সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

টানা কয়েক দফা কমার পর ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ৩ হাজার ১৪৯ টাকা। সোমবার সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

দেশের বাজারে টানা কয়েক দফা কমার পর এবার স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৩ হাজার ১৪৯ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা।

সোমবার (২৩ নভেম্বর) সকালে নতুন করে স্বর্ণের দাম নির্ধারণের সিদ্ধান্ত নেয় বাজুস। একই দিন সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে।

বিভিন্ন মানের স্বর্ণের নতুন দাম

বাজুসের নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮৯ হাজার ১৯০ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৬১ হাজার ৫৩৮ টাকা।

এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩২ হাজার ৪৪৫ টাকা।

উল্লেখ্য, এক ভরি স্বর্ণের ওজন ১১ দশমিক ৬৬৪ গ্রাম।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন