ইসলামী ব্যাংকের সাবেক এমডি মনিরুল মাওলা গ্রেফতার
- নিজস্ব সংবাদদাতা
- জুন ২৩, ২০২৫
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মনিরুল মাওলাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
রোববার (২২ জুন) রাত পৌনে ১২টার দিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। পরে তাঁকে মিন্টু রোডে ডিবির কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি দক্ষিণ বিভাগের যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম।
ডিবি জানায়, মনিরুল মাওলার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা একটি মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছে। মামলাটি ইসলামী ব্যাংকের অর্থ আত্মসাৎ ও অবৈধ ঋণ বিতরণসংক্রান্ত একটি বৃহৎ দুর্নীতির অভিযোগে করা হয়।
জানা গেছে, ২০১৭ সালের ৫ জানুয়ারি গোয়েন্দা সংস্থার সহায়তায় এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নেয়। এরপর ব্যাংকটির বিভিন্ন প্রক্রিয়ায় বিপুল পরিমাণ অর্থ—প্রায় ৯১ হাজার কোটি টাকা—এস আলম গ্রুপের মালিকানাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের নামে ঋণ আকারে বিতরণ করা হয়। এসব ঋণ অনুমোদনের সময়কালেই এমডি ছিলেন মনিরুল মাওলা।
সূত্র বলছে, একই এলাকায় বাড়ি হওয়ায় এস আলম গ্রুপের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে মনিরুল মাওলার। ব্যাংকের নিয়ন্ত্রণ নেওয়ার পরও তাঁকে এমডি হিসেবে নিয়োগ দেওয়া হয়। ফলে, তাঁকেই অনেক অনিয়ম ও ঋণ বিতরণের মূল সিদ্ধান্তদাতাদের একজন বলে মনে করছেন তদন্ত সংশ্লিষ্টরা।
উল্লেখ্য, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ব্যাংকটির বেশিরভাগ পরিচালক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা আত্মগোপনে চলে যান। তবে মনিরুল মাওলা ঢাকায় অবস্থান করতে থাকেন। পরবর্তীতে ব্যাংকের অভ্যন্তরীণ চাপের মুখে তাঁকে ছুটিতে পাঠানো হয়।
মনিরুল মাওলার গ্রেফতারকে কেন্দ্র করে ব্যাংকিং মহলে আলোচনার ঝড় বইছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ইসলামী ব্যাংক থেকে অর্থ পাচারের বিষয়টি নিয়ে আরও অনুসন্ধান ও গ্রেপ্তারের সম্ভাবনা রয়েছে।
এই বিভাগের আরও খবর
ভিসা আবেদনের ডকুমেন্ট যাচাইয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা
প্রান্তকাল ডেস্ক: বিদেশে ভিসা আবেদন প্রক্রিয়ায় ব্যবহৃত ব্যাংক…
ঈদে দেশজুড়ে কঠোর নিরাপত্তা, চাঁদাবাজি দমনে বডি ক্যামেরা ব্যবহার করবে আইনশৃঙ্খলা বাহিনী
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশব্যাপী কঠোর নিরাপত্তা…
চীনের ‘টিপট রিফাইনারি’ই এখন ইরানের অর্থনীতির গোপন লাইফলাইন
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এই সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট…
রাজপথ নয়, রাজনীতির কেন্দ্র হতে হবে সংসদ : ঢাবিতে তারেক রহমান
জাতি গঠন ও দেশকে এগিয়ে নিতে স্থিতিশীল রাজনৈতিক…
রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত থাকবে আর্থিক খাত : অর্থমন্ত্রী
পুঁজিবাজারসহ দেশের বিনিয়োগ ও আর্থিক খাতকে আরও শক্তিশালী…
সর্বশেষ খবর
2.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
মাদক ও অপরাধ দমনে পুলিশ নিরলসভাবে কাজ করছে : আইজিপি
মোঃ আলী হোসেন ফকির বলেছেন, মাদক দেশের যুবসমাজ ও জাতির ভবিষ্যতের জন্য বড় চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ পুলিশ সর্বোচ্চ…
জিয়াউর রহমান ছিলেন স্বাধীনতার ঘোষক, তবে বঙ্গবন্ধুর পক্ষে: কাদের সিদ্দিকী
মহান মুক্তিযুদ্ধে জিয়াউর রহমান ছিলেন স্বাধীনতার ঘোষক, তবে সেটি শেখ মুজিবুর রহমান–এর পক্ষে বলে মন্তব্য করেছেন কাদের সিদ্দিকী। তিনি বলেন,…
রংপুরে চুরির ঘটনায় তিনজন গ্রেফতার, উদ্ধার চোরাই মালামাল
রংপুর মহানগরীর কোতয়ালী থানা এলাকায় সংঘটিত চুরির ঘটনায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় চুরি হওয়া বিভিন্ন মালামালও…
সিদ্ধিরগঞ্জে পাইপগানসহ আটক ১
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় বিশেষ অভিযানে একটি দেশীয় তৈরি লোহার পাইপগান ও একটি কার্তুজের খোসাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। নারায়ণগঞ্জ…
ইরান যুদ্ধবিরতি এখন ‘লাইফ সাপোর্টে’: ট্রাম্প
ইরানের পাঠানো শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান করে যুদ্ধবিরতিকে ‘লাইফ সাপোর্টে’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে হরমুজ সংকট ঘিরে…
ইউজিসির কর্মশালায় যোগ দিতে ঢাবিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) উদ্যোগে আয়োজিত উচ্চশিক্ষাবিষয়ক কর্মশালার উদ্বোধন করতে মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১২ মে)…
২৬০ রানের লক্ষ্য দিলে জয়ের আশা দেখছেন আশরাফুল
চতুর্থ দিন শেষে ৩ উইকেট হারিয়ে ১৭৮ রানের লিড নিয়েছে স্বাগতিক বাংলাদেশ। আজ মিরপুর টেস্টের পঞ্চম ও শেষ দিনের খেলা…
১০০ টাকার বেশি বর্জ্য বিল আদায় করলে লাইসেন্স বাতিল: ডিএসসিসি প্রশাসক
বাসাবাড়ি থেকে নির্ধারিত ১০০ টাকার বেশি বর্জ্য সংগ্রহ বিল আদায় এবং প্রতিদিনের বর্জ্য প্রতিদিন অপসারণে ব্যর্থ হলে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর…

