৪৮তম বিশেষ বিসিএস: তিন হাজার চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
- প্রান্তকাল প্রতিবেদক ॥
- মে ২৯, ২০২৫
দেশের চিকিৎসাসেবায় জনবল বাড়াতে ৪৮তম বিশেষ বিসিএসের মাধ্যমে তিন হাজার চিকিৎসক নিয়োগের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে বৃহস্পতিবার (২৯ মে) বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিয়োগপ্রাপ্তদের মধ্যে সহকারী সার্জন হবেন ২ হাজার ৭০০ জন এবং সহকারী ডেন্টাল সার্জন হিসেবে ৩০০ জনের নিয়োগ হবে।
৪৮তম বিশেষ বিসিএসে অংশ নিতে আগ্রহীদের ১ জুন সকাল ১০টা থেকে ২৫ জুন সন্ধ্যা ৬টার মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করা যাবে bpsc.teletalk.com.bd ঠিকানায়। আবেদনপত্র জমা দেওয়ার ৭২ ঘণ্টার মধ্যে নির্ধারিত ফি জমা দিতে হবে।
আবেদন সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য:
- আবেদন ফি: ২০০ টাকা (অনগ্রসর জনগোষ্ঠীর জন্য ৫০ টাকা)
- বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর
- পরীক্ষা পদ্ধতি:
- এমসিকিউ: ২০০ নম্বর
- মৌখিক: ১০০ নম্বর (ন্যূনতম ৫০ নম্বর পাস নম্বর)
- সময়সীমা: এমসিকিউ পরীক্ষার জন্য ২ ঘণ্টা
এমসিকিউ পরীক্ষার মানবণ্টন:
- বাংলা: ২০
- ইংরেজি: ২০
- বাংলাদেশ বিষয়াবলি: ২০
- আন্তর্জাতিক বিষয়াবলি: ২০
- গাণিতিক যুক্তি: ১০
- মানসিক দক্ষতা: ১০
- বিষয়ভিত্তিক: ১০০
প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর এবং ভুল উত্তরের জন্য ০.৫০ নম্বর কাটা হবে।
পিএসসি জানিয়েছে, জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে প্রাথমিক (এমসিকিউ) পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে। নির্ধারিত তারিখ ও সময় পরে জানানো হবে।
এর আগে ৩৯তম ও ৪২তম বিশেষ বিসিএসের মাধ্যমে প্রায় ৯ হাজার চিকিৎসক নিয়োগ দিয়েছিল সরকার। এবার ৪৮তম বিশেষ বিসিএসের মাধ্যমে স্বাস্থ্যসেবার শূন্যপদ পূরণ ও সার্বিক সেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ অগ্রগতি হবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।
এই বিভাগের আরও খবর
জাপানের গুনমা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ইইউবির গবেষণা সহযোগিতা, স্বাক্ষরিত দুই চুক্তি
বাংলাদেশ ও জাপানের মধ্যে উচ্চশিক্ষা ও গবেষণা সহযোগিতা…
আড়াইহাজারে পুকুরে ডুবে ৪ শিশুর মৃত্যু
নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু…
পরিচয় গোপন করে পাসপোর্ট তৈরির চেষ্টার অভিযোগ, ঝালকাঠিতে ২ রোহিঙ্গা নারী আটক
ঝালকাঠি আঞ্চলিক পাসপোর্ট অফিসে ভুয়া পরিচয় ব্যবহার করে…
সহকর্মীর মেয়ের বিয়েতে আনসার-ভিডিপি সদস্যদের ২ লাখ টাকার সহায়তা
স্বামীহারা ভিডিপি সদস্যার পরিবারের পাশে দাঁড়ালেন সহকর্মীরা নীলফামারীতে…
দুর্ধর্ষ জঙ্গিসহ এখনো পলাতক ৬৯০ বন্দি
নরসিংদী কারাগার থেকেই পালিয়েছিলেন ৮২৬ জন, দেশের কারাগারে…
সর্বশেষ খবর
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি রুমিন ফারহানাসহ ৬ সংসদ সদস্য
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানাসহ ছয় সংসদ সদস্য। তাদের মধ্যে কয়েকজন…
চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের বৈঠক
বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধিদল। বৈঠকে বাংলাদেশ-চীন দ্বিপক্ষীয় সম্পর্ক, আঞ্চলিক…
মিরপুর বিআরটিএ কার্যালয়ে আনসারের অভিযানে ৩ দালাল আটক, ৩০ দিনের কারাদণ্ড
রাজধানীর মিরপুরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে অভিযান চালিয়ে দালাল চক্রের তিন সদস্যকে আটক করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম…
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। দীর্ঘদিন বিএনপির…
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফুল দিয়ে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২০…
৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন: ২৫৫ ভোটে বঙ্গভবনের পথে মির্জা ফখরুল
দীর্ঘ ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটের মধ্য দিয়ে বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হলো। জাতীয় সংসদ সদস্যদের ভোটে দেশের ২৩তম রাষ্ট্রপতি…
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ…
হাম ও উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত-উপসর্গ ১,০৭২ জন
দেশে হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা আরও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় এ রোগের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু…
