অনুসরণ করুন:
শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রের জর্জিয়া-টেনেসি সীমান্তে আকস্মিক বন্যা, পানিবন্দি মানুষ

টানা ভারী বৃষ্টিতে কোথাও কোথাও ছয় থেকে সাত ফুট উচ্চতায় পানি; আটকে পড়াদের উদ্ধারে নৌকা ও আকাশপথে অভিযান।যুক্তরাষ্ট্রের জর্জিয়া ও টেনেসি অঙ্গরাজ্যের সীমান্তবর্তী এলাকায় আকস্মিক বন্যায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) টানা ভারী বৃষ্টিতে প্লাবিত হয়েছে জনপদ, সড়ক ও ঘরবাড়ি। কোথাও কোথাও পানির উচ্চতা ছয় থেকে সাত ফুট ছাড়িয়ে গেছে।উদ্ধারে নৌকা ও আকাশপথে অভিযানবন্যার পানিতে আটকে পড়া মানুষদের উদ্ধারে নৌকা ও আকাশপথে অভিযান চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। এর মধ্যে বজ্রপাতের কারণে একাধিক স্থাপনায় আগুন লাগায় উদ্ধার ও পরিস্থিতি নিয়ন্ত্রণের কাজ আরও জটিল হয়ে ওঠে।জরুরি অবস্থা ঘোষণাবন্যাকবলিত এলাকার বাসিন্দাদের দ্রুত নিরাপদ ও উঁচু স্থানে আশ্রয় নেওয়ার নির্দেশ দেয় আবহাওয়া দপ্তর। পরিস্থিতি মোকাবিলায় জর্জিয়ার চারটি কাউন্টিতে জরুরি অবস্থা ঘোষণা করেন অঙ্গরাজ্যটির গভর্নর।পানি কমলেও ক্ষয়ক্ষতির চিত্রবিকেলের দিকে বন্যার পানি কমতে শুরু করলে বাসিন্দারা ঘরে ফিরতে থাকেন। তবে ফিরে এসে তাঁরা রাস্তাজুড়ে ভেসে আসা আবর্জনা ও ধ্বংসস্তূপ দেখতে পান। পানিতে তলিয়ে দোকানপাটের মালামালও নষ্ট হয়েছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন