ভুয়া এমএফএস অ্যাকাউন্টে অনলাইন জুয়া, সিআইডির অভিযানে গ্রেপ্তার ২
- নিজস্ব প্রতিবেদক
- ২ ঘণ্টা আগে
অনলাইন বেটিং (জুয়া) পরিচালনা, অবৈধ অর্থ লেনদেন ও বিদেশে অর্থপাচারের অভিযোগে সংঘবদ্ধ চক্রের আরও দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গত ১৪ সেপ্টেম্বর রাজধানীর রামপুরা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—সজীব দে (৩৭) ও মো. মাসুদ রানা (৩০)। সিআইডির পক্ষ থেকে জানানো হয়েছে, মামলার তদন্তে পাওয়া তথ্য ও গোয়েন্দা সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়।
সিআইডি জানায়, এর আগে গত ২ সেপ্টেম্বর একই চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছিল। পরবর্তী সময়ে সাইবার পুলিশ সেন্টারের (সিপিসি) সাইবার মনিটরিং সেলের নিয়মিত অনলাইন মনিটরিং ও প্রাথমিক অনুসন্ধানে দেশে ও বিদেশে অবস্থানকারী একটি সংঘবদ্ধ চক্রের অনলাইন বেটিং ও জুয়া কার্যক্রমের তথ্য পাওয়া যায়।
তদন্তসংশ্লিষ্টদের বরাতে সিআইডি জানায়, বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মে বেটিং ওয়েবসাইটের বিজ্ঞাপন প্রচার করে সাধারণ মানুষকে অনলাইন জুয়ায় যুক্ত করা হতো। চক্রটি ভুয়া বা অস্তিত্বহীন দোকানের তথ্য ব্যবহার করে এবং কোনো কোনো ক্ষেত্রে দোকান না থাকা সত্ত্বেও ভুয়া মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) উদ্যোক্তা সিম ও অ্যাকাউন্ট খুলে তা জুয়া কার্যক্রমে ব্যবহার করত।
এসব অ্যাকাউন্টের মাধ্যমে অনলাইন জুয়ায় অংশগ্রহণকারীদের কাছ থেকে অর্থ গ্রহণ করা হতো। পরে বিভিন্ন মাধ্যমে ওই অর্থ দেশের বাইরে পাচার করা হতো বলে প্রাথমিক অনুসন্ধানে তথ্য পেয়েছে সিআইডি।
সিআইডি আরও জানায়, এ ঘটনায় পল্টন মডেল থানায় গত ৩১ আগস্ট মামলা করা হয়। মামলাটি জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর বিভিন্ন ধারায় করা হয়েছে।
মামলার তদন্ত ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ১৪ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৫টার দিকে রামপুরার ৬৭, পূর্ব হাজীপাড়ার এসএস কর্পোরেশন (নগদ হাউজ)-এ অভিযান চালানো হয়। সেখান থেকে সজীব দে ও মো. মাসুদ রানাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
সিআইডির দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা ভুয়া এমএফএস অ্যাকাউন্ট খুলে সেগুলো অনলাইন জুয়া কার্যক্রমে ব্যবহারে সহযোগিতা এবং এর মাধ্যমে আর্থিকভাবে লাভবান হওয়ার কথা জানিয়েছেন।
মামলাটির তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। অনলাইন বেটিং ও অবৈধ অর্থপাচার চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সিআইডি।
এই বিভাগের আরও খবর
৯৯৯-এ ফোন, জিপিএস ট্র্যাকিংয়ে চুরি হওয়া বাস উদ্ধার
জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে খুলনার…
রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৯
সর্বোচ্চ ১৩১ জন মিরপুরে • ৪৯ মামলা •…
ট্রাফিক আইন লঙ্ঘনে রাজধানীতে একদিনে ২,৯৩৭ মামলা
ডাম্পিং ৬৪৬ যানবাহন, রেকার করা হয়েছে আরও ৪০১টি…
মিরপুরজুড়ে পুলিশের অভিযান, একদিনে গ্রেপ্তার ১১৭
সাত থানায় একযোগে অভিযান • সর্বোচ্চ ৩৬ জন…
বাঘায় মাদক-সন্ত্রাস দমনে ‘জিরো টলারেন্স’, পুলিশকে আরও তৎপর হওয়ার নির্দেশ
নারী নির্যাতন ও উগ্রবাদ প্রতিরোধেও কঠোর অবস্থানের ঘোষণা…
সর্বশেষ খবর
1.
2.
4.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
মিরপুরে ফুটপাত দখলমুক্ত করতে ডিএনসিসির অভিযান, মাঠে আনসার-ভিডিপির ৩০ সদস্য
রাজধানীর মিরপুরে সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। অভিযানে অবৈধ স্থাপনা, দোকানপাট ও হকার…
অপরাধ দমনে ক্রাইম রিপোর্টারদের বস্তুনিষ্ঠ ভূমিকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
অপরাধমুক্ত ও নিরাপদ সমাজ গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল, বস্তুনিষ্ঠ ও অনুসন্ধানী ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার (১৬…
স্থানীয় সরকার নির্বাচন: ১১৪ ভেন্যুতে প্রায় ৩৯ হাজার পুলিশ সদস্যের প্রশিক্ষণ শুরু
প্রথম ব্যাচে ৪,৯৬৫ জন • সংসদ নির্বাচনে প্রশিক্ষণ পাওয়া ১.৫২ লাখ পুলিশ পাবেন রিফ্রেশার কোর্স নিজস্ব প্রতিবেদক, ঢাকা আসন্ন স্থানীয়…
‘ছাত্রদলের প্রত্যেক নেতাকর্মীর রাকিবকে অনুসরণ করা উচিত’—জবি উপাচার্য
ছাত্রদলের নবীনবরণে কেন্দ্রীয় সভাপতির কর্মতৎপরতার প্রশংসা • ‘এমন কাজপাগল মানুষ জীবনে খুব কম দেখেছি’ • প্রধান অতিথি শিক্ষামন্ত্রী এহছানুল হক…
কর্মসম্পাদনে স্বচ্ছতা-জবাবদিহি বাড়াতে ফায়ার সার্ভিসে জিপিএমএস কর্মশালা
সদর দপ্তর থেকে জেলা পর্যায়ের কর্মকর্তাদের অংশগ্রহণ • নির্ধারিত কাজ, বাস্তবায়ন লক্ষ্যমাত্রা ও মূল্যায়ন পদ্ধতি নিয়ে আলোচনা নিজস্ব প্রতিবেদক, ঢাকা…
চামড়া খাতে ইতালির বিনিয়োগ টানতে ‘তিন শহর মিশন’
মিলান-ফ্লোরেন্স-রোমে বিনিয়োগকারী খুঁজবে বাংলাদেশ • লক্ষ্য ইতালীয় প্রযুক্তি ও আন্তর্জাতিক অংশীদারত্ব • সাভারের বর্জ্য ব্যবস্থাপনায় বড় কারখানার নিজস্ব ব্যবস্থা গড়ার…
গন্ধর্বপুর পানি শোধনাগার পরিদর্শনে ফরাসি সিনেট প্রতিনিধিদল
দৈনিক ৫০ কোটি লিটার পানি শোধনের সক্ষমতা • উপকৃত হতে পারেন প্রায় ৪৩ লাখ মানুষ • ভূগর্ভস্থ পানির ওপর ঢাকার…
‘চৌকি আদালত আইনজীবী সমিতির ভবন অচিরেই প্রযুক্তি সুবিধা সম্পন্ন দ্বিতল ভবনে উন্নীত করা হবে’
পটুয়াখালী জেলা ও দায়রা জজ আদালতের প্রধান বিচারিক হাকিম মো. শহীদুল্লাহ বলেছেন, ‘কলাপাড়া চৌকি আদালত আইনজীবী সমিতির ভবন অচিরেই সকল…

