স্থানীয় জনগণ ও রাজনৈতিক নেতাদের সঙ্গে আলোচনা করে উন্নয়ন পরিকল্পনা গ্রহণের আহ্বান মীর হেলালের।যেসব সড়ক ও অবকাঠামোর উন্নয়নে সবচেয়ে বেশি মানুষ উপকৃত হবেন, সেগুলোকে উন্নয়ন পরিকল্পনায় অগ্রাধিকার দেওয়ার নির্দেশ দিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। এ জন্য স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকাবাসীর সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় অগ্রাধিকার নির্ধারণের ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।আজ চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী ও ২ নম্বর জালালাবাদ ওয়ার্ডের অবকাঠামোগত উন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে চসিক রেস্ট হাউসে আয়োজিত এক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।স্থানীয় পর্যায়ে সমস্যা চিহ্নিত করার তাগিদমীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, দুটি ওয়ার্ডে ইতোমধ্যে বেশ কিছু সড়ক উন্নয়ন ও সংস্কারকাজ বাস্তবায়িত হয়েছে। অবশিষ্ট জনগুরুত্বপূর্ণ সড়কগুলোও পর্যায়ক্রমে উন্নয়নের আওতায় আনতে হবে।তিনি বলেন, এলাকার প্রকৃত সমস্যা স্থানীয় জনগণ ও রাজনৈতিক নেতৃবৃন্দ সবচেয়ে ভালো জানেন। কোথায় সড়ক সংস্কার প্রয়োজন, কোথায় নতুন সড়ক নির্মাণ করতে হবে, কোন এলাকায় পর্যাপ্ত সড়কবাতি নেই কিংবা কোন অবকাঠামোর অভাবে সাধারণ মানুষ দুর্ভোগ পোহাচ্ছেন—এসব বিষয় স্থানীয় পর্যায় থেকেই চিহ্নিত করতে হবে।পরিকল্পিত ও সুষম উন্নয়নে গুরুত্বসভাপতির বক্তব্যে চসিক প্রশাসক ডা. শাহাদাত হোসেন বলেন, নগরীর প্রতিটি ওয়ার্ডে পরিকল্পিত ও সুষম উন্নয়ন নিশ্চিত করাই সিটি করপোরেশনের লক্ষ্য। দায়িত্ব গ্রহণের পর থেকে নগরীর বিভিন্ন এলাকার দীর্ঘদিনের অবহেলিত সড়ক, নালা-নর্দমা ও অন্যান্য অবকাঠামো উন্নয়নে অগ্রাধিকার দেওয়া হয়েছে।বিশেষ করে যেসব এলাকার মানুষ দীর্ঘদিন ধরে যাতায়াতে দুর্ভোগে ছিলেন, সেসব এলাকায় প্রয়োজনীয় সড়ক নির্মাণ ও সংস্কারকাজ বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।নতুন সড়ক ও ড্রেনেজ উন্নয়নের প্রস্তাবমতবিনিময় পর্বে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ১ ও ২ নম্বর ওয়ার্ডে বাস্তবায়িত বিভিন্ন সড়ক ও অবকাঠামো উন্নয়নকাজে সন্তোষ প্রকাশ করেন। পাশাপাশি এলাকার অবশিষ্ট সমস্যাগুলো তুলে ধরে নতুন সড়ক নির্মাণ, পুরোনো সড়ক সংস্কার, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, সড়কবাতি স্থাপন এবং জনগুরুত্বপূর্ণ স্থানে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের পরামর্শ দেন তাঁরা।স্থানীয় নেতৃবৃন্দ বলেন, ইতোমধ্যে বাস্তবায়িত উন্নয়নকাজের ফলে বিভিন্ন এলাকায় যাতায়াতের সুবিধা বেড়েছে। তবে দ্রুত নগরায়ণ ও জনসংখ্যা বৃদ্ধির কারণে নতুন কিছু সড়ক ও অবকাঠামো উন্নয়নের প্রয়োজনীয়তা তৈরি হয়েছে। এসব কাজ পরিকল্পিতভাবে বাস্তবায়িত হলে এলাকার মানুষ আরও বেশি উপকৃত হবেন।সভায় চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মোহাম্মদ আশরাফুল আমিন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন শামীম মোহাম্মদ খান, প্রধান প্রকৌশলী আনিসুর রহমানসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা, দুই ওয়ার্ডের স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এই বিভাগের আরও খবর
শেরপুরে নিষিদ্ধ আওয়ামী লীগের পাঁচ কর্মী গ্রেপ্তার
নাশকতার প্রস্তুতির অভিযোগে গাজীরখামার থেকে তাঁদের আটক করে…
চট্টগ্রামে হালিশহরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, প্রধান আসামি আটক
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪৮ বছর বয়সী…
গাইবান্ধায় ৬৫ বছরের নারীকে গাছে বেঁধে মারধর, হাসপাতালে চিকিৎসাধীন
গাইবান্ধায় ৬৫ বছর বয়সী নারী হাসপাতালে চিকিৎসাধীন; ঘটনার…
টেকনাফে অভিযানে নিহত সেনাসদস্য তিতাসের বাড়িতে শোক, বিয়ের আনন্দের পরই শোকের মাতম
মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলিতে আহত হয়ে মৃত্যু;…
মুন্সীগঞ্জে আলু চাষে অনাগ্রহ বাড়ছে, বিকল্প ফসলের দিকে ঝুঁকছেন কৃষক
৩৪ হাজার ৬৬০ হেক্টর জমিতে আবাদ লক্ষ্যমাত্রা নির্ধারণ;…
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে মাটির নিচে মিলল ওয়ান শুটারগান ও গুলি, গ্রেপ্তার ১
৮ এপিবিএনের বিশেষ অভিযানে ক্যাম্প-৮/ইস্ট থেকে অস্ত্র-গুলি উদ্ধার;…
সর্বশেষ খবর
2.
4.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
রমজানের আগাম প্রভাব ছোলার বাজারে, বাড়তি দামে উদ্বিগ্ন ক্রেতারা
এক সপ্তাহে কেজিতে ১০ থেকে ১৫ টাকা বেড়েছে ছোলা; কমেছে আমদানি করা আলু, পেঁয়াজ ও আদার দাম, অপরিবর্তিত মাছ-মাংসের বাজার…
বেতন বাড়ানো ও শিক্ষা খাতে বিনিয়োগের দাবিতে ফ্রান্সে দেশব্যাপী ধর্মঘট রাজপথে ৫ লাখ ৭৫ হাজার মানুষ
বেতন ও পেনশন বৃদ্ধি, শিক্ষা খাতে বিনিয়োগসহ নানা দাবিতে কর্মসূচি; দেশজুড়ে আটক ৪৪৮ জন।বেতন বৃদ্ধি, পেনশন সুবিধা ও শিক্ষা খাতের…
কড়াইল বস্তিতে অগ্নিনিরাপত্তা মহড়া, আগুন নেভানো ও উদ্ধারকাজে প্রশিক্ষণ পেলেন বাসিন্দারা
অগ্নিকাণ্ডের কৃত্রিম পরিস্থিতি তৈরি করে উদ্ধার ও প্রাথমিক চিকিৎসার কার্যক্রম প্রদর্শন, শেখানো হলো গ্যাস সিলিন্ডারের আগুন নিয়ন্ত্রণের কৌশল রাজধানীর মহাখালীর…
বাউফলে ৬০টি গভীর নলকূপ বিতরণ করলেন এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ
পটুয়াখালীর বাউফলে নিরাপদ ও সুপেয় পানির প্রাপ্যতা নিশ্চিত করতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ, মন্দির ও হাটবাজারে ৬০টি গভীর নলকূপ বিতরণ করেছেন…
প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পাশাপাশি সেবার মানোন্নয়নে জোর দিচ্ছে সরকার
ডিজিটাল সেবার সাফল্য প্রযুক্তির সংখ্যা দিয়ে নয়, নাগরিকের সুবিধা, স্বচ্ছতা ও দ্রুততার ভিত্তিতে মাপতে হবে বলে মন্তব্য ফকির মাহবুব আনামের…
বর্জ্য থেকে বিদ্যুৎ, চামড়াশিল্পে আধুনিকায়ন: তুরস্কের দিকে বাংলাদেশের নজর
ইস্তাম্বুলের বর্জ্য প্রক্রিয়াকরণ কেন্দ্র ও চামড়াশিল্পাঞ্চল পরিদর্শন বাণিজ্য ও শিল্পমন্ত্রীর; আলোচনায় প্রযুক্তি হস্তান্তর, প্রশিক্ষণ ও বিনিয়োগ সহযোগিতা নগর ও শিল্পবর্জ্য…
রাশিয়া থেকে দীর্ঘমেয়াদে এলএনজি-এলপিজি আমদানিতে আগ্রহী বাংলাদেশ
সাখালিন-২ ও পোর্টোভায়া প্রকল্প থেকে গ্যাস সরবরাহ নিয়ে আলোচনা, বাণিজ্যিক লেনদেনে বিকল্প পেমেন্ট ব্যবস্থাও চায় মস্কো দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা…
উয়েনো ব্যাংকের পতনে প্যারাগুয়েতে রাজনৈতিক সংকট, পদত্যাগের ঘোষণা পেনার
উয়েনো ব্যাংকের পতনে প্রায় ৩০ লাখ গ্রাহকের অর্থ আটকে গেছে; প্রেসিডেন্টের বিরুদ্ধে তিনটি ফৌজদারি তদন্ত, সিনেটে বিচার চলছে ব্যবসায়িক সম্পর্ক…

