যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে দুই দিবস পালনের প্রস্তুতি; আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ
শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পালনের লক্ষ্যে শেরপুরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।
দিবস পালনে নানা কর্মসূচি নিয়ে আলোচনা
সভায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ এবং সেগুলোর সুষ্ঠু বাস্তবায়ন নিয়ে আলোচনা করা হয়।
এ ছাড়া দুই দিবস ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সব দপ্তরকে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়।
সভায় উপস্থিত ছিলেন যারা
সভায় জেলার পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম, শেরপুর জেলা পরিষদের প্রশাসক এ বি এম মামুনুর রশিদ পলাশ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপংকর রায়, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আরিফা সিদ্দিকা, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলামসহ সরকারি বিভিন্ন দপ্তরের প্রধান ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এ সময় বীর মুক্তিযোদ্ধা ও বিএনপি নেতারাও সভায় অংশ নেন।

