শুক্রবার রাত ৯টা ৫ মিনিটে বিস্ফোরণ; ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ।রাজধানীর আদাবর থানার পাশে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
শুক্রবার (৬ নভেম্বর) রাত ৯টা ৫ মিনিটের দিকে মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি হাতবোমা নিক্ষেপ করে পালিয়ে যান বলে জানিয়েছে পুলিশ।সেইলরের শোরুমের সামনে বিস্ফোরণঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার ফজলুল হক বলেন, আদাবর থানার পাশে সেইলরের শোরুমের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
এতে কেউ হতাহত হননি বলে জানান তিনি।

