অনুসরণ করুন:
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

মিরপুরজুড়ে পুলিশের অভিযান, একদিনে গ্রেপ্তার ১১৭

সাত থানায় একযোগে অভিযান • সর্বোচ্চ ৩৬ জন গ্রেপ্তার মিরপুর থানায়

রাজধানীর মিরপুর বিভাগের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে একদিনে ১১৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ডিএমপির মিরপুর বিভাগ সূত্রে জানা গেছে, সোমবার (১৪ সেপ্টেম্বর) বিভাগের সাতটি থানার বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

এর মধ্যে মিরপুর থানা এলাকায় সর্বোচ্চ ৩৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া কাফরুল থানায় ১৭ জন, পল্লবী ও দারুস সালাম থানায় ১৬ জন করে, শাহ আলী থানায় ১২ জন, ভাষানটেক থানায় ১১ জন এবং রূপনগর থানায় ৯ জনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।

মিরপুর বিভাগের বিভিন্ন এলাকায় অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন