দুর্ঘটনায় পুকুরে মাইক্রোবাস, ভেতর থেকে উদ্ধার ১৪০ পিস ফেনসিডিল
- নিজস্ব প্রতিবেদক
- ২ ঘণ্টা আগে
ফরিদপুরের মুকসুদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি হাইয়েস মাইক্রোবাস পুকুরে পড়ে যাওয়ার পর সেটি উদ্ধারে গিয়ে ১৪০ পিস ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাতে বড়ইতলা এলাকায় এ ঘটনা ঘটে।
জাতীয় জরুরি সেবা ৯৯৯ সূত্রে জানা যায়, রাত ১০টার দিকে বড়ইতলা এলাকা থেকে এক ব্যক্তি ৯৯৯ নম্বরে ফোন করে জানান, একটি হাইয়েস মাইক্রোবাস দুর্ঘটনার কবলে পড়ে রাস্তার পাশের পুকুরে পড়ে গেছে।
কলটি গ্রহণ করেন ৯৯৯-এর কলটেকার কনস্টেবল মর্জিনা আক্তার। পরে বিষয়টি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য ফরিদপুরের ভাঙ্গা ফায়ার সার্ভিস স্টেশনে জানানো হয়। সংশ্লিষ্ট ফায়ার স্টেশনের সঙ্গে যোগাযোগ ও সমন্বয় করেন ৯৯৯-এর ফায়ার ডিসপাচার ফায়ার ফাইটার মো. হানজালাল।
ঘটনাস্থল সূত্রে জানা যায়, ভাঙ্গা থেকে টেকেরহাট যাওয়ার পথে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি পুকুরে পড়ে যায়। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন একজনকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।
পরে খবর পেয়ে ফরিদপুরের ভাঙ্গা ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট এবং ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। উদ্ধার অভিযান পরিচালনার সময় মাইক্রোবাসটির ভেতর থেকে দুটি ব্যাগ পাওয়া যায়। ব্যাগ দুটি তল্লাশি করে সাতটি কার্টনে রাখা মোট ১৪০ পিস ফেনসিডিল উদ্ধার করা হয়।
ভাঙ্গা হাইওয়ে থানার এসআই সোহেল খান এবং ফায়ার সার্ভিস স্টেশন অফিসার আবু জাফর জাতীয় জরুরি সেবা ৯৯৯-কে বিষয়টি নিশ্চিত করেছেন।
উদ্ধার হওয়া ফেনসিডিলের বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এই বিভাগের আরও খবর
৯৯৯-এ ফোন, জিপিএস ট্র্যাকিংয়ে চুরি হওয়া বাস উদ্ধার
জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে খুলনার…
রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৯
সর্বোচ্চ ১৩১ জন মিরপুরে • ৪৯ মামলা •…
ট্রাফিক আইন লঙ্ঘনে রাজধানীতে একদিনে ২,৯৩৭ মামলা
ডাম্পিং ৬৪৬ যানবাহন, রেকার করা হয়েছে আরও ৪০১টি…
মিরপুরজুড়ে পুলিশের অভিযান, একদিনে গ্রেপ্তার ১১৭
সাত থানায় একযোগে অভিযান • সর্বোচ্চ ৩৬ জন…
বাঘায় মাদক-সন্ত্রাস দমনে ‘জিরো টলারেন্স’, পুলিশকে আরও তৎপর হওয়ার নির্দেশ
নারী নির্যাতন ও উগ্রবাদ প্রতিরোধেও কঠোর অবস্থানের ঘোষণা…
সর্বশেষ খবর
1.
2.
4.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
মিরপুরে ফুটপাত দখলমুক্ত করতে ডিএনসিসির অভিযান, মাঠে আনসার-ভিডিপির ৩০ সদস্য
রাজধানীর মিরপুরে সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। অভিযানে অবৈধ স্থাপনা, দোকানপাট ও হকার…
অপরাধ দমনে ক্রাইম রিপোর্টারদের বস্তুনিষ্ঠ ভূমিকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
অপরাধমুক্ত ও নিরাপদ সমাজ গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল, বস্তুনিষ্ঠ ও অনুসন্ধানী ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার (১৬…
স্থানীয় সরকার নির্বাচন: ১১৪ ভেন্যুতে প্রায় ৩৯ হাজার পুলিশ সদস্যের প্রশিক্ষণ শুরু
প্রথম ব্যাচে ৪,৯৬৫ জন • সংসদ নির্বাচনে প্রশিক্ষণ পাওয়া ১.৫২ লাখ পুলিশ পাবেন রিফ্রেশার কোর্স নিজস্ব প্রতিবেদক, ঢাকা আসন্ন স্থানীয়…
‘ছাত্রদলের প্রত্যেক নেতাকর্মীর রাকিবকে অনুসরণ করা উচিত’—জবি উপাচার্য
ছাত্রদলের নবীনবরণে কেন্দ্রীয় সভাপতির কর্মতৎপরতার প্রশংসা • ‘এমন কাজপাগল মানুষ জীবনে খুব কম দেখেছি’ • প্রধান অতিথি শিক্ষামন্ত্রী এহছানুল হক…
কর্মসম্পাদনে স্বচ্ছতা-জবাবদিহি বাড়াতে ফায়ার সার্ভিসে জিপিএমএস কর্মশালা
সদর দপ্তর থেকে জেলা পর্যায়ের কর্মকর্তাদের অংশগ্রহণ • নির্ধারিত কাজ, বাস্তবায়ন লক্ষ্যমাত্রা ও মূল্যায়ন পদ্ধতি নিয়ে আলোচনা নিজস্ব প্রতিবেদক, ঢাকা…
চামড়া খাতে ইতালির বিনিয়োগ টানতে ‘তিন শহর মিশন’
মিলান-ফ্লোরেন্স-রোমে বিনিয়োগকারী খুঁজবে বাংলাদেশ • লক্ষ্য ইতালীয় প্রযুক্তি ও আন্তর্জাতিক অংশীদারত্ব • সাভারের বর্জ্য ব্যবস্থাপনায় বড় কারখানার নিজস্ব ব্যবস্থা গড়ার…
গন্ধর্বপুর পানি শোধনাগার পরিদর্শনে ফরাসি সিনেট প্রতিনিধিদল
দৈনিক ৫০ কোটি লিটার পানি শোধনের সক্ষমতা • উপকৃত হতে পারেন প্রায় ৪৩ লাখ মানুষ • ভূগর্ভস্থ পানির ওপর ঢাকার…
‘চৌকি আদালত আইনজীবী সমিতির ভবন অচিরেই প্রযুক্তি সুবিধা সম্পন্ন দ্বিতল ভবনে উন্নীত করা হবে’
পটুয়াখালী জেলা ও দায়রা জজ আদালতের প্রধান বিচারিক হাকিম মো. শহীদুল্লাহ বলেছেন, ‘কলাপাড়া চৌকি আদালত আইনজীবী সমিতির ভবন অচিরেই সকল…

