সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

সরকারি শিশু পরিবারের শিশুদের জন্য জেলা প্রশাসনের কম্বল উপহার

শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের প্রথম পর্যায়ে সরকারি শিশু পরিবারের শিশুদের মধ্যে কম্বল বিতরণ

বরগুনায় শীতবস্ত্র বিতরণ কার্যক্রম শুরু করেছে জেলা প্রশাসন। কার্যক্রমের প্রথম পর্যায়ে সরকারি শিশু পরিবারের ৫০ শিশুর হাতে কম্বল তুলে দেওয়া হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) বিকেলে বরগুনার জেলা প্রশাসক তাছলিমা আক্তার সরকারি শিশু পরিবারে আয়োজিত এক অনুষ্ঠানে এ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় তিনি শিশু পরিবারের ৫০ জন বাসিন্দার হাতে কম্বল তুলে দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যারা

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ভারপ্রাপ্ত) অনিমেষ বিশ্বাস, বরগুনা প্রেসক্লাবের সভাপতি মো. হাফিজুর রহমান, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (ত্রাণ শাখা) মো. খালিদ সাইফুল্লাহ, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক এস এম শাহজাদা এবং সরকারি শিশু পরিবার (বালক)-এর উপতত্ত্বাবধায়ক (অতিরিক্ত দায়িত্ব) মো. হেমায়েত উদ্দিন প্রমুখ।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন