক্ষক পাইনি। শিক্ষার্থীদের অনেক সময় ভারতীয় শিক্ষকদের কাছে বাংলা শিখতে হচ্ছে। তাছাড়া কিছু শিক্ষার্থীকে পরীক্ষায় অংশ নিতে প্রস্তুত মনে করিনি, কিন্তু অভিভাবকদের অনুরোধে সুযোগ দিতে হয়েছে। এর পাশাপাশি নিয়মিত শিক্ষার্থীর সংখ্যাও তুলনামূলকভাবে বেশি ছিল।”
অন্যদিকে, উত্তর আমিরাতের রাস আল খাইমাহ বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুল থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নেয় ২৯ জন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ২১ জন এবং অকৃতকার্য হয়েছে ৮ জন।
বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক আবু তাহের মোহাম্মদ শাহনেওয়াজ জানান, “এবার জিপিএ-৫ কেউ পায়নি। তবে ১১ জন শিক্ষার্থী জিপিএ-৪ অর্জন করেছে। বিজনেস স্টাডিজ বিভাগে ৮ জন এবং বিজ্ঞান বিভাগে ১৩ জন পাস করেছে। পাসের হার আমাদেরও ৭২ শতাংশ।”
তিনি জানান, শিক্ষক স্বল্পতা এবং দীর্ঘদিন অনলাইনে ক্লাস পরিচালনার কারণে শিক্ষার্থীদের প্রস্তুতিতে ঘাটতি থেকে গেছে।
তবে দুই প্রতিষ্ঠান প্রধানই জানিয়েছেন, শিক্ষক ঘাটতি দূর করতে পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং আগামী বছর ফলাফল আরও ভালো হবে বলে তাঁরা আশাবাদী।
এই বিভাগের আরও খবর
রাজু ভাস্কর্যঃ প্রতিবাদের প্রতীক, স্মৃতির অনন্ত প্রহরী
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন প্রাঙ্গণে দাঁড়িয়ে থাকা রাজু…
১০ম গ্রেডে উন্নীতকরণের দাবিতে সারাদেশে অর্ধদিবস কর্মবিরতি মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের
১১তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীতকরণসহ বিভিন্ন দাবিতে…
ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ দাবির পোস্টে শিক্ষকের হুমকি—সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড়
ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ বাস্তবায়নের দাবিতে ঘোষিত একটি…
ঢাকা বোর্ডে এইচএসসি খাতা চ্যালেঞ্জে জিপিএ-৫ পেলেন ২০১ জন, ফেল থেকে পাস ৩০৮
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার খাতা চ্যালেঞ্জ…
বাইউস্টে অনুষ্ঠিত হলো “সিভিল ইঞ্জিনিয়ারিং উৎসব ২০২৫”
১৪ নভেম্বর ২০২৫, কুমিল্লা: বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি…
সর্বশেষ খবর
1.
রমজান: আত্মশুদ্ধি, সংযম ও সমাজ পরিবর্তনের এক মহাসুযোগ
- ফেব্রুয়ারী ১৭, ২০২৬
2.
বিএনপির মাহেন্দ্রক্ষণ আজ, সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ নিচ্ছেন তারেক রহমান
- ফেব্রুয়ারী ১৭, ২০২৬
3.
ওমরাহ শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজনসহ নিহত ৫ বাংলাদেশি
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
4.
চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাতে যাচ্ছেন তারেক রহমান
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
5.
শপথ অনুষ্ঠান উপলক্ষে ডিএমপির ট্রাফিক নির্দেশনা
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
নতুন সরকার শপথের আগেই আন্দোলনের ডাক ভালো লক্ষণ নয়: মেজর (অব.) হাফিজ
নতুন সরকার এখনো শপথ গ্রহণ না করতেই আন্দোলনের কর্মসূচি ঘোষণাকে “ভালো লক্ষণ নয়” বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য…
প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ
বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস–এর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন। আজ তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে…
দুই মাস পর মাঠে ফিরলেন নেইমার, বড় জয়ে সান্তোস
দুই মাসের বেশি সময় চোট ও অস্ত্রোপচারের কারণে মাঠের বাইরে থাকার পর অবশেষে ফিরেছেন নেইমার। তাঁর ফেরার ম্যাচেই পাউলিস্টা চ্যাম্পিয়নশিপের…
বিশ্বকাপে প্রথম জয়ে সুপার এইটের আশা টিকিয়ে রাখল আফগানিস্তান
বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে পরাজয়ের পর চাপে পড়ে যায় আফগানিস্তান। সুপার এইটে ওঠার সম্ভাবনাও তখন অনিশ্চিত হয়ে পড়ে। তবে তৃতীয়…
যাত্রাবাড়ীতে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা
রাজধানীর যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মাহিম মিয়া (১৫) নামে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। রোববার দিবাগত রাত ১০টার দিকে কাজলা স্কুল গলিতে…
পোস্তগোলা সেতুতে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু
রাজধানীর শ্যামপুরের পোস্তগোলা সেতুর ওপর সড়ক দুর্ঘটনায় আব্দুর রহিম (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার দিবাগত রাত সাড়ে ১২টার…
তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের শপথ: আঞ্চলিক কূটনীতিতে ভারসাম্যের বার্তা
মীর্জা মসিউজ্জামান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নবনির্বাচিত সরকারের শপথগ্রহণ মঙ্গলবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হতে…
টুঙ্গিপাড়ায় বিএনপি কর্মীকে কুপিয়ে জখমের অভিযোগ, জামায়াত–শিবিরের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নির্বাচন-পরবর্তী বিরোধের জেরে এক বিএনপি কর্মীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে জামায়াত ও শিবিরের কর্মীদের বিরুদ্ধে। রোববার (১৫…

