৯৯৯-এ ফোন, জিপিএস ট্র্যাকিংয়ে চুরি হওয়া বাস উদ্ধার
- নিজস্ব প্রতিবেদক
- ২ ঘণ্টা আগে
জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে খুলনার সোনাডাঙ্গা বাস টার্মিনাল থেকে চুরি হওয়া একটি বাস নড়াইলের লোহাগড়া থেকে উদ্ধার করেছে পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে বাসটি ফেলে পালিয়ে যায় চোরেরা।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে বাস চুরির বিষয়টি জানান শাহাদাৎ নামে এক ব্যক্তি। তিনি জানান, বাসটি তার বাবার মালিকানাধীন এবং খুলনার সোনাডাঙ্গা বাস টার্মিনাল থেকে সেটি চুরি হয়েছে।
কলার জানান, বাসটিতে সংযুক্ত জিপিএস ট্র্যাকারের মাধ্যমে তারা দেখতে পাচ্ছিলেন, চুরি হওয়া বাসটি যশোর থেকে নড়াইলের দিকে চলাচল করছে।
৯৯৯ নম্বরে কলটি গ্রহণ করেন কলটেকার কনস্টেবল সুমাইয়া জাহান। পরে বাসটি উদ্ধারে দ্রুত নড়াইল জেলা পুলিশ কন্ট্রোলরুম ও লোহাগড়া থানাকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য জানানো হয়। এ সময় কলার ও সংশ্লিষ্ট থানার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখেন ৯৯৯-এর পুলিশ ডিসপাচার এসআই মহিউদ্দিন মুন্না।
৯৯৯ থেকে খবর পেয়ে নড়াইলের লোহাগড়া থানার একটি পুলিশ দল অভিযান চালিয়ে মসাগুনিয়া গ্রামের হাইওয়ে পাকা সড়ক থেকে জামাল এন্টারপ্রাইজের ঢাকা-জ ১১-০৩১৪ নম্বরের বাসটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে বাসের চালক বা চোরেরা বাসটি থামিয়ে পালিয়ে যায়। পরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া ও যাচাই-বাছাই শেষে উদ্ধার হওয়া বাসটি মালিকপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় জড়িত চোরদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে জাতীয় জরুরি সেবা ৯৯৯।
এই বিভাগের আরও খবর
ভুয়া এমএফএস অ্যাকাউন্টে অনলাইন জুয়া, সিআইডির অভিযানে গ্রেপ্তার ২
অনলাইন বেটিং (জুয়া) পরিচালনা, অবৈধ অর্থ লেনদেন ও…
রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৯
সর্বোচ্চ ১৩১ জন মিরপুরে • ৪৯ মামলা •…
ট্রাফিক আইন লঙ্ঘনে রাজধানীতে একদিনে ২,৯৩৭ মামলা
ডাম্পিং ৬৪৬ যানবাহন, রেকার করা হয়েছে আরও ৪০১টি…
মিরপুরজুড়ে পুলিশের অভিযান, একদিনে গ্রেপ্তার ১১৭
সাত থানায় একযোগে অভিযান • সর্বোচ্চ ৩৬ জন…
বাঘায় মাদক-সন্ত্রাস দমনে ‘জিরো টলারেন্স’, পুলিশকে আরও তৎপর হওয়ার নির্দেশ
নারী নির্যাতন ও উগ্রবাদ প্রতিরোধেও কঠোর অবস্থানের ঘোষণা…
সর্বশেষ খবর
1.
2.
4.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
মিরপুরে ফুটপাত দখলমুক্ত করতে ডিএনসিসির অভিযান, মাঠে আনসার-ভিডিপির ৩০ সদস্য
রাজধানীর মিরপুরে সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। অভিযানে অবৈধ স্থাপনা, দোকানপাট ও হকার…
অপরাধ দমনে ক্রাইম রিপোর্টারদের বস্তুনিষ্ঠ ভূমিকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
অপরাধমুক্ত ও নিরাপদ সমাজ গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল, বস্তুনিষ্ঠ ও অনুসন্ধানী ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার (১৬…
স্থানীয় সরকার নির্বাচন: ১১৪ ভেন্যুতে প্রায় ৩৯ হাজার পুলিশ সদস্যের প্রশিক্ষণ শুরু
প্রথম ব্যাচে ৪,৯৬৫ জন • সংসদ নির্বাচনে প্রশিক্ষণ পাওয়া ১.৫২ লাখ পুলিশ পাবেন রিফ্রেশার কোর্স নিজস্ব প্রতিবেদক, ঢাকা আসন্ন স্থানীয়…
‘ছাত্রদলের প্রত্যেক নেতাকর্মীর রাকিবকে অনুসরণ করা উচিত’—জবি উপাচার্য
ছাত্রদলের নবীনবরণে কেন্দ্রীয় সভাপতির কর্মতৎপরতার প্রশংসা • ‘এমন কাজপাগল মানুষ জীবনে খুব কম দেখেছি’ • প্রধান অতিথি শিক্ষামন্ত্রী এহছানুল হক…
কর্মসম্পাদনে স্বচ্ছতা-জবাবদিহি বাড়াতে ফায়ার সার্ভিসে জিপিএমএস কর্মশালা
সদর দপ্তর থেকে জেলা পর্যায়ের কর্মকর্তাদের অংশগ্রহণ • নির্ধারিত কাজ, বাস্তবায়ন লক্ষ্যমাত্রা ও মূল্যায়ন পদ্ধতি নিয়ে আলোচনা নিজস্ব প্রতিবেদক, ঢাকা…
চামড়া খাতে ইতালির বিনিয়োগ টানতে ‘তিন শহর মিশন’
মিলান-ফ্লোরেন্স-রোমে বিনিয়োগকারী খুঁজবে বাংলাদেশ • লক্ষ্য ইতালীয় প্রযুক্তি ও আন্তর্জাতিক অংশীদারত্ব • সাভারের বর্জ্য ব্যবস্থাপনায় বড় কারখানার নিজস্ব ব্যবস্থা গড়ার…
গন্ধর্বপুর পানি শোধনাগার পরিদর্শনে ফরাসি সিনেট প্রতিনিধিদল
দৈনিক ৫০ কোটি লিটার পানি শোধনের সক্ষমতা • উপকৃত হতে পারেন প্রায় ৪৩ লাখ মানুষ • ভূগর্ভস্থ পানির ওপর ঢাকার…
‘চৌকি আদালত আইনজীবী সমিতির ভবন অচিরেই প্রযুক্তি সুবিধা সম্পন্ন দ্বিতল ভবনে উন্নীত করা হবে’
পটুয়াখালী জেলা ও দায়রা জজ আদালতের প্রধান বিচারিক হাকিম মো. শহীদুল্লাহ বলেছেন, ‘কলাপাড়া চৌকি আদালত আইনজীবী সমিতির ভবন অচিরেই সকল…

