১৩-১৬ জুলাইয়ের মধ্যে প্রকাশ হতে পারে এসএসসি ও সমমানের ফলাফল
- নিজস্ব সংবাদদাতা
- জুলাই ৩, ২০২৫
ঢাকা, ৩ জুলাই ২০২৫
এসএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন শেষ পর্যায়ে পৌঁছেছে এবং ফল তৈরির কাজও প্রায় সম্পন্ন। তবে এখনো চূড়ান্তভাবে নির্ধারিত কোনো ফল প্রকাশের তারিখ ঘোষণা হয়নি। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির কর্মকর্তারা জানিয়েছেন, আগামী ১৩ থেকে ১৬ জুলাইয়ের মধ্যে ফল প্রকাশ হতে পারে।
আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক এবং ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার প্রান্তকাল-কে বলেন, “ফল তৈরির কাজ প্রায় শেষ। খুব দ্রুত সময়ের মধ্যে ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানিয়ে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হবে। মন্ত্রণালয়ের অনুমোদন পেলে সেই তারিখেই ফল প্রকাশ করা হবে।”
তিনি জানান, এবার সবশেষ পরীক্ষা হয়েছিল ১৫ মে। সেই হিসাবে ৬০ কর্মদিবসের মধ্যে ফল প্রকাশের নিয়ম রয়েছে। নিয়ম অনুযায়ী ১৫ জুলাইয়ের মধ্যে ফল প্রকাশের কথা। তবে একদিন বেশি সময় লাগতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।
প্রতিবছর প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টার দপ্তর থেকে এসএসসি বা এইচএসসির ফল প্রকাশ করা হয়ে থাকে। তবে গত বছর কোনো আনুষ্ঠানিক আয়োজন ছাড়াই ফল প্রকাশ করেছিল বোর্ড। এ বছরও একইভাবে ফল প্রকাশ হবে কি না, তা এখনও চূড়ান্ত হয়নি। অধ্যাপক কামাল উদ্দিন হায়দার বলেন, “এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। মন্ত্রণালয়ও কোনো স্পষ্ট নির্দেশনা দেয়নি। কয়েক দিনের মধ্যে বিষয়টি নিশ্চিত হবে।”
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির তথ্য অনুযায়ী, এবারের এসএসসি পরীক্ষায় সাধারণ ৯টি শিক্ষা বোর্ডের অধীনে অংশ নিয়েছেন ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন শিক্ষার্থী। মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিলে অংশ নিয়েছেন ২ লাখ ৯৪ হাজার ৭২৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী ছিলেন ১ লাখ ৪৩ হাজার ৩১৩ জন।
শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ফল প্রকাশ নিয়ে উৎকণ্ঠা বাড়ছে। অনেকে দ্রুত ফল প্রকাশের দাবি জানাচ্ছেন, যাতে কলেজে ভর্তি প্রক্রিয়ায় কোনো বিলম্ব না ঘটে।
এই বিভাগের আরও খবর
‘রাজনীতিমুক্ত ক্যাম্পাস’ দাবিতে ইডেন কলেজে মধ্যরাতের বিক্ষোভ
ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা…
বুলিং ঠেকাতে স্কুলে বেত্রাঘাতের বিধান চালু করল সিঙ্গাপুর
সিঙ্গাপুরের স্কুলগুলোতে বুলিং ও সাইবার বুলিং মোকাবিলায় নতুন…
জুলাই থেকে প্রাথমিক শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস, জুতা ও ব্যাগ
আগামী জুলাই মাস থেকে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের…
রমজানে স্কুল বন্ধের হাইকোর্ট আদেশ স্থগিত
পুরো রমজান মাসে সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক…
রাজু ভাস্কর্যঃ প্রতিবাদের প্রতীক, স্মৃতির অনন্ত প্রহরী
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন প্রাঙ্গণে দাঁড়িয়ে থাকা রাজু…
সর্বশেষ খবর
3.
4.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
কাঠমান্ডু বিমানবন্দরে অবতরণের সময় তুর্কি এয়ারলাইন্সের বিমানে আগুন
Turkish Airlines–এর একটি যাত্রীবাহী বিমানে নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর–এ অবতরণের সময় আগুন লেগেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া…
গাইবান্ধায় আগামীকাল দুদকের ১৯৩তম গণশুনানি
দুর্নীতি দমন কমিশন (দুদক) দুর্নীতিবিরোধী জনসচেতনতা বৃদ্ধি, সরকারি সেবার মানোন্নয়ন এবং সেবাগ্রহীতাদের হয়রানি প্রতিরোধের লক্ষ্যে আগামীকাল সোমবার (১১ মে) গাইবান্ধা…
তাজহাট থানার অভিযানে চোরাই অটোগাড়িসহ গ্রেফতার ১
রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি)–এর তাজহাট থানার বিশেষ অভিযানে চোরাই ব্যাটারিচালিত অটোগাড়িসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১১ মে) আরপিএমপির…
সাজেকে ইউপিডিএফের আধাবেলা সড়ক অবরোধ, যান চলাচলে বিঘ্ন
সাজেক–এ ইউপিডিএফ (প্রসীত)–এর ডাকা আধাবেলা সড়ক অবরোধ কর্মসূচি চলছে। সংগঠনটির এক সদস্যকে গুলি করে হত্যার প্রতিবাদে সোমবার ভোর থেকে এ…
ফজরের নামাজ: ঈমান, শৃঙ্খলা ও আল্লাহর নৈকট্যের এক মহিমান্বিত ইবাদত
ইসলামে পাঁচ ওয়াক্ত নামাজের প্রতিটিরই রয়েছে স্বতন্ত্র গুরুত্ব ও মর্যাদা। তবে ফজরের নামাজকে বিশেষভাবে মর্যাদাপূর্ণ ও তাৎপর্যপূর্ণ হিসেবে বর্ণনা করা…
ইরান যুদ্ধ ও বাণিজ্য ইস্যুতে বেইজিং সফরে যাচ্ছেন ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প ইরান যুদ্ধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনার জন্য বুধবার সন্ধ্যায় বেইজিং পৌঁছানোর কথা রয়েছে। সফরকালে তিনি শি জিনপিং–এর সঙ্গে…
স্টার্টআপ ও বিনিয়োগকারীদের নতুন ‘ডিল হাব’ হয়ে উঠছে ফর্মুলা ওয়ান
একসময় যেখানে তেল, তামাক, ব্যাংক ও অ্যালকোহল ব্র্যান্ডের আধিপত্য ছিল, সেই ফর্মুলা ওয়ান এখন ধীরে ধীরে প্রযুক্তি কোম্পানি, স্টার্টআপ ও…
আকুর আমদানি বিল পরিশোধের পর বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও ৩৪ বিলিয়নের নিচে
বাংলাদেশ ব্যাংক এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) মার্চ ও এপ্রিল মাসের আমদানি বিল বাবদ ১৫১ কোটি মার্কিন ডলার পরিশোধ করেছে। বড়…

