অনুসরণ করুন:
শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬

চট্টগ্রামে হালিশহরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, প্রধান আসামি আটক

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪৮ বছর বয়সী জাকির হোসেনকে আটক করেছে এসআরবি।চট্টগ্রাম নগরীর হালিশহরে ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের মামলার প্রধান আসামি মো. জাকির হোসেন প্রকাশ বাচা মিয়াকে (৪৮) গ্রেপ্তার করেছে এসআরবি।গতকাল রাতে হালিশহর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান এসআরবি-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) মোসলেহ উদ্দিন আহমেদ।মামলার এজাহারভুক্ত পলাতক আসামিগ্রেপ্তার জাকির হোসেন হালিশহর থানাধীন সুন্দরীপাড়া এলাকার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে। এসআরবি জানায়, গত ৪ নভেম্বর হালিশহর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী-২০০৩)-এর ৯(১) ধারায় মামলাটি দায়ের করা হয়। ওই মামলার এজাহারনামীয় পলাতক আসামি ছিলেন জাকির।গ্রেপ্তারের পর তাঁকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হালিশহর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন