হাজারীবাগে ছাদে বজ্রপাত, যুবকের মৃত্যু; আশঙ্কাজনক ৩ বছরের শিশু
- নিজস্ব প্রতিবেদক
- সেপ্টেম্বর ৭, ২০২৬
রাজধানীর হাজারীবাগে একটি ভবনের ছাদে বজ্রপাতে মোহাম্মদ রিয়াজ (১৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিন বছর বয়সী অন্তরা নামের এক শিশুও আহত হয়েছে। তাকে আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে হাজারীবাগের বউবাজার এলাকার একটি চারতলা ভবনের ছাদে এ ঘটনা ঘটে।
নিহত রিয়াজকে হাসপাতালে নিয়ে আসা তার আত্মীয় মোহাম্মদ হারুন জানান, রিয়াজ গত পরশুদিন লক্ষ্মীপুর থেকে তার ভাই মোহাম্মদ হৃদয়ের হাজারীবাগের বাসায় বেড়াতে আসেন। সোমবার বিকেলে তিনি ভাইয়ের তিন বছর বয়সী মেয়ে অন্তরাকে নিয়ে ভবনের ছাদে হাঁটাহাঁটি করছিলেন।
হারুনের ভাষ্য, বিকেল ৩টার দিকে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে ঝড়-বৃষ্টি শুরু হয়। একপর্যায়ে বজ্রপাত হলে বিকট শব্দে রিয়াজ ও শিশু অন্তরা ছাদে অচেতন হয়ে পড়ে থাকে। পরে স্বজনরা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক রিয়াজকে মৃত ঘোষণা করেন। আর শিশু অন্তরাকে উন্নত চিকিৎসার জন্য শিকদার মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাকে আইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে স্বজনরা জানিয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক।
স্বজনদের দেওয়া তথ্য অনুযায়ী, নিহত রিয়াজের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলার চর রমণী এলাকায়। তিনি ওই এলাকার মৃত মোহাম্মদ ইউসুফের ছেলে। বর্তমানে তিনি কোনো একটি কারখানায় চাকরি করতেন। তিন ভাইয়ের মধ্যে রিয়াজ ছিলেন তৃতীয়।
হাজারীবাগের বউবাজার এলাকার ৬২/২ নম্বর বাসায় ভাইয়ের সঙ্গে দেখা করতে এসে তিনি সেখানে অবস্থান করছিলেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে রিয়াজের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।
এই বিভাগের আরও খবর
প্রধানমন্ত্রীর নিরাপত্তাবেষ্টনী ভেদ করে গাড়িবহরের কাছে, মুবিন ৫ দিনের রিমান্ডে
রাজধানীর ফার্মগেটে প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি অনুষ্ঠানে যোগ…
কারাগারে অসুস্থ হাজতির ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু
ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়া আলী…
কাওরান বাজার এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃত্যু।
রাজধানীর তেজগাঁও কাওরানবাজার এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় (৫৫)এক…
নিষিদ্ধ এলাকায় অবস্থান, দর্শনার্থীকে ভেতরে নেওয়া নিয়ে আনসারের ব্যাখ্যা
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ক্যানোপি-২ এলাকায় এক দর্শনার্থীকে…
৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজের জিডি, উদ্ধার ১৩ হাজার ৬৭৯
চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত দেশে ১৫…
সর্বশেষ খবর
1.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু, একদিনে ৯ মৃত্যু
রাজধানী ঢাকাসহ সারাদেশে ডেঙ্গু পরিস্থিতির ক্রমেই অবনতি হচ্ছে। এডিস মশাবাহিত এই রোগে আক্রান্তের পাশাপাশি বাড়ছে মৃত্যুও। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে…
কৃষিমন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের মা আমেনা বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ…
শাহজালালের তৃতীয় টার্মিনাল নিয়ে জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে আলোচনা শুরু : বিমানমন্ত্রী
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের (এইচএসআইএ) তৃতীয় টার্মিনাল পরিচালনার চুক্তি সইয়ের লক্ষ্যে জাপানি কনসোর্টিয়ামের সাথে আনুষ্ঠানিক আলোচনা মঙ্গলবার শুরু হচ্ছে বলে…
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলিতে মন্ত্রণালয়ের নির্দেশনা চেয়েছেন মহাপরিচালক
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০২৫ সালের নিয়োগে চূড়ান্তভাবে নির্বাচিত নতুন সহকারী শিক্ষকদের পদায়ন নির্বিঘ্ন করতে দেশের সব পর্যায়ে সহকারী শিক্ষক বদলি…
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের পরিচ্ছন্ন থাকার পরামর্শ প্রধানমন্ত্রীর
ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে…
করতোয়ায় মৎস্য রক্ষায় সাঁড়াশি অভিযান: আড়াই লাখ টাকার ৪৮ ‘শয়তান জাল’ জব্দ, আগুনে ধ্বংস
গাইবান্ধার গোবিন্দগঞ্জে জীববৈচিত্র্য ও মৎস্য সম্পদ রক্ষায় করতোয়া নদীতে বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ৪৮টি চায়না দুয়ারি জাল (স্থানীয়ভাবে পরিচিত…
কলাপাড়ায় বজ্রপাতে নিহত এক জেলের মরদেহ উদ্ধার
পটুয়াখালীর কলাপাড়ায় বজ্রপাতে নিহত হওয়ার দুইদিন পর বাদল সরদার (২৫) নামে এক জেলের মরদেহ উদ্ধার করেছে পায়রা বন্দর নৌ পুলিশ।…
হাতিয়াতে ধান খেতে কীটনাশক স্প্রের বিষাক্ত বাষ্পে শ্রেণিকক্ষে অসুস্থ ১৬
শিক্ষার্থীনোয়াখালীর হাতিয়া উপজেলার তমরুদ্দি ইউনিয়নের জোড়খালী উচ্চবিদ্যালয়ে একসঙ্গে ১৬ শিক্ষার্থীর অসুস্থ হয়ে পড়ার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। ঘটনার একদিন পর…

