ভুয়া ডিবি পরিচয়ে ডাকাতির পরিকল্পনা, শাহবাগে গ্রেফতার ৬
- নিজস্ব প্রতিবেদক
- ২ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় ভুয়া গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে ছয়জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-মিরপুর বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।
গ্রেফতার ব্যক্তিরা হলেন—জুয়েল মৃধা (৩৮), মো. রমিজ তালুকদার (৩৬), জসিম তালুকদার ওরফে রিয়াজ (৪৬), মো. রহমান হাওলাদার (৩৯), মো. বিল্লাল (৩২) ও মো. মারুফ (৩৮)।
ডিবি মিরপুর বিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১০টা ২০ মিনিটে খবর পাওয়া যায়, শাহবাগ থানাধীন বারডেম হাসপাতালের বিপরীতে মেট্রোরেল স্টেশনের নিচে কয়েকজন ব্যক্তি ভুয়া ডিবি পুলিশের পোশাক পরে ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছেন।
সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি খেলনা পিস্তল, একটি খালি খেলনা ম্যাগাজিন, একটি ওয়াকিটকি, একটি হাতকড়া এবং ‘ডিবি’ লেখা দুটি জ্যাকেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করা হয়েছে।
ডিবি সূত্র জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে ভুয়া ডিবি পরিচয় ও পোশাক ব্যবহার করে রাজধানীর বিভিন্ন এলাকায় লোকজনকে জিম্মি করে ডাকাতি করে আসছিলেন বলে তথ্য পাওয়া গেছে। তবে তাদের দেওয়া তথ্য যাচাই-বাছাই করে দেখা হচ্ছে।
পরে গ্রেফতার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।
এই বিভাগের আরও খবর
ইতালিগামী নৌকাডুবিতে ৮ বাংলাদেশির মৃত্যু, মানবপাচার চক্রের ২ সদস্য সিআইডির হাতে
ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধভাবে ইতালি যাওয়ার চেষ্টাকালে নৌকাডুবিতে…
দুর্ঘটনায় পুকুরে মাইক্রোবাস, ভেতর থেকে উদ্ধার ১৪০ পিস ফেনসিডিল
ফরিদপুরের মুকসুদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি হাইয়েস মাইক্রোবাস পুকুরে…
ভুয়া এমএফএস অ্যাকাউন্টে অনলাইন জুয়া, সিআইডির অভিযানে গ্রেপ্তার ২
অনলাইন বেটিং (জুয়া) পরিচালনা, অবৈধ অর্থ লেনদেন ও…
৯৯৯-এ ফোন, জিপিএস ট্র্যাকিংয়ে চুরি হওয়া বাস উদ্ধার
জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে খুলনার…
রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৯
সর্বোচ্চ ১৩১ জন মিরপুরে • ৪৯ মামলা •…
সর্বশেষ খবর
4.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী এসআই আলতাফের পরিবারের পাশে আইজিপি
কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী স্পেশাল ব্রাঞ্চের উপপরিদর্শক (এসআই-নিরস্ত্র) মো. আলতাফ হোসেনের পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক…
সাংবাদিকদের স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রেস সচিবের
সাংবাদিকদের স্বার্থ ও অধিকার আদায়ে সাংবাদিকদের নিজেদেরই সোচ্চার হতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ এ এম সালেহ…
সোহরাওয়ার্দী হাসপাতালে রোগীদের সঙ্গে প্রতারণার অভিযোগে ৩ দালাল আটক
রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে অভিযান চালিয়ে রোগীদের সঙ্গে প্রতারণার অভিযোগে তিনজনকে আটক করেছে ঢাকা মহানগর আনসার (ডিএমএ)…
ক্র্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প
বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব)-এর ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনটির সদস্যদের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা ও স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। ইনসাফ…
অস্ট্রিয়ার ভিয়েনায় আইএইএ মহাপরিচালকের সঙ্গে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত
অস্ট্রিয়ার ভিয়েনায় আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল মারিয়ানো গ্রোসির সঙ্গে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামের নেতৃত্বে বাংলাদেশের…
বাউফলে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা
পটুয়াখালীর বাউফলে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে…
জীবনের কঠিন লড়াইয়ে দোয়া চাইলেন সাংবাদিক জেমস রানা
সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে দীর্ঘ সাড়ে তিন মাসেরও বেশি সময় ধরে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর), ঢাকায়…
একই নম্বরের দুই দলিল, ভুয়া নামজারির অভিযোগ
নোয়াখালীর বেগমগঞ্জে একই তারিখের একই দলিল নম্বর ও একই স্ট্যাম্প নম্বর ব্যবহার করে জমির দলিল সৃজন এবং এর ভিত্তিতে ভুয়া…

