স্থানীয় নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার শর্ত নেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
- নিজস্ব প্রতিবেদক
- সেপ্টেম্বর ১৪, ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকরা প্রার্থী হতে পারবেন কি না, সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন; বিভ্রান্ত না হওয়ার আহ্বান মীর শাহে আলমের
স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে কোনো নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক নয় বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এ নিয়ে সম্ভাব্য প্রার্থীদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
রোববার (১৩ সেপ্টেম্বর) স্থানীয় সরকারমন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেংগলির সাক্ষাৎ শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী এ কথা বলেন।
মীর শাহে আলম বলেন, স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার কোনো বাধ্যবাধকতা নেই। ফলে যারা নির্বাচনে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন, তাদের এ বিষয়ে বিভ্রান্ত হওয়ার কারণ নেই।
এমপিওভুক্ত শিক্ষকদের বিষয়ে সিদ্ধান্ত ইসির
এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন কি না—এ প্রশ্নে প্রতিমন্ত্রী বলেন, সংশ্লিষ্ট আইন এবং শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালাসহ প্রয়োজনীয় বিষয় পর্যালোচনা করে নির্বাচন কমিশন এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।
তিনি বলেন, নির্বাচনে কারা প্রার্থী হওয়ার যোগ্য বা অযোগ্য, সেটি নির্ধারণের এখতিয়ার নির্বাচন কমিশনের। এ বিষয়ে কোনো আইনি মতামত বা ব্যাখ্যার প্রয়োজন হলে কমিশন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কাছে পাঠাতে পারে। তখন আইন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যাখ্যা দেওয়া হবে।
এমপিওভুক্ত শিক্ষকদের প্রার্থিতার বিষয়টি নিয়ে সরকারের ওপর দায় চাপানোর সমালোচনা করে মীর শাহে আলম বলেন, সংশ্লিষ্ট বিল যখন সংসদে পাস হয়েছিল, তখন জামায়াতও সংসদে ছিল। ফলে এ ইস্যুতে শুধু সরকারের ওপর দায় চাপানো ঠিক হবে না বলে মন্তব্য করেন তিনি।
নির্বাচিত সরকারের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সুইজারল্যান্ড
এর আগে স্থানীয় সরকারমন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে বৈঠক করেন সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেংগলি।
বৈঠকে বাংলাদেশের গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতা আরও জোরদারের আগ্রহ প্রকাশ করে সুইজারল্যান্ড।
বৈঠক শেষে রাষ্ট্রদূত রেটো রেংগলি বলেন, স্থানীয় উন্নয়ন, জলবায়ু এবং ভবিষ্যতে দুই দেশের সহযোগিতা অব্যাহত রাখাসহ বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।
এই বিভাগের আরও খবর
‘অনুসন্ধান করতে হলে বিএনপি সরকারের বিরুদ্ধে করুন, আমার বিরুদ্ধে নয়’: আসিফ মাহমুদ
দুদকের অনুসন্ধানকে ‘রাজনৈতিক হয়রানি’ ও ‘মিডিয়া ট্রায়াল’ বললেন…
রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক, রাজনৈতিক পরিস্থিতি ও ঢাকা-লন্ডন সম্পর্ক নিয়ে আলোচনা
রাজনৈতিক নেতাদের সঙ্গে ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে সাক্ষাৎ…
‘দেশজুড়ে চলছে চাঁদাবাজি-দখলবাজির প্রতিযোগিতা, এর কবর রচনা করবে বিরোধী দল’
শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ ফেরানো ও মেধাবীদের বিকাশে সরকারের…
ফরাসি সিনেটরদের সঙ্গে জামায়াতের বৈঠক, সংস্কার ও জুলাই সনদ নিয়ে আলোচনা
রাজনৈতিক পরিস্থিতি, সংসদীয় গণতন্ত্র ও জলবায়ু ইস্যুও স্থান…
ডাকসুর সংগ্রহশালা: গোলাম আযমকে জুতাপেটার সেই ছবি সাঁটিয়ে প্রতিবাদ
ডাকসু সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি…
সর্বশেষ খবর
3.
মিরপুরে বাসের কালো ধোঁয়া ও হাইড্রোলিক হর্নে জরিমানা
- ২৮ মিনিট আগে
4.
5.
৮ থেকে ২৯ অক্টোবর সারাদেশে ইলিশ আহরণ নিষিদ্ধ
- ৩৬ মিনিট আগে
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
কদমতলীতে কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল যুবকের, আহত ১
রাজধানীর কদমতলীতে কাভার্ডভ্যানের ধাক্কায় আল আমিন (৪২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় রাজিব (৪০) নামে আরও একজন আহত…
আইএইএ অধিবেশনে পরমাণু প্রযুক্তির শান্তিপূর্ণ ব্যবহারে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) ৭০তম সাধারণ অধিবেশনে পরমাণু বিজ্ঞানের শান্তিপূর্ণ ব্যবহার, সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে…
জলবায়ু সংকটের সমাধান খুঁজছেন তরুণেরা, কিন্তু উদ্ভাবন কি পৌঁছাবে বাজারে?
বর্জ্য থেকে সম্পদ, সূর্যের শক্তিতে শীতলীকরণ, গেমিফিকেশনে রিসাইক্লিং- বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে তরুণদের চমক • অর্থায়ন ও বাজারসংযোগই বড় বাধা •…
মক্কা প্রতিরক্ষা চুক্তি ইসলামী বিশ্বকে বার্তা দিয়েছে: এরদোয়ান
তুরস্ক–সৌদি আরব–পাকিস্তানের নতুন প্রতিরক্ষা কাঠামোয় ‘এক দেশের ওপর হামলা সবার ওপর হামলা’ নীতি; যৌথ মহড়া, প্রতিরক্ষা শিল্প ও সামরিক সমন্বয়…
হাতিয়ায় ফের শ্রেণিকক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী, হাসপাতালে ভর্তি
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় শ্রেণিকক্ষে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে ২১ শিক্ষার্থী। পরে স্থানীয়দের সহায়তায় তাদের হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি…
১২ বছর পর সাইদুল হত্যা মামলার রায়, একজনের যাবজ্জীবন
নোয়াখালীর কোম্পানীগঞ্জের আলোচিত সাইদুল ইসলাম শাহীন হত্যা মামলায় মো. সাইফুল ইসলাম ওরফে রুবেলকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা…
‘অনুসন্ধান করতে হলে বিএনপি সরকারের বিরুদ্ধে করুন, আমার বিরুদ্ধে নয়’: আসিফ মাহমুদ
দুদকের অনুসন্ধানকে ‘রাজনৈতিক হয়রানি’ ও ‘মিডিয়া ট্রায়াল’ বললেন এনসিপি মুখপাত্র • অভিযোগের সময় তিনি দায়িত্বে ছিলেন না বলে দাবি •…
নোয়াখালীতে ডাকাতির প্রস্তুতির অভিযোগে গ্রেপ্তার ৬
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডাকাতির প্রস্তুতির অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে তালা ভাঙার কাজে ব্যবহৃত একটি কাটার…

