মানিকগঞ্জে গাঁজাসহ দুই মাদক কারবারি আটক
- নিজস্ব প্রতিবেদক
- ২ ঘণ্টা আগে
মানিকগঞ্জের শিবালয় উপজেলায় অভিযান চালিয়ে ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (আনসার-ভিডিপি)।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার উলাইল ইউনিয়নের দশচিরা গ্রামের মাঠের কবরস্থান সংলগ্ন বালির প্লটে এ অভিযান পরিচালনা করা হয়।
আনসার-ভিডিপির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলা কমান্ড্যান্টের নির্দেশনায় এবং গোপন সংবাদের ভিত্তিতে শিবালয় উপজেলা আনসার-ভিডিপি প্রশিক্ষক মো. জাহিদুল ইসলামের তৎপরতায় অভিযানটি পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন ইউনিয়ন সহকারী আনসার প্লাটুন কমান্ডার হৃদয় হোসেন। এ সময় ভিডিপি সদস্য মো. রনি মিয়া ও স্থানীয় গ্রামবাসীরা সহযোগিতা করেন।
অভিযানে দশচিরা গ্রামের মজন মিয়ার ছেলে আরিফ মিয়া (২০) এবং তার এক সহযোগীকে আটক করা হয়। ঘটনাস্থল থেকে তাদের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
স্থানীয় সূত্রের বরাত দিয়ে বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে এলাকায় গোপনে মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িত ছিলেন।
অভিযান শেষে উদ্ধার করা গাঁজাসহ আটক দুজনকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শিবালয় থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
আনসার-ভিডিপি কর্তৃপক্ষ জানায়, জননিরাপত্তা রক্ষা ও মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এই বিভাগের আরও খবর
টেলিগ্রামে ভুয়া চাকরির প্রলোভনে ৯৪ লাখ টাকা আত্মসাৎ, সিআইডির হাতে গ্রেপ্তার ২
টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে ভুয়া চাকরির প্রস্তাব দিয়ে অধিক…
উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে উত্তেজনা, ডিইপিজেডে আনসার সদস্য আহত
ঢাকার আশুলিয়ায় ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ডিইপিজেড) পুরাতন…
ভুয়া ডিবি পরিচয়ে ডাকাতির পরিকল্পনা, শাহবাগে গ্রেফতার ৬
রাজধানীর শাহবাগ এলাকায় ভুয়া গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিচয়ে…
ইতালিগামী নৌকাডুবিতে ৮ বাংলাদেশির মৃত্যু, মানবপাচার চক্রের ২ সদস্য সিআইডির হাতে
ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধভাবে ইতালি যাওয়ার চেষ্টাকালে নৌকাডুবিতে…
দুর্ঘটনায় পুকুরে মাইক্রোবাস, ভেতর থেকে উদ্ধার ১৪০ পিস ফেনসিডিল
ফরিদপুরের মুকসুদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি হাইয়েস মাইক্রোবাস পুকুরে…
আরও পড়ুন
ভুটানের ‘মাইন্ডফুলনেস সিটি’ নির্মাণে জনশক্তি দিতে চায় বাংলাদেশ
ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা • পেশাজীবী ও দক্ষ-আধাদক্ষ কর্মী পাঠাতে আগ্রহ ঢাকার • সার্ক পুনরুজ্জীবনে থিম্পুর সমর্থন চাওয়া…
তিস্তা প্রকল্প দ্রুত শুরুর আশা চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের
বিদায়ী সাক্ষাতে পদ্মা ব্যারাজ ও অর্থনৈতিক করিডোর নিয়েও কথা • প্রধানমন্ত্রীর চীন সফরের সিদ্ধান্ত বাস্তবায়নে গুরুত্ব • বাণিজ্য, বিনিয়োগ ও…
সৌদি আরবকে ৪৮টি এফ-৩৫ দিতে যুক্তরাষ্ট্রের সবুজ সংকেত
সম্ভাব্য চুক্তির মূল্য ২৪.৩ বিলিয়ন ডলার • কংগ্রেসের অনুমোদন এখনো বাকি • প্যাকেজে ৪৯টি ইঞ্জিন ও সহায়ক সরঞ্জাম • চীনের…
ইরানের ওপর নিষেধাজ্ঞা নজরদারির প্রস্তাবে রাশিয়া-চীনের ভেটো
জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্রের প্রস্তাব আটকে গেল • পক্ষে ১১ দেশ, বিরত পাকিস্তান ও সোমালিয়া • স্বাধীন বিশেষজ্ঞ প্যানেলের কার্যক্রমের…
‘খুব দেরি হওয়ার আগেই’ এআই নিয়ন্ত্রণের আহ্বান রাজা চার্লসের
স্কটল্যান্ডে গোপনীয় উচ্চপর্যায়ের বৈঠকে এনভিডিয়া, ওপেনএআই, অ্যানথ্রপিক ও গুগল ডিপমাইন্ডের শীর্ষ প্রতিনিধিরা • ভুল হাতে পড়লে ‘অস্তিত্বগত বিপদ’ তৈরির আশঙ্কা…
নিরাপদ খাদ্য উৎপাদন ও স্মার্ট কৃষিতে গুরুত্ব, রাজশাহীতে প্রশিক্ষণ
নিরাপদ খাদ্য উৎপাদন, আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার এবং কৃষি উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে রাজশাহীতে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭…
জনগণের ন্যায্য দাবি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নিন: মিয়া গোলাম পরওয়ার
জনগণের গণতান্ত্রিক অধিকার ও ন্যায্য দাবিগুলো বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও…
শ্রমবাজারে সিন্ডিকেট বন্ধ ও প্রবাসীদের অধিকার নিশ্চিতের দাবি শফিকুর রহমানের
প্রবাসীদের অধিকার নিশ্চিত করার পাশাপাশি বিদেশের শ্রমবাজারে সিন্ডিকেট বন্ধের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা…

