ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেফতার ৫৪২, মামলা ৫১
- নিজস্ব প্রতিবেদক
- ৫ ঘণ্টা আগে
মিরপুরেই গ্রেফতার ১৯৩
উদ্ধার ৪৫ কেজির বেশি গাঁজা, ৩ হাজার ২৯১ ইয়াবা ও শটগানসহ বিভিন্ন আলামত
রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় নিয়মিত অভিযান চালিয়ে ৫৪২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। একই সময়ে বিভিন্ন অভিযোগে ৫১টি মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) ডিএমপির দেওয়া তথ্য অনুযায়ী, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। অভিযানে মাদকদ্রব্য, অস্ত্রসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।
ডিএমপির বিভাগভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি ১৯৩ জনকে গ্রেফতার করেছে মিরপুর বিভাগ। এ ছাড়া তেজগাঁও বিভাগ ৯১ জন, ওয়ারী বিভাগ ৬০ জন, মতিঝিল বিভাগ ৫২ জন, উত্তরা বিভাগ ৪২ জন, গুলশান বিভাগ ৪১ জন, লালবাগ বিভাগ ২৮ জন এবং রমনা বিভাগ ২২ জনকে গ্রেফতার করেছে।
এ ছাড়া গোয়েন্দা পুলিশ (ডিবি) ১২ জন এবং কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট একজনকে গ্রেফতার করেছে।
ডিএমপি জানায়, এসব অভিযানে ৪৫ কেজি ৪৯০ গ্রাম গাঁজা, ৩ হাজার ২৯১টি ইয়াবা, একটি শটগান, একটি প্রাইভেট কার, ১৫টি মোবাইল ফোন এবং এক জোড়া হ্যান্ডকাফ উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে একজন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট অভিযোগ ও মামলায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এই বিভাগের আরও খবর
লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও আগ্নেয়াস্ত্রসহ দুইজন গ্রেফতার
চট্টগ্রামের লোহাগাড়ায় পুলিশের চেকপোস্টে তল্লাশি চালিয়ে ২ হাজার…
গণপতি পরিবার হত্যা: বিচার বিভাগীয় তদন্ত চেয়ে রিট মামলার শুনানি ৮ সপ্তাহ মুলতবি
রংপুরে শিক্ষক গণপতি চক্রবর্তীসহ তার পরিবারের ৪ জনকে…
মাদকবিরোধী অভিযানে নারায়ণগঞ্জে ৫ ব্যবসায়ীসহ আটক ৯২
নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন থানা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান…
রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৬
৩৯ মামলা, অস্ত্র-গুলিসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধারের দাবি…
গাজীপুর মেডিকেল কলেজে চুরির সময় দুইজন আটক
গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চুরির…
সর্বশেষ খবর
1.
3.
5.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
নেতানিয়াহু ফের নির্বাচিত হলে ইসরায়েলের বিষয়ে কঠোর অবস্থান চাইলেন হিলারি ক্লিনটন
২৭ অক্টোবর ইসরায়েলে জাতীয় নির্বাচন ‘ইসরায়েলকে ভালোবাসি, কিন্তু নেতানিয়াহু সরকার ও তার নীতি অপছন্দ করি’ • ৭ অক্টোবরের নিরাপত্তা ব্যর্থতা…
ঢাবির সাড়ে ৬ হাজার শিক্ষার্থীকে বিনামূল্যে বিশেষায়িত স্বাস্থ্যসেবা দিল ডাকসু
দুই দিনের ‘ফ্রি স্পেশালাইজড হেলথ ফেস্ট ৩৬০°’ ৩০টির বেশি বিভাগে তিন শতাধিক বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ, স্বাস্থ্য পরীক্ষা ও বিনামূল্যে ওষুধ…
জ্বালানি তেল আমদানিতে রেকর্ড ব্যয়, এক বছরেই দ্বিগুণের বেশি
২০২৫-২৬ অর্থবছরে খরচ ১০.৬৩ বিলিয়ন ডলার আগের বছর ছিল ৫.১৪ বিলিয়ন ডলার • নয় মাসে আমদানি বেড়েছে প্রায় ১৫ শতাংশ…
Astra-র বিপুল চাহিদা, ২০০ ডলারের Pro সাবস্ক্রিপশন সাময়িক বন্ধ করল OpenAI
বিদ্যমান গ্রাহকের সেবা চালু থাকবে, Plus ও ১০০ ডলারের Pro-সহ অন্য প্ল্যানেও নতুন গ্রাহক নেওয়া হচ্ছে প্রযুক্তি ডেস্ক কৃত্রিম বুদ্ধিমত্তার…
ইরানের হামলায় জর্ডানে যুক্তরাষ্ট্রের ৮ যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত: সিবিএস
লক্ষ্যবস্তু মুওয়াফফাক সালতি বিমানঘাঁটি F-15 যুদ্ধবিমানগুলো ফের সক্রিয়, একটি A-10-এর ডানা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত • মার্কিন সেনা নিহতের খবর নেই জর্ডানের…
স্বরাষ্ট্রমন্ত্রী ও এলজিআরডি মন্ত্রীর দায়িত্ব বাড়ল
সংসদে মন্ত্রীবিহীন মন্ত্রণালয়-বিভাগের কার্যক্রম প্রধানমন্ত্রীর কার্যালয়-প্রতিরক্ষা স্বরাষ্ট্রমন্ত্রীর, রাষ্ট্রপতির কার্যালয়-ইসি এলজিআরডি মন্ত্রীর দায়িত্বে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন…
বাংলাদেশে ইসলামের আগমন
আরব বণিক, সুফি-সাধক, মুসলিম শাসন ও জনপদের রূপান্তর—হাজার বছরের এক অভিযাত্রা মোঃ মোশাররফ হোসেন মিন্টু বাংলাদেশের ইতিহাসে ইসলাম শুধু একটি…
যুক্তরাজ্যের পররাষ্ট্রদপ্তরে প্রথম নারী প্রধান লিন্ডি ক্যামেরন
তাকে স্থায়ী আন্ডার-সেক্রেটারি এবং কূটনৈতিক সার্ভিসের প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এর মাধ্যমে লিন্ডি এই দপ্তরের প্রথম নারী স্থায়ী প্রধান…

