উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে উত্তেজনা, ডিইপিজেডে আনসার সদস্য আহত
- নিজস্ব প্রতিবেদক
- ২ ঘণ্টা আগে
ঢাকার আশুলিয়ায় ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ডিইপিজেড) পুরাতন জোন এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে হকারদের সঙ্গে উচ্ছেদকারী দলের সদস্যদের বাকবিতণ্ডার ঘটনা ঘটেছে। একপর্যায়ে হকারদের ছোড়া ইটের আঘাতে মো. হাবিবুর রহমান নামে এক আনসার সদস্য আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল থেকে ডিইপিজেড কর্তৃপক্ষ, বাংলাদেশ আনসার ও ভিডিপি এবং বেপজা সিকিউরিটি গার্ডের সদস্যদের সমন্বয়ে ওই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
জানা গেছে, সকাল ৯টার দিকে মেজর জেনারেল (অব.) মো. সোয়েবের নেতৃত্বে ডিইপিজেডের কমার্শিয়াল ভবনের সামনের অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু হয়। দুপুর ১টার দিকে উচ্ছেদকারী দলের সঙ্গে হকারদের বাকবিতণ্ডা শুরু হয়। পরে পরিস্থিতি উত্তপ্ত হলে হকাররা লাঠিসোটা ও ইটপাটকেল নিক্ষেপ করেন।
এ সময় ছোড়া একটি ইটের আঘাতে আনসার সদস্য হাবিবুর রহমানের মাথা ফেটে যায়। পরে দায়িত্বে থাকা সহকর্মীরা তাকে উদ্ধার করে বেপজা মেডিকেল হাসপাতালে ভর্তি করেন। কর্তব্যরত চিকিৎসকের বরাতে জানানো হয়েছে, তিনি বর্তমানে আশঙ্কামুক্ত ও চিকিৎসাধীন রয়েছেন।
উচ্ছেদ অভিযানে দুই প্লাটুনসহ মোট ৪৯ জন আনসার সদস্য দায়িত্ব পালন করেন। পরিস্থিতি উত্তপ্ত হলেও তারা ধৈর্য ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেন বলে জানানো হয়েছে।
দুপুর সোয়া ১টার দিকে উচ্ছেদ অভিযান শেষ হয়। পরে ডিইপিজেডের পুরাতন জোন এলাকায় অতিরিক্ত নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
সরকারি জায়গা অবৈধ দখলমুক্ত রাখতে ডিইপিজেড কর্তৃপক্ষের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং ডিইপিজেডের স্থাপনা ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন।
এই বিভাগের আরও খবর
ইতালিগামী নৌকাডুবিতে ৮ বাংলাদেশির মৃত্যু, মানবপাচার চক্রের ২ সদস্য সিআইডির হাতে
ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধভাবে ইতালি যাওয়ার চেষ্টাকালে নৌকাডুবিতে…
দুর্ঘটনায় পুকুরে মাইক্রোবাস, ভেতর থেকে উদ্ধার ১৪০ পিস ফেনসিডিল
ফরিদপুরের মুকসুদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি হাইয়েস মাইক্রোবাস পুকুরে…
ভুয়া এমএফএস অ্যাকাউন্টে অনলাইন জুয়া, সিআইডির অভিযানে গ্রেপ্তার ২
অনলাইন বেটিং (জুয়া) পরিচালনা, অবৈধ অর্থ লেনদেন ও…
৯৯৯-এ ফোন, জিপিএস ট্র্যাকিংয়ে চুরি হওয়া বাস উদ্ধার
জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে খুলনার…
রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৯
সর্বোচ্চ ১৩১ জন মিরপুরে • ৪৯ মামলা •…
সর্বশেষ খবর
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী এসআই আলতাফের পরিবারের পাশে আইজিপি
কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী স্পেশাল ব্রাঞ্চের উপপরিদর্শক (এসআই-নিরস্ত্র) মো. আলতাফ হোসেনের পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক…
সাংবাদিকদের স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রেস সচিবের
সাংবাদিকদের স্বার্থ ও অধিকার আদায়ে সাংবাদিকদের নিজেদেরই সোচ্চার হতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ এ এম সালেহ…
সোহরাওয়ার্দী হাসপাতালে রোগীদের সঙ্গে প্রতারণার অভিযোগে ৩ দালাল আটক
রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে অভিযান চালিয়ে রোগীদের সঙ্গে প্রতারণার অভিযোগে তিনজনকে আটক করেছে ঢাকা মহানগর আনসার (ডিএমএ)…
ক্র্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প
বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব)-এর ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনটির সদস্যদের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা ও স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। ইনসাফ…
অস্ট্রিয়ার ভিয়েনায় আইএইএ মহাপরিচালকের সঙ্গে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত
অস্ট্রিয়ার ভিয়েনায় আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল মারিয়ানো গ্রোসির সঙ্গে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামের নেতৃত্বে বাংলাদেশের…
বাউফলে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা
পটুয়াখালীর বাউফলে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে…
জীবনের কঠিন লড়াইয়ে দোয়া চাইলেন সাংবাদিক জেমস রানা
সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে দীর্ঘ সাড়ে তিন মাসেরও বেশি সময় ধরে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর), ঢাকায়…
একই নম্বরের দুই দলিল, ভুয়া নামজারির অভিযোগ
নোয়াখালীর বেগমগঞ্জে একই তারিখের একই দলিল নম্বর ও একই স্ট্যাম্প নম্বর ব্যবহার করে জমির দলিল সৃজন এবং এর ভিত্তিতে ভুয়া…

