রাজশাহী রেঞ্জে সাফল্যের স্বীকৃতি, নওগাঁর পাঁচ পুলিশ কর্মকর্তা সম্মানিত
- নিজস্ব প্রতিবেদক
- ১৮ ঘণ্টা আগে
হত্যা-দস্যুতা মামলার রহস্য উদ্ঘাটন, মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে সাফল্যের স্বীকৃতি
অপরাধ দমন, মামলা তদন্ত, আসামি গ্রেপ্তার, মাদক উদ্ধার ও সাজাপ্রাপ্ত আসামির ওয়ারেন্ট তামিলে সাফল্যের জন্য নওগাঁ জেলার পাঁচ পুলিশ কর্মকর্তাকে সম্মাননা দিয়েছে রাজশাহী রেঞ্জ পুলিশ। এর মধ্যে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খোরশেদ আলম রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন।
সোমবার (১৪ সেপ্টেম্বর) রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ের পদ্মা কনফারেন্স হলে আগস্ট ২০২৬ মাসের মাসিক অপরাধ সভায় তাঁদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ। এতে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামসহ রেঞ্জের আট জেলার পুলিশ সুপার, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ডেন্ট এবং অতিরিক্ত ডিআইজিরা উপস্থিত ছিলেন।
সম্মাননাপ্রাপ্তদের মধ্যে ধামইরহাট থানার ওসি মো. মিন্টু রহমান একটি হত্যা মামলার রহস্য উদ্ঘাটন ও তিন আসামিকে গ্রেপ্তারে ভূমিকার জন্য স্বীকৃতি পান। ওই মামলায় গ্রেপ্তার তিন আসামি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দেন।
মান্দা থানার ওসি মো. খোরশেদ আলম পেশাগত কাজের স্বীকৃতি হিসেবে সম্মাননা পাওয়ার পাশাপাশি আগস্ট মাসে রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হন।
নওগাঁ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই মো. মিজানুর রহমান একটি দস্যুতা মামলার রহস্য উদ্ঘাটন, দুই আসামিকে গ্রেপ্তার এবং দস্যুতায় ব্যবহৃত একটি মাইক্রোবাস উদ্ধারে ভূমিকার জন্য সম্মাননা পান। ওই মামলায় দুই আসামি ১৬৪ ধারায় জবানবন্দি দেন।
একই শাখার এসআই মশিউর রহমান মাদকবিরোধী অভিযানে ৪২ দশমিক ৫ কেজি গাঁজা উদ্ধারের জন্য সম্মানিত হন।
এ ছাড়া পোরশা থানার এএসআই মো. তৌহিদুল ইসলাম যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির বিরুদ্ধে থাকা ওয়ারেন্টসহ মোট ১৬টি ওয়ারেন্ট তামিলের সাফল্যের জন্য সম্মাননা পান।
রেঞ্জ পুলিশের পক্ষ থেকে জানানো হয়, পেশাগত দক্ষতা, কর্তব্যনিষ্ঠা এবং অপরাধ নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য ভূমিকার স্বীকৃতি হিসেবে পাঁচ কর্মকর্তাকে এ সম্মাননা দেওয়া হয়েছে।
রেঞ্জ কনফারেন্সে ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও বিভিন্ন জেলার পুলিশ সুপাররা পুরস্কারপ্রাপ্ত কর্মকর্তাদের অভিনন্দন জানান। নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামও জেলার পাঁচ কর্মকর্তাকে অভিনন্দন জানিয়ে তাঁদের পেশাগত সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
এই বিভাগের আরও খবর
হাতিয়ায় ফের শ্রেণিকক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী, হাসপাতালে ভর্তি
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় শ্রেণিকক্ষে হঠাৎ অসুস্থ হয়ে…
১২ বছর পর সাইদুল হত্যা মামলার রায়, একজনের যাবজ্জীবন
নোয়াখালীর কোম্পানীগঞ্জের আলোচিত সাইদুল ইসলাম শাহীন হত্যা মামলায়…
নোয়াখালীতে ডাকাতির প্রস্তুতির অভিযোগে গ্রেপ্তার ৬
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডাকাতির প্রস্তুতির অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে…
সাত অস্ত্রোপচারের পরও থামেনি জীবনযুদ্ধ, ১৯ সেপ্টেম্বর ফের অস্ত্রোপচার জেমস রানার
সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে সাতটি জটিল অস্ত্রোপচারের…
সামাজিক নিরাপত্তার সুবিধা প্রকৃত অসহায়দের নিশ্চিত করতে হবে: প্রতিমন্ত্রী পুতুল
সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় সরকারি সুবিধা দেওয়ার ক্ষেত্রে…
আরও পড়ুন
মক্কা প্রতিরক্ষা চুক্তি ইসলামী বিশ্বকে বার্তা দিয়েছে: এরদোয়ান
তুরস্ক–সৌদি আরব–পাকিস্তানের নতুন প্রতিরক্ষা কাঠামোয় ‘এক দেশের ওপর হামলা সবার ওপর হামলা’ নীতি; যৌথ মহড়া, প্রতিরক্ষা শিল্প ও সামরিক সমন্বয়…
‘অনুসন্ধান করতে হলে বিএনপি সরকারের বিরুদ্ধে করুন, আমার বিরুদ্ধে নয়’: আসিফ মাহমুদ
দুদকের অনুসন্ধানকে ‘রাজনৈতিক হয়রানি’ ও ‘মিডিয়া ট্রায়াল’ বললেন এনসিপি মুখপাত্র • অভিযোগের সময় তিনি দায়িত্বে ছিলেন না বলে দাবি •…
ভাদ্রজুড়ে তালের মৌ মৌ ঘ্রাণ, পিঠা তৈরিতে ব্যস্ত গাইবান্ধার গ্রাম
ভাদ্র মাস এলেই গ্রামবাংলার পথে-ঘাটে ছড়িয়ে পড়ে পাকা তালের মিষ্টি ঘ্রাণ। উঠান থেকে রান্নাঘর ,সবখানেই শুরু হয় তাল সংগ্রহ ও…
‘আমাদের অদ্ভুত দেশ, অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’: স্পিকার
ঘুষ-লুটপাটে মানুষের নাভিশ্বাস ওঠার অভিযোগ • বিগত সরকারের বিরুদ্ধে কোষাগার লুণ্ঠন ও অর্থ পাচারের অভিযোগ • প্রশাসনে এখনো আওয়ামী লীগের…
কর্মসংস্থান ব্যাংক অফিসার্স এসোসিয়েশনের সভাপতি ইকবাল, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর
কর্মসংস্থান ব্যাংক অফিসার্স এসোসিয়েশন এর সভাপতি ইকবাল হোসেন ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নির্বাচিত কর্মসংস্থান ব্যাংক অফিসার্স এসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী…
এআই দিয়ে স্বাস্থ্যবার্তা ছড়াবে তরুণরা, গাইবান্ধায় ব্যতিক্রমী কর্মশালা
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে স্বাস্থ্য সচেতনতা বাড়ানো এবং তরুণদের প্রযুক্তিনির্ভর দক্ষতায় সমৃদ্ধ করার লক্ষ্যে গাইবান্ধায় দিনব্যাপী নেটওয়ার্কিং ওয়ার্কশপ অনুষ্ঠিত…
অসুস্থ যুবদল নেতা রমিজ হাওলাদারকে দেখতে বাড়িতে সাবেক এমপি সহিদুল আলম
পটুয়াখালীর বাউফল উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়ন যুবদল নেতা রমিজ হাওলাদারের অসুস্থতার খবর পেয়ে তাকে দেখতে তার বাড়িতে গেছেন পটুয়াখালী-২ আসনের সাবেক…
ইয়েমেন পরিস্থিতিতে হরমুজ নিয়ে উপসাগরীয় দেশগুলোর বৈঠক স্থগিত
সৌদি আরব বৈঠক পেছানোর অনুরোধ করেছে বলে দাবি ইরানের • হরমুজ ব্যবস্থাপনা নিয়ে ইরান-ওমানের আলোচনার কথা জানাল তেহরান ইয়েমেনের সাম্প্রতিক…

