নির্ভুল পাঠ্যবই নিশ্চিত করতে বদ্ধপরিকর সরকার — শিক্ষা উপদেষ্টা
- নিজস্ব সংবাদদাতা
- জুন ২৫, ২০২৫
২০২৬ সালের জানুয়ারিতেই শিক্ষার্থীদের হাতে পৌঁছাবে সংশোধিত পাঠ্যবই, চলছে বিশেষজ্ঞ পর্যায়ে পর্যালোচনা
ঢাকা | ২৫ জুন ২০২৫
২০২৬ সালের ১ জানুয়ারি থেকে শিক্ষার্থীদের হাতে নির্ভুল ও পরিমার্জিত পাঠ্যবই পৌঁছে দিতে সরকার সর্বাত্মক উদ্যোগ গ্রহণ করেছে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরার। তিনি বলেন, অতীতের ভুলভ্রান্তি যাতে আর না থাকে, সে লক্ষ্যে সংশ্লিষ্ট দপ্তরগুলো একযোগে কাজ করছে।
বুধবার জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)-এর সভাকক্ষে অনুষ্ঠিত “শিক্ষাক্রম উন্নয়ন ও পরিমার্জন” শীর্ষক এক বিশেষ সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষা উপদেষ্টা জানান, ২০২৫ সালের প্রকাশিত পাঠ্যপুস্তকে বানান ও ব্যাকরণগত ত্রুটি, ছাপার অসঙ্গতি এবং তথ্যগত বিভ্রাট পরিলক্ষিত হয়েছে। এসব ত্রুটি দূর করতে এনসিটিবির সহায়তায় দেশের অভ্যন্তরে ও বাইরে পৃথক বিশেষজ্ঞ প্যানেল গঠন করে ১২৩টি পাঠ্যবই পুনঃমূল্যায়ন ও পরিমার্জনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিশেষজ্ঞদের মতামত যাচাই-বাছাই করে এনসিটিবি চূড়ান্ত পাঠ্যবই ছাপানোর কাজ শুরু করবে বলে জানানো হয়। তিনি আরও বলেন, “শিক্ষা হলো বৈষম্য দূর করার অন্যতম প্রধান হাতিয়ার। এই খাতে জনসম্পৃক্ততা ও শিক্ষক সমাজের বুদ্ধিবৃত্তিক অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
সভায় শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের বলেন, “যারা সরাসরি শ্রেণিকক্ষে পাঠদান করেন, তাদের মতামতের ভিত্তিতে পাঠ্যবইয়ের কনটেন্ট তৈরি করা উচিত। একেবারে লাইন বাই লাইন যাচাই করে ধাপে ধাপে উন্নয়ন করতে হবে।” তিনি গণিত ও রসায়নের ক্ষেত্রে আন্তর্জাতিক মানসম্পন্ন ভার্সন ব্যবহারের ওপর জোর দেন।
এনসিটিবির চেয়ারম্যান সভায় জানান, ইতোমধ্যে কিছু বইতে আংশিক পরিবর্তন আনা হয়েছে এবং বাকিগুলো নিয়েও কাজ চলছে।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. সৈয়দা সুলতানা রাজিয়া বলেন, “প্রতিটি বই নির্ধারিত সময়ের মধ্যে রিভিউ করতে হবে। পুনঃপর্যালোচনার জন্য নির্দিষ্ট সময়সূচি থাকা আবশ্যক।”
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. গোলাম দস্তগীর কাজী বলেন, “ইংরেজি টার্মগুলোর যথাযথ ও বাস্তবভিত্তিক ব্যবহার নিশ্চিত করতে হবে।”
সভায় বিভিন্ন পর্যায়ের শিক্ষাবিদ, নীতিনির্ধারক ও কারিগরি বিশেষজ্ঞরা অংশগ্রহণ করেন।
এই বিভাগের আরও খবর
এনএসইউর এসএকিউএস অ্যাক্রেডিটেশন পর্যালোচনায় অ্যালামনাইদের প্রতিনিধিত্ব করল AANSU
নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) স্কুল অব বিজনেস অ্যান্ড…
জাপানের গুনমা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ইইউবির গবেষণা সহযোগিতা, স্বাক্ষরিত দুই চুক্তি
বাংলাদেশ ও জাপানের মধ্যে উচ্চশিক্ষা ও গবেষণা সহযোগিতা…
পুনর্গঠন হলো পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ, নতুন চেয়ারম্যান নিয়োগ
পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান পার্বত্য জেলা…
মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে ইসির প্রজ্ঞাপন জারি
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে…
সামিটের প্রায় ২ হাজার কোটি টাকা কর ফাঁকির অভিযোগ, ৭ পরিচালকের বিরুদ্ধে মামলার প্রস্তুতি
দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের অন্যতম বড় ব্যবসায়িক…
সর্বশেষ খবর
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। দীর্ঘদিন বিএনপির…
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফুল দিয়ে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২০…
৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন: ২৫৫ ভোটে বঙ্গভবনের পথে মির্জা ফখরুল
দীর্ঘ ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটের মধ্য দিয়ে বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হলো। জাতীয় সংসদ সদস্যদের ভোটে দেশের ২৩তম রাষ্ট্রপতি…
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ…
পরিচয় গোপন করে পাসপোর্ট তৈরির চেষ্টার অভিযোগ, ঝালকাঠিতে ২ রোহিঙ্গা নারী আটক
ঝালকাঠি আঞ্চলিক পাসপোর্ট অফিসে ভুয়া পরিচয় ব্যবহার করে বাংলাদেশি পাসপোর্ট তৈরির চেষ্টার অভিযোগে দুই রোহিঙ্গা নারীকে আটক করেছে বাংলাদেশ আনসার…
হাম ও উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত-উপসর্গ ১,০৭২ জন
দেশে হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা আরও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় এ রোগের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু…
প্রতিপক্ষকে ফাঁসাতে মাকে হত্যার অভিযোগ, পিবিআইয়ের তদন্তে মামলার বাদীই আসামি
কিশোরগঞ্জের করিমগঞ্জে ৬৫ বছর বয়সী হালিমা হত্যা মামলার তদন্তে নাটকীয় মোড় নেওয়ার দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। জমি…
হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল ২৭ সেপ্টেম্বর
২০২৪ সালের জুলাই আন্দোলন ও গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন…

