মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬

মিরপুরে পুলিশের অভিযানে গত ২৪ ঘন্টায় বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৩০

রাজধানীর মিরপুর বিভাগের বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ১৩০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

সোমবার (৭ সেপ্টেম্বর) মিরপুর বিভাগের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেফতার করা হয়।

ডিএমপির মিরপুর বিভাগ সূত্রে জানা গেছে, বিভাগের সাতটি থানা এলাকায় পরিচালিত অভিযানে এসব ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

এর মধ্যে সবচেয়ে বেশি ৩১ জনকে গ্রেফতার করেছে পল্লবী থানা পুলিশ। এ ছাড়া মিরপুর মডেল থানায় ২৮ জন, কাফরুল থানায় ১৮ জন, দারুস সালাম থানায় ১৮ জন, শাহআলী থানায় ১৭ জন, রূপনগর থানায় ১০ জন এবং ভাষানটেক থানায় আটজনকে গ্রেফতার করা হয়েছে।

সব মিলিয়ে সাত থানা এলাকায় অভিযানে গ্রেফতারের সংখ্যা দাঁড়িয়েছে ১৩০ জনে।

পুলিশ জানিয়েছে, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে আদালতে পাঠানো হয়েছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন